
বিষাক্ত বাতাস
‘বিশুদ্ধ বাতাসে নিঃশ্বাস নেওয়ার অধিকার রয়েছে সকলের৷ এর জন্য উদ্যোগী হতে হবে সাধারণ মানুষকে। আন্দোলন, প্রতিবাদের মাধ্যমে সরকারকে তার কর্তব্য স্মরণ করিয়ে দেওয়ার পাশাপাশি নিজেদের ব্যক্তিগত জীবনে হতে হবে আরও বেশি সচেতন।’

‘বিশুদ্ধ বাতাসে নিঃশ্বাস নেওয়ার অধিকার রয়েছে সকলের৷ এর জন্য উদ্যোগী হতে হবে সাধারণ মানুষকে। আন্দোলন, প্রতিবাদের মাধ্যমে সরকারকে তার কর্তব্য স্মরণ করিয়ে দেওয়ার পাশাপাশি নিজেদের ব্যক্তিগত জীবনে হতে হবে আরও বেশি সচেতন।’

সুবিমল বসাকের প্রয়াণের পর, তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় তাড়া-তাড়া চিঠি। সামান্য কয়েকটি ইতিপূর্বে প্রকাশিত হলেও, অধিকাংশই অপ্রকাশিত। অপ্রকাশিত চিঠির সেই ভাণ্ডার থেকে নির্দিষ্ট কয়েকটি চিঠি নির্বাচন করে এই ধারাবাহিকের পরিকল্পনা। এই পর্বে সুব্রত চক্রবর্তী, উদয়ন ঘোষ ও শম্ভু রক্ষিতের চিঠি।

“কলকাতা শহরে আগত তামিলরা শুধু ক্যাথলিক হননি, তাদের অনেকে প্রোটেস্ট্যান্ট বিশ্বাসে যিশুকে হৃদয়ে ধারণ করেছিলেন, যেমনটি ধারণ করে আছে তাদের গির্জা “সেন্ট স্যাভিওর’স চার্চ” (১৮৪৯)। গির্জাটি তৈরি হয়েছিল ‘ইউনাইটেড সোসাইটি ফর দ্য প্রোপাগেশন অফ দ্য গসপেল’-এর সহায়তায়। তবে ১৯৩৮ সালের আগে অবধি এই গির্জার ভেতরে তারা প্রার্থনা করত না, ততদিন অবধি এই গির্জা বাঙালি মণ্ডলীর ছিল, তামিলরা প্রার্থনা করত গির্জার বাইরে প্যারিশ হলে।”

“আজ যুক্তিবাদী, বিজ্ঞানমনস্ক, নারীবাদী বা যে-কোনও প্রগতিশীল মানুষের ‘ঈশ্বরে বিশ্বাস করি না’ কথাটিকে অবলম্বন করে আরও একধাপ এগিয়ে গিয়ে বলা উচিত যে, যারা এই ঈশ্বরবাদকে হাতিয়ার করে দাঙ্গা করে, তাদের বিরুদ্ধে এই দল।”

‘লেখাপড়া মানে তাঁর কাছে আর যাই হোক স্মৃতির লড়াই নয় কখনওই। শিক্ষার্থীর কাছে চিরদিন তাঁর আবেদন ছিল চেতনায়, মননে।’

‘একবার যখন দশম শ্রেণিতে পড়া ক্লাস ইলেভেনের মানিক এসে বলল, যাদের যাদের এক্স রে প্লেট আছে, আমাকে দিবি তোরা। তখনই জানলাম, কাঠগোলার ভজাদা বাটালি দিয়ে ওই এক্সরে প্লেট খুদে খুদে মাওয়ের মুখটি তৈরি করে দেবেন।’

‘১৯৪৮-এ কমিউনিস্ট পার্টি বেআইনি ঘোষিত হলে সুব্রতবাবু যখন গ্রেপ্তার হয়ে নাসিক জেলে বন্দি হলেন, তখন সংসারের হাল ধরতে ইন্টারভিউ দিচ্ছেন করুণা দেবী। শর্টহ্যান্ড শিখছেন, সঙ্গে নাটকের কাজও চলছে পুরোদমে। কিন্তু এ-নাটক তো যে সে নাটক নয়, নিষিদ্ধ নাট্যগোষ্ঠীর নাটক চালাতে হত গেরিলা কায়দায়।’

‘এখানে নৈতিক প্রশ্ন উঠে আসে, ভারত আইনগতভাবে এদের সাধারণ পর্যটক হিসেবে দেখলেও, ইজরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান কৌশলগত ঘনিষ্ঠতা ও রাষ্ট্রীয় নীরবতা কি ধীরে-ধীরে যুদ্ধ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকে স্বাভাবিক করে দিচ্ছে?’

‘বাংলা বাইবেল অনুবাদে এক আশ্চর্য বিতর্কের জন্ম হয়, যার ঢেউ গিয়ে পড়ে এদেশ ছেড়ে আমেরিকার মাটিতে। একটিমাত্র শব্দকে কেন্দ্র করে বাইবেল সোসাইটির উত্থান প্রশ্নাতীত হয়ে যায়।’

সুবিমল বসাকের প্রয়াণের পর, তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় তাড়া-তাড়া চিঠি। সামান্য কয়েকটি ইতিপূর্বে প্রকাশিত হলেও, অধিকাংশই অপ্রকাশিত। অপ্রকাশিত চিঠির সেই ভাণ্ডার থেকে নির্দিষ্ট কয়েকটি চিঠি নির্বাচন করে এই ধারাবাহিকের পরিকল্পনা। এই পর্বে সুনীল গঙ্গোপাধ্যায়ের চিঠি।

‘মহেশবাবু গল্প বলছিলেন। ১৯৬৪। দরিয়াগঞ্জের ফুটপাথ। পাতরি কিতাব বাজার। সেই সময়ে বইয়ের দোকানের সংখ্যা মেরেকেটে ৩০। অস্থায়ী। সকাল আটটা থেকে সন্ধে সাতটা। শুধুমাত্র সেকেন্ডহ্যান্ড বই। সাম্প্রতিককালে পাঠকের রুচি বদলে গেছে, বই-বিক্রেতার মন বদলে গেছে, তেমনই বদলে গেছে বই-বাজারের ঠিকানা।’

ঔপনিবেশিক আমলে কলকাতার বুকে গড়ে ওঠা গির্জাগুলি আসলে ইতিহাসের নীরব সাক্ষী। কলকাতার প্রথম বিশপ থমাস মিডলটন বিশ্বাস করতেন, সকল গির্জা সুউচ্চ চূড়া যুক্ত হওয়া উচিত, যাতে সেগুলি খ্রিস্টীয় বিশ্বাসের সাক্ষ্য হিসাবে সুস্পষ্টভাবে দৃশ্যমান হয়।
This Website comprises copyrighted materials. You may not copy, distribute, reuse, publish or use the content, images, audio and video or any part of them in any way whatsoever.
©2026 Copyright: Vision3 Global Pvt. Ltd.