
সং স্টোরি শর্ট: পর্ব ৪
‘আহারে মন’ গানটা আমি নিজের খেয়ালেই বানিয়েছিলাম। নিজের মতো এক ভীরু প্রেমিককে কল্পনা করে। তারপর নতুন গান বানানোর উৎসাহে আমি চিত্রপরিচালককে শোনাই গানটা। আর তারপর তাদের মধ্যে গানটা কে নেবে, এই নিয়ে বেধে যায় গোর গন্ডগোল!

‘আহারে মন’ গানটা আমি নিজের খেয়ালেই বানিয়েছিলাম। নিজের মতো এক ভীরু প্রেমিককে কল্পনা করে। তারপর নতুন গান বানানোর উৎসাহে আমি চিত্রপরিচালককে শোনাই গানটা। আর তারপর তাদের মধ্যে গানটা কে নেবে, এই নিয়ে বেধে যায় গোর গন্ডগোল!

১৯৪১ থেকে ২০০৬ পর্যন্ত তাঁর জীবনের ৬৬ বছরের আত্মকথা লিখতে বসেছেন নোবেলজয়ী এরনো, কিন্তু সে লেখা নিজের কথা ছাপিয়ে হয়ে উঠছে সময়ের কথা, একটা আস্ত প্রজন্মের কথা! নিজের সত্তাকে সময় আখ্যান দিয়ে অনবরত নিজেকেই অনুসন্ধানের প্রয়াস।

‘শিল্পী যদি বলেন আমার লেখাটা অন্যে লিখে দিলে বা গানটা অন্যে গেয়ে দিলে আপত্তি নেই, তাহলে তা শিল্পের অপমান, শিল্পীর আত্মমর্যাদার অপমান, কারণ তা শিল্পের গোড়ার প্রবৃত্তি ধ’রে এবং শিল্পবৃত্তিটার গোড়া ধ’রে টান মারে।’ অনৈতিক প্রস্তাব।

স্পেনের এক মহিলা ৫০০ দিন গুহায় একা থেকে বেরোলেন আনন্দিত হয়ে। নিজের সঙ্গে থাকা প্রসন্নতারও জন্ম দেয়। ‘আ টাইম টু কিপ সাইলেন্স’-এর লেখকও বলেছিলেন এক আশ্রমে গিয়ে সম্পূর্ণ নীরব থাকার কথা। প্রথমে কষ্ট হলেও পরে নীরবতা তাঁকে বেশি মনোযোগী করে তোলে।

‘কাছেপিঠে ব্রহ্ম ঠাকুরকে কোথাও দেখা যাচ্ছে না লক্ষ করে বিলি গিলচার বলেছিলেন— চলো এরিক, তোমায় এক জায়গায় নিয়ে যাই। আমার এক পূর্বপুরুষের সঙ্গে সম্পর্কযুক্ত জায়গা। পাশাপাশি তোমাকে আমার কিছু প্রস্তাবও দেওয়ার আছে…’

‘জন্ম হল ইথারনেটের। হার্ভার্ডের তাবড় প্রফেসরদের তাক লাগিয়ে বব তাঁর হকের পিএইচডি ছিনিয়ে নিলেন এবার। আর আজও আমাদের বাড়ির ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনের মাধ্যম এই ইথারনেট।’ যুগান্তকারী আবিষ্কারের গল্প।

‘এই মুসলমানপাড়া জীর্ণ আর ঘিঞ্জি অপরিষ্কার।/ এর শ্যাওলা প্লাস্টারে আমার অতীত আটকে আছে এই কানাভাঙা পুকুরের জলে।/ পুরনো শাড়ি নতুন বোরখা চাষির ঈদের আনকোরা লুঙ্গিতে আমার কুলুঙ্গি ভরে আছে।’

‘লোকমান, খিজির, ইব্রাহিম— সবার গল্পই নীতিকথাপ্রধান। আমাদের আদিপুরুষদের জ্ঞানচক্ষু উন্মীলনে পৃথিবীর জলসম্পদ যে বিশেষ ভূমিকা নিয়েছিল, তা এই লোকগাথাগুলি স্পষ্ট করে দেয়।’ তুর্কি ও আরবি লোককথায় জলের কিস্সা।

‘তোমার মতো লাখো মেল রোজ আসে, বিশেষ দেখি না। তবে যেটুকু চোখে পড়ে, তাতে ব্যাকুলতার আড়ালে হিংস্র অভিযোগ থাকে। মনে হয় নিজের মতো থাকাটা যেন অন্যায়। আমার বডি আমি আড়ালে রাখব না সামনে, সেটা তো সম্পূর্ণ আমার ব্যাপার।’ নতুন গল্প।

কোনও কোনও গন্তব্যে পৌঁছনো একই সঙ্গে আনন্দ-বিষাদ-একাকীত্ব-গুমড়ে কান্না, সবই হাজির করে। সিলভিয়া প্লাথ-এর প্রিমরোজ হিল-এর বাড়ির সামনে দাঁড়িয়ে আমার তাই মনে হয়েছিল। আর বুঝেছিলাম, আমি আর সিলভিয়া সময়ের কোনও একটা ফাঁদে একসঙ্গে রয়েছি।

‘এই ছবিতে মূলত আছে প্রেমের ও যৌনতার সন্ধানে দুটি চরিত্র, যারা একই মেয়ের কাছে কিছুদিন সেগুলি যাচ্ঞা করে। মেয়েটিকে তারা দু’বার কামনা করে, পায় ও ত্যাগ করে। মেয়েটির কেমন লাগছে বা লাগতে পারে, তা নিয়ে তারা খুব ভাবিত নয়।’ যৌন মনস্তত্ত্বের জটিলতা।

‘হয়তো এ এক আশ্চর্য সমাপতন, যে-বিডন চড়ক বন্ধ করেছিলেন, সেই তাঁর নামাঙ্কিত রাস্তায় চড়ক এখনও কলকাতা তথা বঙ্গ বিখ্যাত। কোনও আইন, কোনও শাসন, কোনও চোখরাঙানি কলকাতার এই প্রাচীন চড়ককে বন্ধ করতে পারেনি!’ চড়ক-কিস্সা।
This Website comprises copyrighted materials. You may not copy, distribute, reuse, publish or use the content, images, audio and video or any part of them in any way whatsoever.
©2026 Copyright: Vision3 Global Pvt. Ltd.