FIFA World Cup 2026 সম্বন্ধে খুঁজে পাওয়া লেখাগুলি

Representative Image
সোমক  রায়চৌধুরী

বিতর্কিত একাদশ: শেষ পর্ব

‘‘রেফারির সিদ্ধান্তের জন্য কোনও দলকে যাতে ভুগতে না হয়, সেই উদ্দেশ্যে চালু করা হয়েছিল ‘ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি’ বা ‘ভার’ ব্যহবস্থা। কিন্তু, উদ্দেশ্যপ্রণোদিত রেফারিংয়ের মতো উদ্দেশ্যপ্রণোদিত ‘ভার’-এর প্রয়োগ যদি হতে থাকে, তাহলে মাঠের রেফারিং বিতর্ক সেই একই বৃত্তে ঘুরপাক খাবে।’’

অর্পণ গুপ্ত

ইতি, তোমাদের লিও

এই দিনটা বড় অদ্ভুত লামিন। তোমার সাফল্যে আমি হাততালি দিয়েছি— ইউরো, ওই ঝলমল করে ওঠা তোমার বাঁ-পা, ফ্রান্স-ইংল্যান্ডকে উড়িয়ে ইউরোপ চ্যাম্পিয়ন হওয়া। আমার প্রাণপ্রিয় বার্সেলোনায় ১০ নম্বর জার্সি তুমি কাঁধে তুলে নিয়েছ তোমারই যোগ্যতায়।

রোদ্দুর মিত্র

স্বপ্ন, চিঠি, ফুটবল

শ্বাস কমে আসছে। আফ্রিকান চিৎকার কমে আসছে। ফুটবলের খিদে কমছে না। আইভরি কোস্ট বললে, বুঝতাম দিদিয়ের দ্রোগবা। ইয়াইয়া টুরে। এবার থেকে বুঝব, আমাদ ডিয়ালো। ইয়ান ডিওমান্ডে…

শান্তনু চক্রবর্তী

ঘরছাড়াদের খেলা

‘দ্য বিউটিফুল গেম’ শুধু গৃহহীনদের বিশ্বকাপের আখ্যান হয়ে থাকে না। কোথাও একটা হেরো, কমজোরি, প্রান্তিক মানুষ কিংবা ভূখণ্ডের নিজের-নিজের মতো করে জিতে যাওয়ার গল্পও হয়ে ওঠে।

চন্দ্রিল ভট্টাচার্য

সামথিং সামথিং : পর্ব ৭৯

খেলাটা চলতে চলতে যদি দেখা যায়, ছোট দল সমানে-সমানে লড়ছে, এমনকি কিছু সময় বেশি ভাল খেলছে, তারপর গোলও করে বসল, মনে হয়, আরিব্বাস, যোগ্য দল হিসেবেই আজ জিতবে। কিন্তু খেলা-শেষ-হয়-হয় অবস্থায় দড়াম করে গোল শোধ হয়ে গেল এবং শেষমেশ বড় দলটা জয়সূচক গোলও দিয়ে দিল, এ-কাণ্ড দেখলে মন একেবারে বসে যায়।

Representative Image
সোমক  রায়চৌধুরী

বিতর্কিত একাদশ: পর্ব ১০

‘সে-বারের বিশ্বকাপ মূল পর্বে সেমিফাইনাল ছিল না। ফাইনাল ছাড়া আর নকআউট পর্ব বলতে কিছু রাখা হয় নি! প্রাথমিক গ্রুপ লিগ পর্ব থেকে আটটি দল ওঠে কোয়ার্টার ফাইনাল গ্রুপ পর্বে। তাদের দুটি গ্রুপে ভাগ করে আবার লিগ পর্বে খেলা হয়, ও দু’টি গ্রুপ-সেরা দল, সরাসরি ফাইনালের ছাড়পত্র পায়।’

Representative Image
অরিত্র মজুমদার

দল বানানোর কৌশল

‘তিনি প্রথম দিন থেকেই দলের মধ্যে একটা বিষয় পরিষ্কার করে দিয়েছিলেন। দলে নামের চেয়ে বড় হবে শৃঙ্খলা। যে যত বড় তারকাই হোক, দলের নিয়ম ভাঙলে তার জায়গা হবে না। এটাই ছিল দেশঁর দর্শন।’

ত্রিয়াশা লাহিড়ী

প্রতিরোধ ও ফুটবল

২০২৪ সালে প্যালেস্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন গাজায় চলমান গণহত্যাকারীদের জাতীয় ফুটবল দল, ইজরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে ফিফা থেকে বহিষ্কার করার আবেদন জানায়। তা সত্ত্বেও, এই বছরের মার্চ মাসে ফিফা জানায়, তারা ইজরায়েলকে বহিষ্কার করবে না।

Representative Image
অরিত্র মজুমদার

ঐক্যের গর্জন

‘সেখানে একজন মানুষ একা বাঁচতে পারে না। সবাইকে একসঙ্গে বৈঠা চালাতে হয়। একজনের ভুল মানেই পুরো জাহাজের বিপদ। তাই ভাইকিং সংস্কৃতির সবচেয়ে বড় শিক্ষা ছিল, ঐক্য।’

Representative Image
আদিত্য ঘোষ

ফিরে আসার গল্প

‘বসনিয়া ও হার্জেগোভিনায় ফুটবল কখনওই শুধু একটি জনপ্রিয় খেলা ছিল না। ছিল মানুষের পরিচয়, সংস্কৃতি এবং একে অপরের সঙ্গে সংযোগের অন্যতম মাধ্যম।’

অর্পণ গুপ্ত

ঘরোয়া ফাউল

ভি এম এল ইউনাইটেড কিংডম। ব্রিটিশ মুলুকের অন্যতম জনপ্রিয় বিজ্ঞাপন সংস্থা, যারা এক অদ্ভুত ক্যাম্পেন চালিয়েছে বিশ্বকাপ আবহে। ইংল্যান্ড, ফ্রান্স ও কয়েকটি দেশের পতাকার ছবি

Representative Image
সোমক  রায়চৌধুরী

বিতর্কিত একাদশ: পর্ব ৯

‘জিদানের জন্য প্ররোচনার ফাঁদ পেতেছিল ইতালি। মুহূর্তের ভুলে সেই ফাঁদে মাথা দিয়ে ফেললেন বিশ্বকাপের সেরা ফুটবলার। যিনি কটূক্তি করেছিলেন বা অপমানকারী, তাঁকে মাটিতে পড়ে থাকতে দেখা গেল, আর যিনি অপমানিত হলেন, তাঁকে লাল কার্ড দেখে মাঠ ছেড়ে শৃঙ্খলা বজায় রাখতে হল!’