Gender সম্বন্ধে খুঁজে পাওয়া লেখাগুলি

চৈতী মিত্র

মেয়েগুলো গেল কোথায়

এরপর আমরা পৌঁছে যাই এক অস্পষ্ট ভবিষ্যতে— যেখানে নারী-পুরুষের বিভাজনের প্রয়োজন ফুরিয়েছে, কারণ আলাদা করার মতো কোনও নারীর অস্তিত্বই আর নেই।

জগন্নাথদেব মণ্ডল

দেবদাসীর নাচ

‘আমি মুখের বিড়ি ফেলে বলছি/ ওই যে দূরে ধানীজমি ওখানে আমাদের ভিটে ছিল/ দুজন সহিস, কন্যাদায়ের পিতা, জলে ডোবা গুপ্তধন/ তুই মুখনীচু, আনমনে খুঁটে তুলছিস প্রেমিকার নাম’

চন্দ্রিল ভট্টাচার্য

পুজোসন্ধে ৬.০০-৭.৫০

‘পিসির বাড়িতে টিমটিমে আলো, এলডি-প্রোজেকশন নেই, পিসি লেসিং-টুনাক এন্টা-ইনফো’র কানেকশনই নেয়নি, বাড়িটায় ঢুকলেই একটা বুড়ো-বুড়ো গন্ধ, যেন স্বেচ্ছা-ডিমেনশিয়ার রাজ্য। বাবাকে দেখলেই নতুন নাইটি থেকে কাঠি-কাঠি হাত বের করে ঘ্যানঘ্যানে গল্প।’

Ila Mitra
সম্প্রীতি চক্রবর্তী

ইতিহাসে উপেক্ষিতা

শুধু লিঙ্গ-আলোচনা নয়, ইলা মিত্রর জীবন আমাদের শহর-গ্রাম কিংবা আদিবাসী-মধ্যবিত্তের টানাপোড়েনের কথাও বলে। ইলা মিত্রর জীবন নিয়ে আগামীতে হয়তো গবেষণা আরও বাড়বে।

সঞ্চারী মুখোপাধ্যায়

মেঘে মেঘে বেলা: পর্ব ১২

হয়তো চশমাটাকে শত্রু না ভেবে বন্ধু বানানোই ভাল। চশমা পরব। নিজের মুখ দেখব। একটা রেখা বেশি দেখলে দেখব। দুটো বেশি হলে আরও দেখব। তারপর হাসব। কারণ মুখে একটা রেখা থাকা মানে এই নয় যে যৌবন চলে গেছে।

সঞ্চারী মুখোপাধ্যায়

অধিকারের রাজনীতি

ইউএন উইমেন-এর নীতি, কর্মসূচি ও আন্তঃসরকারি বিভাগের পরিচালক সারা হেনড্রিক্স বলেছেন, নারী-পুরুষের সমতার বিরুদ্ধে ক্রমশ আরও সংগঠিত প্রতিরোধ তৈরি হচ্ছে এবং নারীর অধিকারও পিছিয়ে যাচ্ছে বা পিছু হটছে।

সঞ্চারী মুখোপাধ্যায়

মেঘে মেঘে বেলা : পর্ব ৮

বুঝতে পারি, আমার সবচেয়ে বড় ভয়টা আসলে অন্য জায়গায়। আমি এত বছরের আমার বাধ্য, অনুগত ‘আমি’-টাকে আর চিনতে পারছি না। যেন আমার সবকিছু বদলে গেছে। শরীর থেকে মস্তিষ্ক, ফিটনেস থেকে অনুভূতি— সবটাই যেন অবাধ্য হয়ে উঠেছে।

সঞ্চারী মুখোপাধ্যায়

মেঘে মেঘে বেলা : পর্ব ৭

পৃথিবীর অধিকাংশ মানুষ মনে করে মেয়েরা জন্মগতভাবে কাস্টমার কেয়ার এগজিকিউটিভ। প্রত্যেক প্রশ্নের উত্তর দেওয়া, প্রত্যেক সিদ্ধান্তের ব্যাখ্যা করা, প্রত্যেক কাজের কারণ জানানো— তাদের ফুলটাইম চাকরির অঙ্গ।

কৃষ্টি কর

অস্তিত্বের বিষাদসিন্ধু

“মারজেনের লেখনীতে যা বারবার উঠে আসে, তা হল ‘পার্সপেক্টিভিজম’। গল্প বলার সঙ্গে-সঙ্গে এই গল্প কীভাবে বলা হচ্ছে, এবং কে এই সামগ্রিক ঘটনাবলি অবলোকনের পর এই গল্পকে নথিভুক্ত করছেন, তা সমান গুরুত্ব পায় মারজেনের সৃষ্টিতে।”

সঞ্চারী মুখোপাধ্যায়

মেঘে মেঘে বেলা : পর্ব ২

পরের বার যদি কোনও মাঝবয়সি মহিলা আপনার সামনে রেগে যান, দয়া করে ভাববেন না— ‘উফ, আবার মেনোপজ!’ ভাবুন— ‘হয়তো এই মানুষটা এতদিন অনেক সহ্য করেছে!’ আর সেই সময় ভুলেও বলবেন না, ‘আরে ঠিক আছে ঠিক আছে, এখন শান্ত হও’, বা ‘তুমি বড্ড বাড়িয়ে ভাবছ।’

দেবত্রী ঘোষ

অধিকারের লড়াই

ট্রান্সজেন্ডার আইডেন্টিটি সার্টিফিকেট পাওয়ার জন্য আত্ম-পরিচয়ই যথেষ্ট ছিল। এখন যে অ্যাক্টটি এল, তাতে লিঙ্গ-পরিচয়কে মানবাধিকার হিসেবে না দেখে, কেবল শারীরিক বৈশিষ্ট্য হিসেবে দেখা হবে, যা এই সম্প্রদায়ের মানুষজনের কাছে মৌলিক অধিকার কেড়ে নেওয়ার সমান।

সঞ্চারী মুখোপাধ্যায়

মেঘে মেঘে বেলা : পর্ব ১

অদৃশ্য হওয়া মানে তাই শুধু চোখে না পড়া নয়। অদৃশ্য হওয়া মানে গল্প থেকে বাদ পড়া— সিনেমা, বই, খবর, আলোচনায় অনুপস্থিত থাকা। অদৃশ্য হওয়া মানে সিদ্ধান্তের টেবিল থেকে সরিয়ে দেওয়া— পরিবারে, অফিসে, সমাজে। অদৃশ্য হওয়া মানে আকাঙ্ক্ষাকে অবৈধ ঘোষণা করা।