জাফর ইকবাল ভারতীয় হকির প্রবাদপ্রতিম অধিনায়ক; ১৯৮২ সালের মস্কো অলিম্পিক্স-এ স্বর্ণবিজয়ী, ব্যাংকক ১৯৭৮ এবং দিল্লী ১৯৮২ এশিয়ান গেমস-এ রৌপ্যপদক বিজয়ী ভারত দলের অন্যতম সদস্য। ভারত দলের কোচ হিসাবে হিরোশিমা ১৯৯৪ এশিয়ান গেমস-এ রৌপ্যপদক বিজয়ী। ১৯৮৪ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স-এ ভারতীয় পতাকা বহন করেছিলেন জাফর।
রেচেল ডোয়্যার ভারতীয় সংস্কৃতি এবং চলচিত্রের অধ্যাপক, শিক্ষাবিদ, লেখক। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা দশ, যার মধ্যে বেশ কিছু ভারতীয় সিনেমা সম্বন্ধে। তাঁর বর্তমান গবেষণার বিষয় ভারতবর্ষে এশীয় উপমহাদেশের হাতি।
শীর্ষেন্দু মুখোপাধ্যায় ছোটগল্পকার, ঔপন্যাসিক। প্রথম উপন্যাস ‘ঘুণপোকা’। প্রথম কিশোর উপন্যাস ‘মনোজদের অদ্ভুত বাড়ি’। সাহিত্যকৃতির জন্য পেয়েছেন বিদ্যাসাগর পুরস্কার (১৯৮৫), সাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৮৯), আনন্দ পুরস্কার (১৯৭৩ ও ১৯৯০) এবং বঙ্গবিভূষণ পুরস্কার (২০১২)। লেখালিখির পাশাপাশি তাঁর আগ্রহের বিষয় বক্সিং, টেনিস, ফুটবল। পাঠক হিসেবে পছন্দ করেন ধর্মবিষয়ক গ্রন্থ, থ্রিলার, কল্পবিজ্ঞান।
সাকিব আল হাসান বাংলাদেশি ক্রিকেটার; অক্টোবর ২০১৯ পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-২০ আন্তর্জাতিক সংস্করণে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ২০১৫-য় ক্রিকেটের তিনটি ফর্ম্যাটেই আইসিসি দ্বারা শ্রেষ্ঠ অলরাউন্ডার বিবেচিত। সাকিবকে বাংলাদেশের হয়ে খেলা সবচেয়ে বিখ্যাত এবং সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার হিসেবে অনেকেই বিবেচনা করেন।
বিমল লামা ছোটগল্পকার, ঔপন্যাসিক। প্রথম উপন্যাস ‘নুন চা’। ‘রুশিকা’ লেখকের দ্বিতীয় উপন্যাস। তৃতীয় উপন্যাস ‘লোচনদাস শব্দকর’ ‘দেশ’ পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হচ্ছে। ২০১৩ সালে পেয়েছেন জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায় স্মারক সম্মান।
সুকন্যা দাশ দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা করার পর, বর্তমানে একজন সংযোগকর্মী এবং অধ্যাপক। পাহাড়, বয়নশিল্প আর নাচ— মূলত এই তিনটে বিষয় থেকেই জীবনের যাবতীয় আনন্দ আহরণ করেন। ভালবাসেন যে কোনও ধরনের বই পড়তে। এছাড়া বাছবিচার না করেই সমস্ত রকমের শিল্পচর্চার একজন উৎসাহী সমর্থক।
সিদ্ধার্থ দে ইংরেজি সাহিত্য পড়ান, আখ্যানতত্ত্ব নিয়ে গবেষণা করেন। ছোটবেলা থেকেই কুইজের নেশা, তাই কৌতূহলের অ্যান্টেনা ছড়ানো নানা দিকে। আত্মার তৃপ্তি যদিও বই পড়ে, গুটিকয়েক বন্ধুর সাথে হাহাহিহি করে, আর ঘুমিয়ে।
সুকন্যা দাশ দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা করার পর, বর্তমানে একজন সংযোগকর্মী এবং অধ্যাপক। পাহাড়, বয়নশিল্প আর নাচ— মূলত এই তিনটে বিষয় থেকেই জীবনের যাবতীয় আনন্দ আহরণ করেন। ভালবাসেন যে কোনও ধরনের বই পড়তে। এছাড়া বাছবিচার না করেই সমস্ত রকমের শিল্পচর্চার একজন উৎসাহী সমর্থক।
রেচেল ডোয়্যার ভারতীয় সংস্কৃতি এবং চলচিত্রের অধ্যাপক, শিক্ষাবিদ, লেখক। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা দশ, যার মধ্যে বেশ কিছু ভারতীয় সিনেমা সম্বন্ধে। তাঁর বর্তমান গবেষণার বিষয় ভারতবর্ষে এশীয় উপমহাদেশের হাতি।
শ্রীজাত কবি, ঔপন্যাসিক, গীতিকার। ২০০৪ সালে ‘উড়ন্ত সব জোকার’ কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন আনন্দ পুরস্কার এবং কৃত্তিবাস পুরস্কার। ২০১৪-তে ‘কর্কটকান্তির দেশ’ কাব্যগ্রন্থের জন্য বাংলা আকাদেমি সম্মান। আইওয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক লেখক কর্মশালায় আমন্ত্রিত হয়েছেন ২০০৬ সালে। ‘এবং সমুদ্র’, ‘ভাষানগর’ ও ‘কৃত্তিবাস’ পত্রিকা সম্পাদনার সঙ্গে যুক্ত থেকেছেন বিভিন্ন সময়ে।
সৈকত ভট্টাচার্য পেশায় ডেটা সায়েন্টিস্ট, নেশায় লেখক। বর্তমানে ব্যাঙ্গালোর নিবাসী। তাঁর লেখা বই: ‘উত্তরে আছে মৌন’ (২০২১) এবং ‘খামখেয়ালির পথ-পাঁচালি’ (২০১৯)।