
ভোট-বঙ্গের রঙ্গ-রস
‘পরিবর্তন কীভাবে আসবে, চুপিসাড়ে না সরবে, তা বলবে পরিবেশ-পরিস্থিতি এবং সময়; রায় দেবেন জনতা। তবে পরিবর্তন বা প্রত্যাবর্তনের বার্তা শুনতে পায় দেওয়াল। কেননা দেওয়ালেরও কান আছে। ততদিন আমরা চোখ খোলা রাখি দেওয়ালে-দেওয়ালে।’

‘পরিবর্তন কীভাবে আসবে, চুপিসাড়ে না সরবে, তা বলবে পরিবেশ-পরিস্থিতি এবং সময়; রায় দেবেন জনতা। তবে পরিবর্তন বা প্রত্যাবর্তনের বার্তা শুনতে পায় দেওয়াল। কেননা দেওয়ালেরও কান আছে। ততদিন আমরা চোখ খোলা রাখি দেওয়ালে-দেওয়ালে।’

বিগত কয়েকদিনে তৃতীয় দফার বিজেপি সরকার যা করতে চেয়েছিল, তা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর খানিক বুলডোজারের প্রয়োগ হত তো বটেই, পাশাপাশি ভারতীয় গণতন্ত্রর মূল সুরটা চিরতরে বদলে যেতে পারত। সংসদে তিনটি খসড়া বিল প্রস্তাব করতে চলেছিল শাসক দল।

‘আমি টুকটাক কথা চালাতে লাগলাম। কী নাম, কোথায় বাড়ি। দেখলাম, নাম পরিচয় দিতে কারও-কারও অস্বস্তি রয়েছে। কথা না বাড়িয়ে কলকাতা সম্পর্কে ওদের কৌতূহলের জবাব দিতে লাগলাম। তখনই জানলাম, মালখান সিংকে ওরা দদ্দা বলে ডাকেন। দদ্দা মানে বড়ভাই।’

‘‘মনে রাখতে হবে, এই মুহূর্তে একজন সেলিব্রিটির মৃত্যু আসলে একটি ‘কনটেন্ট’ বই কিছুই নয়। অতএব রিলদুনিয়ার মানুষ যা করে, তা-ই করেছে। সে-ব্যক্তি মৃত হোক বা জীবিত, সেলিব্রিটি মানেই টিআরপি বাড়ানো কনটেন্ট। এবং রাহুলের মৃত্যুকেও তারা এইভাবেই ব্যবহার করেছে।’’

‘সব মিলিয়ে ভাবতে গেলে গায়ের রোম খাড়া হয়ে যাওয়ার জোগাড়। এই ভারতের কত-কত দেশভক্ত, সনাতনি রাষ্ট্রবাদী, তথাকথিত ইতিহাসকাররা কবে থেকে বলে আসছেন, আর্যরা মোটেই বিদেশি নয়, সাচ্চা সনাতনি ভারতীয়। ভারতবর্ষ থেকেই তারা ইউরোপ বা অন্য এদিক-ওদিকে গেছে।’

‘‘২০২৫-এর মে মাসের ২৬ তারিখ। যাত্রা হল শুরু। কাশ্মীরে ২৬টি পরিবারের কর্তাকে গুলি করে সন্ত্রাসবাদীরা। তার প্রতিবাদে ভারত সরকার পাক-অধিষ্ঠিত সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলো তাক করে তাদের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’-এ। মিলিটারি-এয়ারফোর্স-নেভি সেল-এর সম্মিলিত উদ্যোগে এই আক্রমণ।’’

‘‘অর্থাৎ বিষয়টা খানিক এমনই দাঁড়ায় যে, স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রের একজন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীকে নির্বাচনের ঠিক আগে মিথ্যা অভিযোগের ভিত্তিতে হাজতে পাঠানো হয় ও দীর্ঘদিন বিনা বিচারে জেলবন্দি রাখা হয়। সঙ্গে যোগ হয়, ‘মিডিয়া ট্রায়াল’।’’

জম্মু ও কাশ্মীর দলের রসায়নটা একবার দেখে নেওয়া যাক। এই টিমে ১৪ জন ক্রিকেটার জম্মুর, যার মধ্যে পাঁচজন মুসলিম; আর চারজন কাশ্মীর উপত্যকার। অধিনায়ক পরশ ডোগরা হিমাচলের, এছাড়া রয়েছেন উত্তরাখণ্ডের এক ক্রিকেটার। কিন্তু আকিব নবি, কামরান ইকবাল, শুভম পুন্দির, সাহিল লোটরাদের উঠে আসার দীর্ঘ পথে এই বিভাজন-তাসের উত্তাপের আঁচ ন্যূনতম পড়েনি!

‘দু’পক্ষের এহেন টানাপোড়েনের মধ্যিখানে ইমরান আদৌ কতখানি সুস্থ— সেই বিষয়ে ঢের সন্দেহ আছে। ক্রিকেটের গ্রিক দেবতা কোথায় নেমে এলেন তবে? একজন সাধারণের দুর্দশায়? আস্তাকুঁড়ে?’

‘সরকারের বয়ান, জেনারেল নারাভানে নিজের বক্তব্যের সত্যতা প্রমান করতে কোর্টে যেতে পারেন। প্রতিনিয়ত যে বিজেপি সেনাকে উচ্ছ্বসিত সম্মানে ভরিয়ে রাখে, তারাই প্রাক্তন সেনা অধ্যক্ষকে কোর্টের রাস্তা দেখাচ্ছেন।’

সুবিমল বসাকের প্রয়াণের পর, তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় তাড়া-তাড়া চিঠি। সামান্য কয়েকটি ইতিপূর্বে প্রকাশিত হলেও, অধিকাংশই অপ্রকাশিত। অপ্রকাশিত চিঠির সেই ভাণ্ডার থেকে নির্দিষ্ট কয়েকটি চিঠি নির্বাচন করে এই ধারাবাহিকের পরিকল্পনা। এই পর্বে দেবী রায় ও অরুনেশ ঘোষের চিঠি।

ডোনাল্ড ট্রাম্প শেখালেন, ক্ষমতার চক্ষুলজ্জা থাকতে নেই। তিনি দেখিয়ে দিলেন, হত্যায় অভিযুক্তকেস সরাসরি হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো যায়। এ থেকে কি আমরা বুঝতে পারি যে, শাসক নিজের সুবিধার্থে যে-কোনও অপরাধীকেও তার আঙিনায় ঠাঁই দিতে পারে?
This Website comprises copyrighted materials. You may not copy, distribute, reuse, publish or use the content, images, audio and video or any part of them in any way whatsoever.
©2026 Copyright: Vision3 Global Pvt. Ltd.