
সং স্টোরি শর্ট: পর্ব ৩৮
মানুষ কি জেনেশুনে জন্মায়, যে তার জীবন কোন খাতে বইবে? নিজের অস্তিত্ব মানুষ কীভাবে নির্ধারণ করে? এই সমস্ত প্রশ্ন থেকেই ‘লটারির টিকিট’ গানটার জন্ম। এই গান আসলে সত্যের সঙ্গে কিছুটা বোঝাপড়া।

মানুষ কি জেনেশুনে জন্মায়, যে তার জীবন কোন খাতে বইবে? নিজের অস্তিত্ব মানুষ কীভাবে নির্ধারণ করে? এই সমস্ত প্রশ্ন থেকেই ‘লটারির টিকিট’ গানটার জন্ম। এই গান আসলে সত্যের সঙ্গে কিছুটা বোঝাপড়া।

এক বৈশাখেই তৈরি হয়েছিল ‘কালবৈশাখী’ গানটি। এই গানের ভেতরে কোনও ঝড় নেই, ঝড়ের আভাস আছে শুধু। ঝড় কি শুধু আবহাওয়ায়? মনের মধ্যেও তো ঝড়ের পূর্বাভাস থাকে মাঝে মাঝেই।

‘সে-রাতে, যতদূর মনে পড়ছে, উস্তাদ আশিস খানের সরোদের সঙ্গে বাজাবেন উস্তাদ জাকির হুসেন। জাকিরজি-কে ততদিনে বেশ কিছু আসরে সামনে ব’সে শোনার সৌভাগ্য হয়েছে, আশিস খানের বাজনা তখনও শুনিনি। এই দু’জন জোট বাঁধলে ধুন্ধুমার কাণ্ড হবেই নির্ঘাত! তাই ছাড়ার কোনও প্রশ্নই নেই।’

সিঙ্গল্স-এর মধ্যে অনেকগুলো গানের একসঙ্গে হেরে যাওয়ার ভয় নেই। এই তুলনাটা করা যায়, রেসের মাঠে যাওয়া মানুষের সঙ্গে। যারা বারবার হেরে যাওয়ার পরেও মাঠে যায়, তাদের সঙ্গে পার্থক্যটা এখানেই, সিঙ্গল্স একবারের তুক্কা খেলা। একবার বিফল হলে আবার নতুন করে তার সূচনা, শুরু থেকে।

‘‘রাহুলদেব বর্মণের সংগীতে যে-ছন্দের বৈচিত্র্য, কণ্ঠের ব্যবহার, পরীক্ষার সাহস— সেটা সম্ভব হয়েছিল কারণ তিনি নিজে যেমন অসাধারণ প্রতিভাবান ছিলেন, তেমনই আশা ভোঁসলেও ছিলেন তাঁর এক বিশাল শক্তি। আশা শুধু গায়িকা ছিলেন না, তিনি ছিলেন ‘রিসোর্স’, এক সৃষ্টিশীল সঙ্গী…’’

তিস্তান আসলে একটা বাড়ি, যে-বাড়ির সঙ্গে জড়িয়ে অজস্র স্মৃতি। প্রথম তিস্তান গানটি রীতিমতো জনপ্রিয় হয়। কিন্তু তিস্তান ২, তিস্তান ৩ না হলে গানের বৃত্তটা সম্পূর্ণ হয় না। আমার ফেলে আসা দিন ধরা আছে এই গানে।

এই গান তৈরি হয়েছে জীবনের এক অদ্ভুত সময়ে। রোম্যান্টিকতা কতদিন বেঁচে থাকে মানুষের জীবনে? বয়স বাড়লে তার স্নিগ্ধতা কমে যায় কি? রোম্যান্টিক সত্তা ছিল বলেই এই গান লিখতে পেরেছিলাম।

‘সায়গল একটা আপত্তিকর কথা বলেছিলেন গান শুরু করার আগে যেটা সরাসরি রেডিয়োতে সম্প্রচারিত হয়ে যায়। এই ঘটনার পরে অল ইন্ডিয়া রেডিয়ো আর সায়গলের গান সম্প্রচার করেনি সরাসরি, রেকর্ডে তাঁর গান বাজত রেডিয়োতে, কিন্তু রেডিয়োতে তাঁকে আর ডাকা হয়নি।’

কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘অর্ধাঙ্গিনী’তে এই গানটি জনপ্রিয় হয়ে ওঠে। বিচ্ছেদের গান, বিরহের গান, প্রেমের গানও বটে। কিন্তু এই গান তৈরি হয়ে উঠল কীভাবে? এক ঝলক গান, তার সঙ্গে কিছু গল্প।

‘রবীন্দ্রগানের রেকর্ডিং-এর ইতিহাস বা তার পেছনের কাহিনি নিয়ে বাংলায় একাধিক বই লেখা হয়েছে। সেসবের ভিড়েও এই বই আলাদা জায়গা করে নেবে। কেন?’

বিধানচন্দ্র রায়ের সঙ্গে সব সময়ে নাম জড়িয়ে যায় কল্যাণী নামে এক নারীর। তিনি কি সত্যিই ছিলেন? কল্যাণী শহরের নামকরণে কি সেই নারীর অনুপ্রেরণাই কাজ করেছিল? সেসব প্রশ্ন এড়িয়ে এই গান বলে প্রেমের কথাই।

‘ভারতের একমাত্র শিল্পী, যিনি একসঙ্গে দু’টি কণ্ঠে ধ্রুপদী সংগীত গাইতে পারতেন— তাঁর নাম অনাথনাথ বসু। মহিলাকণ্ঠে ঠুমরি গাইতেন, পুরুষকণ্ঠে গাইতেন খেয়াল।’
This Website comprises copyrighted materials. You may not copy, distribute, reuse, publish or use the content, images, audio and video or any part of them in any way whatsoever.
©2026 Copyright: Vision3 Global Pvt. Ltd.