গুলজার কবি, গীতিকার, লেখক, চলচ্চিত্র পরিচালক। পেয়েছেন পদ্মভূষণ, সাহিত্য অকাদেমি, জ্ঞানপীঠ ও দাদাসাহেব ফালকে পুরস্কার। আন্তর্জাতিক স্তরে পেয়েছেন গ্র্যামি এবং অস্কার।
চন্দ্রিল ভট্টাচার্য সাহিত্যিক, গীতিকার, বক্তা। দশটি বই লিখেছেন। ‘চন্দ্রবিন্দু’ গানের দলের সঙ্গে যুক্ত। খুব শখ, কান-বার্লিন কাঁপানো চলচ্চিত্রকার হবেন, কিন্তু সে গুড়ে ধারাবাহিক বালি পতনের ফলে ইদানীং ফ্যান্টাসি ফেঁদেছেন, দ্রুত তিন-চারটে নোবেল পেয়ে সে টাকায় নিজের যুগান্তকারী ছবি বানাবেন।
সাকিব আল হাসান বাংলাদেশি ক্রিকেটার; অক্টোবর ২০১৯ পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-২০ আন্তর্জাতিক সংস্করণে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ২০১৫-য় ক্রিকেটের তিনটি ফর্ম্যাটেই আইসিসি দ্বারা শ্রেষ্ঠ অলরাউন্ডার বিবেচিত। সাকিবকে বাংলাদেশের হয়ে খেলা সবচেয়ে বিখ্যাত এবং সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার হিসেবে অনেকেই বিবেচনা করেন।
অনুপম রায় গায়ক, সুরকার, গীতিকার। ২০১০ সালে ‘অটোগ্রাফ’ ছবিতে তাঁর গলায় গাওয়া গান ‘আমাকে আমার মতো থাকতে দাও’ এবং ‘বেঁচে থাকার গান’ তাঁকে জনপ্রিয় করে তোলে। ২০১৫ সালে ‘পিকু’ ছবির সঙ্গীত পরিচালনার মধ্যে দিয়ে বলিউডে আত্মপ্রকাশ এবং ছবিটির আবহসঙ্গীতের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান। শ্রেষ্ঠ গীতিকার হিসেবে ২০১৬ সালে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সঙ্গীতচর্চার পাশাপাশি বিভিন্ন পত্রপত্রিকায় কবিতা ও ছোটগল্পও লেখেন।
ঋতব্রত মুখোপাধ্যায় এখনও পড়াশোনা করেন। কিন্তু ছোট থেকেই বড্ড বেশি কথা বলার অভ্যেস। ফলে জেঠু-কাকিমাদের কাছে ‘পাকা’ ছেলে। এ ছাড়া থিয়েটার করেন, আর কেউ নিলে সিনেমায় অভিনয় করেন। তাঁর পরিচয় এটুকুই।
পম্পা বিশ্বাস ভালবাসেন পড়তে, লিখতে, আঁকতে আর ছবি তুলতে। চাকরি করেন পেটের দায়ে, কিন্তু অনিচ্ছায়। দীর্ঘসূত্রী। তর্কবাজ। কুঁড়ে। ঠ্যালাগুঁতোর পর অতি কষ্টে একটি ছোটগল্পের সংকলন প্রকাশিত। মনে করেন স্বভাবদোষে ওঁর ভবিষ্যৎ অন্ধকার।
শ্রীজাত কবি, ঔপন্যাসিক, গীতিকার। ২০০৪ সালে ‘উড়ন্ত সব জোকার’ কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন আনন্দ পুরস্কার এবং কৃত্তিবাস পুরস্কার। ২০১৪-তে ‘কর্কটকান্তির দেশ’ কাব্যগ্রন্থের জন্য বাংলা আকাদেমি সম্মান। আইওয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক লেখক কর্মশালায় আমন্ত্রিত হয়েছেন ২০০৬ সালে। ‘এবং সমুদ্র’, ‘ভাষানগর’ ও ‘কৃত্তিবাস’ পত্রিকা সম্পাদনার সঙ্গে যুক্ত থেকেছেন বিভিন্ন সময়ে।
ভি ভি এস লক্ষ্মণ প্রাক্তন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার, বর্তমানে ক্রিকেট বিশেষজ্ঞ ও ধারাভাষ্যকার। সুচারু স্ট্রোকপ্লে ও স্বচ্ছন্দ টেকনিকের জন্য বিখ্যাত লক্ষ্মণ একটিও একদিনের ওয়ার্ল্ড কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ না করেও ১০০-টি টেস্ট ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। পেয়েছেন অর্জুন পুরস্কার (২০০১), পদ্মশ্রী (২০১১) পুরস্কার।
শুভময় মিত্র ফোটোগ্রাফার, চিত্রকর, গদ্যকার, ভ্রমণবিলাসী। কিন্তু তাঁর সর্বাধিক পারদর্শিতা যে কাজে, তা হল, চব্বিশ ঘণ্টা হো-হো করে হাসা ও কোনও কিছুকেই সিরিয়াসলি না নেওয়ার ভঙ্গি করা। খুব মন দিয়ে জীবনটাকে দেখা ও চাখা তাঁর নিত্যকর্ম, এবং সেই জন্যই বোধহয়, কেউ চাকরি, তকমা বা দায়িত্ব দিতে চাইলেই পিছলে বেরিয়ে যান।