ভালবাসা ও ঘৃণা

টম রিডল যখন বড় হয়ে লর্ড ভলডেমর্ট হচ্ছে, মা-বাবার ভালবাসাহীন এক অনাথ সেই ছেলেটি যখন সকলকে ঘৃণা করতে ও শাসনে রাখতে চাইছে, এবং হ্যারির মা-বাবাকে মেরে হ্যারিকেও নিধন করতে উদ্যত হচ্ছে, তখন হ্যারির মা লিলি পটারের ভালবাসা হ্যারিকে সুরক্ষা দিচ্ছে।

ভালবাসার ভাষা

লেখ্য ইংরেজিতে বাংলা মাধ্যম থেকে পড়ে আসা অনেকেরই ভীষণ রকম দক্ষতা থাকলেও কথা বলা নিয়ে সমস্যা থাকে অনেকেরই। ভারতে, বিশেষত বাঙালিদের মধ্যে, ইংরেজি ভাষা নিয়ে এমন একটা দ্বিধাবিভক্তি আছে। এদেশে ইংরেজি মানুষ লিখতে শেখে আগে, আর বলতে শেখে পরে। কিন্তু ভাষা শেখার ক্ষেত্রে হওয়া উচিত এক্কেবারে উল্টো।

Representative image

আরেকটি প্রেমের ‘সিনেমা’

‘‘‘সবর বন্দা’ ছবিটি আলাদা তার শৈল্পিক গুণে। আনন্দ প্যাকেট খুলে ক্যাকটাস ফল দেখতে পায় আর হেসে । যত্ন করে কাঁটা ছাড়ানো লাল ফল। আনন্দের সকালে উঠতে দেরি হয় জেনে, তার বাল্যবন্ধু বালিয়া (সূরয সুমন) ‘সারপ্রাইজ’ বলে জিনিসটি রেখে গেছে। এই ক্যাকটাস ফল— মারাঠি ভাষায় যাকে সবর বন্দা বলে— তা আনন্দের শৈশব ও তারুণ্যের অভিজ্ঞান।’’

Represetative Image

সাম্যের অধিকার

‘যদি একজন বিশেষভাবে সক্ষম মানুষ ন্যূনতম স্কুল কিংবা কলেজ-এর শিক্ষায় শিক্ষিত না হন, তবে কী করে তিনি সংরক্ষণ থাকলেও চাকরি পাবেন? আর চাকরিও যদি পান, তবে সেই আপিস কি প্রতিবন্ধী-বান্ধব হবে?’

Giorgio Armani

ফ্যাশন, সমাজ, আধুনিকতা

“আরমানি গোটা ব্যাপারটার খোলনলচে বদলে দিলেন। পুরুষের পোশাক থেকে সমস্ত ‘স্টাফিং’ বাদ দিয়ে হালকা, অনায়াস চলাফেরাযোগ্য স্যুটের নকশা তৈরি করলেন। তাতে একটা তথাকথিত ‘ক্যাজুয়াল লুক’ এলো। স্যুট-টাই মানে একটা গুরুগম্ভীর ব্যাপার আর থাকল না।”
জর্জিও আরমানি স্মরণে বিশেষ নিবন্ধ…

Representative Image

সমাজ, বৈষম্য, আত্মহনন

‘এখন সে-আইন উঠে গেছে বটে, কিন্তু আজও বৃহত্তর সমাজে যৌনসংখ্যালঘু মানুষেরা ঘৃণার শিকার নন কি? যাঁদের জীবন এমনিতেই নরক করে রাখার চেষ্টা করে সমাজ ও রাষ্ট্র, তাঁদের মানসিক স্বাস্থ্য, তাঁদের অনটন আর তাঁদের আত্মহনন নিয়ে সেই সমাজ আর রাষ্ট্র আদৌ চিন্তিত হবে কি?’
বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে বিশেষ নিবন্ধ…

Frank Caprio

সমাজ, নীতি, বিচার

‘যে-কোনও রাষ্ট্র এবং সমাজের আইন আদর্শগতভাবে একটি নিরপেক্ষ নিয়মাবলী। কোনও অবস্থাতেই তার পরিবর্তন চলে না। কিন্তু সদা পরিবর্তনশীল মানব সমাজ ও জীবনে কীভাবে তা খাপ খায় তাও ভেবে দেখা দরকার।’
ফ্রাঙ্ক ক্যাপ্রিও স্মরণে বিশেষ নিবন্ধ…

Representative Image

কান্নাকাটি-হল্লাহাটি

‘সমাজ মাধ্যমের তীব্র ক্ষমতার যুগে, একটা ‘কান্নাকাটি’র ভিডিও ভাইরাল করে দিতে পারলেই যারা পরে সিনেমাটা দেখতে যাবে, তারাও একই আবেগের মধ্যে দিয়ে যাবে। মানুষের যুক্তিবুদ্ধি কাজ করবে না।’

Child Labour

শ্রম, শিশু, দায়িত্ব

‘কিন্তু শিক্ষিত বাড়িতেও, স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে, অকারণ যখন শিশুশ্রম ও গৃহহিংসা হাত ধরাধরি করে চলে কিংবা রিয়ালিটি শোগুলো জিততে যখন শিশুরা প্রাণপাত পরিশ্রম করতে বাধ্য হয়, তখন— কোন আইন তাদের সুরক্ষা দিতে পারে?’

Women Spies

সাহসিনীরা…

‘নারী গুপ্তচর বা তাঁদের অবদান নিয়ে প্রকৃত ইতিহাস কখনওই লেখা যাবে না। কারণ, গুপ্তচরবৃত্তি যে-কোনও রাষ্ট্রের এক অতি গোপন কার্যক্রম। গুপ্তচররা নিজেদের পরিচয় ফাঁস করবেন না বলেই তাঁরা গুপ্তচর।’

Malayalam Actor Mohanlal in a Scene of 'L2 Empuraan'

‘এমপুরান’ রহস্য

‘এত সবের মধ্যে যা সবার চোখ এড়িয়ে গেছে, তা হল ‘এমপুরান’ ছায়াছবির হিংসাশ্রয়ী আঙ্গিক। এখানে প্রতিটি চরিত্রের একটি হিংস্র অতীত আছে, যা তাদের ফিরে তাড়া করে।’

ধূসর প্রতিশ্রুতি

‘ভারতে পরিবেশ বাঁচাও আন্দোলনগুলির একদম প্রথম অবস্থায় মন্ত্র ছিল, ‘একটি গাছ, একটি প্রাণ’। কিন্তু দুঃখজনকভাবে সুড়ঙ্গে, নর্দমায় কাজ করা মানুষগুলি একটি প্রাণ হবার মর্যাদা কবে পাবে, সেই প্রতিশ্রুতি ক্রমশ ধূসর হয়ে যাচ্ছে।’