পুজোর কবিতা

তৃষা চক্রবর্তী

প্রশ্নাধিক প্রেম-প্রস্তাব

জিন্দেগি অওর কুচ ভি নেহি… সুদৃশ্য ছাতা আর দূরে/ আগুন-পোহানো দোকানি, কুকুর। বেমালুম ভুলে যাওয়া/ গত এক বছরে দেশ ও বিদেশে হত্যা, কেজি দরে বিক্রি/ আর এক টাকা বেশি পেতে ঝগড়া তুমুল।’

জগন্নাথদেব মণ্ডল

দেবদাসীর নাচ

‘আমি মুখের বিড়ি ফেলে বলছি/ ওই যে দূরে ধানীজমি ওখানে আমাদের ভিটে ছিল/ দুজন সহিস, কন্যাদায়ের পিতা, জলে ডোবা গুপ্তধন/ তুই মুখনীচু, আনমনে খুঁটে তুলছিস প্রেমিকার নাম’

শ্রীজাত

কয়েকটি কবিতা

‘কুকুরপ্রত্যাশী এই মধুবন। দন্তনখশোভা/ তার বড় পছন্দের। গলার পট্টিটি খুলে দিলে/ যে-হুংকার লাফ দেয়, তাকে চাই ভীষণ। অথবা/ শরীরে শরীর দুমড়ে পিষে নিতে চাই অন্ত্যমিলে।’

প্রসূন বন্দ্যোপাধ্যায়

ক্ষতিগ্রস্ত

‘কীসেরই-বা দ্বিচারিতা… ভাবি…/ কে দিব্যি দিয়েছে একচারিতার/ আমরা সকলে খুবই মন্দ লোক/ দু-একটা ভাল কাজ করি… তুমি/ তাও কি দেবে না’