জয়া মিত্র কবি, ঔপন্যাসিক, ছোটগল্পকার, অনুবাদক। ‘হন্যমান’ উপন্যাসের জন্য পেয়েছেন একাধিক পুরস্কার। তিনি ভারতের বিভিন্ন নদনদী ও অন্যান্য জলাশয় সংক্রান্ত সংরক্ষণমূলক কাজের সঙ্গে যুক্ত। সম্পাদনা করেন সমাজ ও সংস্কৃতি ভাবনার পত্রিকা ‘ভূমধ্যসাগর’।
জন্ম ১৯৮৮ সাল, ঝাড়গ্রামে। রাশিবিজ্ঞান নিয়ে মূলধারার পড়াশোনা। প্রকাশিত কাব্যগ্রন্থ দুটি- 'জিরাফের গ্রীবার মত' (দাঁড়াবার জায়গা প্রকাশনা) এবং 'ঈশ্বরের দীর্ঘ সিগার' (ঋত প্রকাশনা)। কবিতা সম্পর্কে খোলামেলা সমালোচনা করলে খুশি হন।
শুভময় মিত্র ফোটোগ্রাফার, চিত্রকর, গদ্যকার, ভ্রমণবিলাসী। কিন্তু তাঁর সর্বাধিক পারদর্শিতা যে কাজে, তা হল, চব্বিশ ঘণ্টা হো-হো করে হাসা ও কোনও কিছুকেই সিরিয়াসলি না নেওয়ার ভঙ্গি করা। খুব মন দিয়ে জীবনটাকে দেখা ও চাখা তাঁর নিত্যকর্ম, এবং সেই জন্যই বোধহয়, কেউ চাকরি, তকমা বা দায়িত্ব দিতে চাইলেই পিছলে বেরিয়ে যান।
উপল সেনগুপ্ত গায়ক, সুরকার। এছাড়া কার্টুনিস্ট হিসেবেও তাঁর জনপ্রিয়তা রয়েছে। ‘চন্দ্রবিন্দু’ গানের দলের প্রতিষ্ঠাতা সদস্য। অনেক ছবি আঁকেন, বিভিন্ন গানের অনুষ্ঠানের আয়োজন করেন, নতুন প্রতিভা তুলে আনায় তাঁর জহুরির চোখ এবং বড়দা-সুলভ উদারতা তাঁকে অনন্য করেছে।
ডাকবাংলা.কম এক বিশ্বমানের সাংস্কৃতিক পোর্টাল। ১৬ ফেব্রুয়ারি, ২০২১-এ তার আত্মপ্রকাশ। আপাতত দায়িত্ব একটাই, প্রতি সপ্তাহে হা-পিত্যেশ করে বসে থাকা সদস্যদের জন্য চমৎকার সব লেখা, vlog, সাক্ষাৎকার, কার্টুন ইত্যাদি নিয়ে এসে হাজির করা।

সঞ্চারী মুখোপাধ্যায় লেখক, সম্পাদক, সাংবাদিক। এক দশকেরও বেশি সময় ধরে সামাজিক নানান ঘটনাবলি নিয়ে লিখে চলেছেন। এইসব লেখার মধ্যে ধরা পড়ে তাঁর অনন্য বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি। প্রকাশিত বই : ‘একটা কষ্ট লজ্জা ভয়’।

শ্রীজাত কবি, ঔপন্যাসিক, গীতিকার। ২০০৪ সালে ‘উড়ন্ত সব জোকার’ কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন আনন্দ পুরস্কার এবং কৃত্তিবাস পুরস্কার। ২০১৪-তে ‘কর্কটকান্তির দেশ’ কাব্যগ্রন্থের জন্য বাংলা আকাদেমি সম্মান। আইওয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক লেখক কর্মশালায় আমন্ত্রিত হয়েছেন ২০০৬ সালে। ‘এবং সমুদ্র’, ‘ভাষানগর’ ও ‘কৃত্তিবাস’ পত্রিকা সম্পাদনার সঙ্গে যুক্ত থেকেছেন বিভিন্ন সময়ে।
শ্রুতি কল্যাণী কলকাতানিবাসী হলেও, চেন্নাইকে তাঁর নিজের শহর বলে মনে করেন। বর্তমানে তিনি শিলিগুড়ি-লাগোয়া একটি চা-বাগানের বাণিজ্য-সংক্রান্ত কর্মে নিযুক্ত।