নিবন্ধ

আব্দুল কাফি

নাম লুঠ

‘দয়া করে আমাদের ট্রাইবুনাল দেখাবেন না, ওসব আমরা জানি। যেখানে যেতে বলেছে রাষ্ট্র এই গত ক-মাস, সেখানেই ভোর থেকে গিয়ে লাইন দিয়েছি— সব রকম কাগজপত্র নিয়েই গিয়েছি— সার্টিফিকেট, দলিল, পাসপোর্ট— যা যা আছে সব। তবু কেটে গেছে নাম।’

গৌরব বিশ্বাস

বিষ-রূপ দর্শন : পর্ব ১

বিষ নিয়ে সারা বিশ্বে ছড়িয়ে বিচিত্র কিস্‌সা। রোমাঞ্চকর সেই সব বিষ খুঁজে পাওয়া (আবিষ্কারের) গল্প, সেই বিষ দিয়েই মানুষ হত্যার গল্পও কম রোমহর্ষক নয়। পাশাপাশি রয়েছে কিছু করুণ কাহিনিও। এ-নিয়েই ধারাবাহিক, বিষ-রূপ দর্শন। এ-পর্বে সায়ানাইড বিষের কথা…

Representative Image
রোদ্দুর মিত্র

শব্দ স্পর্শময়

‘‘মনোবিশেষজ্ঞদের মতে, ডিপ্রেশান কিংবা অ্যাংজাইটির মাত্রা খানিক কমিয়ে আনার ক্ষমতা রাখে বিবিধ ‘ASMR’ শব্দসমূহ এবং দৃশ্য। কিন্তু চিকিৎসাবিদ্যা কোনওরকম শিলমোহর দেয়নি। অপরদিকে, আরও একটি সত্য বর্তমান।’’

মৃণাল ঘোষ

আলোছায়ার পিকাসো

ভাঙন-প্রবণতা ও প্রতিবাদী চেতনাই হয়ে উঠেছে তাঁর সৃজনের উৎস। সেই উদ্দামতা থেকেই তিনি বারবার ভেঙেছেন। বিংশ শতকের প্রথম তিনটি দশকে আধুনিক ও আধুনিকতাবাদী পাশ্চাত্য শিল্পের আঙ্গিকগত বিপ্লবে পিকাসোর যে অবদান, এর সমান্তরাল কোনও কিছু ইউরোপে বা সারা বিশ্বে ঘটেছে কি না, তা নিয়ে সংশয় আছে।

Representative Image
অভ্রদীপ ঘটক

কার দেশ বলো?

‘‘ইতিহাসে ‘অনুপ্রবেশকারী’ কারা, এই প্রশ্নের উত্তর খুব একমাত্রিক নয়, তা এই সহজ ইতিহাস থেকেই অনুধাবন করা যায়। ঐতিহাসিক তথ্য বলছে, আর্যরা ভারতে এসে প্রথমেই প্রাচীনতম দ্রাবিড় এবং প্রোটো-অস্ট্রোলয়েডদের তৈরি সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার ওপর নিজেদের প্রভাব কায়েম করে।’’

Representative Image
তন্ময় ভট্টাচার্য

প্রিয় সুবিমল: পর্ব ১৭

সুবিমল বসাকের প্রয়াণের পর, তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় তাড়া-তাড়া চিঠি। সামান্য কয়েকটি ইতিপূর্বে প্রকাশিত হলেও, অধিকাংশই অপ্রকাশিত। অপ্রকাশিত চিঠির সেই ভাণ্ডার থেকে নির্দিষ্ট কয়েকটি চিঠি নির্বাচন করে এই ধারাবাহিকের পরিকল্পনা। এই পর্বে বুদ্ধদেব দাশগুপ্ত, সুবো আচার্য ও কাঞ্চন কুমার।

OSCAR
সোহিনী দাশগুপ্ত

নেপথ্যের নারীরা

‘সিনেমার কারিগরি বিভাগগুলিতে, বিশেষ করে ক্যামেরা, প্রোডাকশন ডিজাইন, সাউন্ড, মিউজিক এবং পরিচালনা— মহিলারা শুরু থেকেই ব্রাত্য। অবশেষে গল্প পাল্টাচ্ছে। অবশেষে মেয়েরা যোগ দিচ্ছে পর্দার পিছনের দৃশ্যপটে। তৈরি করছেন দেখা, শোনা আর গল্প বলার স্বতন্ত্র এবং দক্ষ ভাষা।’

রাজর্ষি ধাড়া

ওসিডি বিষয়ক

“ওসিডি-র জটিল মনস্তত্ব নিয়ে মনোরোগ বিশেষজ্ঞ জয়রঞ্জন রাম বলছেন, “ওসিডি ৫০ জনে একজনের হয়। এটা একটা বেশ জটিল মানসিক অসুস্থতা, যা ব্রেনে কেমিক্যাল ইমব্যালেন্সের জন্য হয়। সব বয়সেই এটি হতে পারে। আমরা ‘অবসেশন’ কথাটা খুব লঘুভাবে ব্যবহার করি।…“

তন্ময় ভট্টাচার্য

প্রিয় সুবিমল: পর্ব ১৬

সুবিমল বসাকের প্রয়াণের পর, তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় তাড়া-তাড়া চিঠি। সামান্য কয়েকটি ইতিপূর্বে প্রকাশিত হলেও, অধিকাংশই অপ্রকাশিত। অপ্রকাশিত চিঠির সেই ভাণ্ডার থেকে নির্দিষ্ট কয়েকটি চিঠি নির্বাচন করে এই ধারাবাহিকের পরিকল্পনা। এই পর্বে কমল চক্রবর্তী, শৈলেশ্বর ঘোষ, সুভাষ ঘোষ

সুমন মুখোপাধ্যায়

দর্শক, সত্য, কল্পনা

থিয়েটার মানব সমাবেশ ছাড়া হয় না। প্রযুক্তি থাকবে, কিন্তু থিয়েটার দিনের শেষে জীবন্ত। একটা অভিনয় পৃথিবীতে একটা সন্ধেয় একবারই হতে পারে। তার কোনও অনুরূপ বা প্রতিরূপ হতে পারে না। দুটো অভিনয়ের মধ্যে পার্থক্য ঘটে যাবেই।

Representative Image
দেবেশ চট্টোপাধ্যায়

স্মৃতি-সত্তা-নির্মাণ

‘‘‘তখন বিকেল’-এ, তাপস সেন অলোকসম্পাত করেছিলেন। প্রায় নিরাভরণ মঞ্চে, অসিত মুখোপাধ্যায়, শিপ্রা লাহিড়ী দু’জনে পাশাপাশি বসে কথা বলছেন। ওপরে একটা বড় ছাতা। তারপরে সন্ধে ঘনায় এই ভাব অনুযায়ী আলো পাল্টাতে থাকে। সে এক অভূতপূর্ব দৃশ্য।’’

অঞ্জন দত্ত

ঈশ্বর, সমুদ্র, থিয়েটার

সমুদ্র তখন উদ্দাম। ঢেউ এসে পড়ছে মঞ্চের ওপর, সপাট। দেখার মতো, বৃষ্টির মধ্যেই অভিনেতারা নাচছে, লাফাচ্ছে, এর-ওর ঘাড়ে উঠছে, কেউ পিছল পাথরে পড়েও যাচ্ছে না। কারও খালি গা, কেউ কোনও বর্ষাতি পরে নেই। ওই ঠান্ডায়, ওই বৃষ্টির মধ্যে। তার মধ্যে অমন সুরে গান গেয়ে চলেছে ওরা টানা।