পিনাকী দে অধ্যাপক, শিল্পী, গ্রাফিক ডিজাইনার, লেখক, শিল্প ইতিহাসবিদ, কমিক্স বিশারদ। প্রচ্ছদশিল্পী হিসাবে সৃষ্টি করেছেন অসংখ্য কাজ। সম্পাদনা করেন ‘লংফর্ম’ নামের ভারতের প্রথম বার্ষিক কমিক্স পত্রিকা।
শর্মিলা ঠাকুর অভিনেত্রী, হিন্দি এবং বাংলা চলচ্চিত্রের প্রবাদপ্রতিম নায়িকা। প্রথম ছবি সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’। এছাড়াও তাঁর পরিচালনায় অভিনয় করেছেন ‘দেবী’, ‘নায়ক’, ‘অরণ্যের দিনরাত্রি’ এবং ‘সীমাবদ্ধ’ ছবিতে। সম্মানিত হয়েছেন পদ্মভূষণ এবং জাতীয় পুরস্কারে।
সুমন মুখোপাধ্যায় চিত্র পরিচালক, নাট্য পরিচালক, লেখক। প্রথম ছবি ‘হার্বার্ট’ পায় ‘শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র’ হিসাবে জাতীয় পুরস্কার। পরিচালনা করেছেন ‘দ্য ম্যান অফ দ্য হার্ট’, ‘বিসর্জন’ এবং ‘তিস্তাপারের বৃত্তান্ত’-এর মতো অসাধারণ নাটক। সাম্প্রতিককালে
সময়ের তাগিদে আবারও মঞ্চে ফিরিয়ে এনেছেন তাঁর পরিচালিত ‘মেফিস্টো’।
পিনাকী দে অধ্যাপক, শিল্পী, গ্রাফিক ডিজাইনার, লেখক, শিল্প ইতিহাসবিদ, কমিক্স বিশারদ। প্রচ্ছদশিল্পী হিসাবে সৃষ্টি করেছেন অসংখ্য কাজ। সম্পাদনা করেন ‘লংফর্ম’ নামের ভারতের প্রথম বার্ষিক কমিক্স পত্রিকা।
শর্মিলা ঠাকুর অভিনেত্রী, হিন্দি এবং বাংলা চলচ্চিত্রের প্রবাদপ্রতিম নায়িকা। প্রথম ছবি সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’। এছাড়াও তাঁর পরিচালনায় অভিনয় করেছেন ‘দেবী’, ‘নায়ক’, ‘অরণ্যের দিনরাত্রি’ এবং ‘সীমাবদ্ধ’ ছবিতে। সম্মানিত হয়েছেন পদ্মভূষণ এবং জাতীয় পুরস্কারে।
শ্রীজাত কবি, ঔপন্যাসিক, গীতিকার। ২০০৪ সালে ‘উড়ন্ত সব জোকার’ কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন আনন্দ পুরস্কার এবং কৃত্তিবাস পুরস্কার। ২০১৪-তে ‘কর্কটকান্তির দেশ’ কাব্যগ্রন্থের জন্য বাংলা আকাদেমি সম্মান। আইওয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক লেখক কর্মশালায় আমন্ত্রিত হয়েছেন ২০০৬ সালে। ‘এবং সমুদ্র’, ‘ভাষানগর’ ও ‘কৃত্তিবাস’ পত্রিকা সম্পাদনার সঙ্গে যুক্ত থেকেছেন বিভিন্ন সময়ে।
সুদেষ্ণা রায়ের জীবন শুরু শিক্ষকতা দিয়ে। তারপর সাংবাদিক, বহু নামী সংবাদপত্র ও পত্রিকায় কাজ করেছেন। টেলিভিশন সাংবাদিকতা করেছেন, সিরিয়ালে অভিনয় করেছেন, সিরিয়াল পরিচালনাও করেছেন। এর পর শুরু সিনেমা পরিচালনা, কিছু উল্লেখযোগ্য ছবি: ‘তিন ইয়ারি কথা’, ‘ক্রস কানেকশন’, ‘যদি love দিলে না প্রাণে’, ‘শ্রাবণের ধারা’। এখন কাজ করেন শিশু অধিকার সুরক্ষা আয়োগের বিশেষ উপদেষ্টা হিসেবে।