
ছায়াবাজি : পর্ব ৪৬
ছবিটা বেশ কেতায় তোলা, গতিশীল, চমক দিতে আগ্রহী, দেখতে ভাল। সমাজ, আইন ও ব্যক্তির (বিশেষত নারীর) বেপরোয়াপনার পারস্পরিক সম্পর্ক হলিউডি ছবির চেনা ছকেই চলে, কিন্তু ফ্র্যাংকেনস্টাইনের কাহিনিটাকে এখানে এনে ফেলার মধ্যে একটা বিস্ময় আছে।

ছবিটা বেশ কেতায় তোলা, গতিশীল, চমক দিতে আগ্রহী, দেখতে ভাল। সমাজ, আইন ও ব্যক্তির (বিশেষত নারীর) বেপরোয়াপনার পারস্পরিক সম্পর্ক হলিউডি ছবির চেনা ছকেই চলে, কিন্তু ফ্র্যাংকেনস্টাইনের কাহিনিটাকে এখানে এনে ফেলার মধ্যে একটা বিস্ময় আছে।

ভিক্টর ও নোরা একইরকম, দু-জনেই শিল্পটা ভাল পারে, মানুষের সঙ্গে সংযোগটা পারে না। ভিক্টর যখন আগনেসকে বলে, তোর ছেলেকে আমার সিনেমায় একটা পার্ট দেব, আগনেস বলে, তোমার ছবিতে আমি যখন অভিনয় করেছিলাম, আমি ছিলাম তোমার সবচেয়ে যত্ন ও আদরের পাত্রী, মনে হত আমিই আছি মহাবিশ্বের কেন্দ্রে। যেই ছবি শেষ হয়ে গেল, আর আমি তোমাকে বহুকাল দেখতেই পেলাম না। পরের ছবির লোকেরা হয়ে গেল তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

‘‘স্পয়লার’ যদি আদপেও কেউ জেনে যান, তাহলে কি তিনি সত্যিই ‘সিনেমাটি’র রস উপভোগ করা থেকে বঞ্চিত হবেন? পাশাপাশি আর-একটি বিষয়ও জরুরি হয়ে দাঁড়ায়— সিনেমা কি তাহলে সম্পূর্ণ ‘স্পয়লার’ কেন্দ্রিক? এবং মানুষ গোটা ছবিটি দেখেন ওই ‘নির্দিষ্ট’, ‘অপ্রত্যাশিত’, ‘বাঁকবদল’ দেখবেন বলেই?’

‘প্রযুক্তি যা পারবে, পারে— তা একটা উদাহরণেই স্পষ্ট হয়ে যাবে: গত বিশ বছরে ক্রিকেটের লাইভ টেলিকাস্টেই নিদারুণ বদল এসেছে। আমার ছোটবেলায় দেখেছি বেশ কয়েকটা ক্যামেরা বিভিন্ন দিক থেকে, সেগুলো ঘুরত মাঝেমধ্যে, ট্রলি বা জুমের ব্যবহার যে কদাচিৎ ছিল না, তা নয়।’

‘বিলি ওয়াইল্ডার একজন মাস্টার গল্প-বলিয়ে। এই গোটা ছবি জুড়ে প্রায় ব্যাকরণ বইয়ের উদাহরণের মতো গল্প বলার প্রাথমিক টেকনিকগুলির প্রদর্শনী তৈরি করে গেছেন তিনি। চাইলে খুব সহজেই একজন শিক্ষানবিশ তাঁর কাছ থকে এগুলি ধার করতে পারেন।’

‘এ-ছবিতে কুকুর মানে হতে পারে বকলশ ছিঁড়ে বেরিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা, সমাজ-সংসারের এবং নিজের ভাবমূর্তির তোয়াক্কা না করে স্বাদু খরগোশের ঘাড় মটকাবার সাহস, হতে পারে নিজের প্রকৃত কাজের (এখানে শিল্পসৃষ্টির) তাগিদের ডাক, হতে পারে সব ক’টাই।’

‘আদতে জেমস বন্ড হল সাম্রাজ্যবাদী আমেরিকার কমিউনিস্ট জুজু দেখা ম্যাকার্থি জমানার পরে-পরেই পুরুষ আধিপত্যবাদের আইকন। সারা পৃথিবীর রক্ষাকর্তা বিগ ব্রাদার আমেরিকা। কোল্ড ওয়ারে তাদের সহযোগী ইউকে।’

‘দর্শক তাঁকে বোঝেনি, সমালোচক তাঁকে বোঝেনি, প্রেমিকেরা তাঁকে বোঝেনি। কোন মেরিলিন যে আসল, তা কিছুতেই বোঝা যায় না বলেই তিনি আজ মিথ।’

‘অতর্কিতে হিচককের মুখ থেকে কয়েকটা শব্দ বেরয়— ‘…because of my own fear of the police!’ সে কী! অমন প্রভাবশালী, দোর্দণ্ড প্রতাপশালী মানুষের পুলিশে ভয়! কেন? কোন ঘটনার সূত্রে?’

‘সোনার পাতে মোড়া অস্কার-এর এই ‘মহত্ব’-র আড়ালে, ঘাপটি মেরে বসে রয়েছে দীর্ঘদিনের বৈষম্যের ইতিহাস। আছে আরোপ, অন্যায় আর গড়ে ওঠা প্রতিবাদের অধ্যায়।’

‘যেন সামনে মঞ্চে একটা অভিনয় হচ্ছে, আর আমরা প্রথম সারিতে সিট পেয়েছি। একক, দশক, শতক ধরে একই জায়গায় বসে দেখে যাচ্ছি, নির্বাচিত রোদবৃষ্টি।’

‘রুথ হ্যান্ডলার তার মেয়ের পুতুলখেলার শখ পূরণ করতে বানালেন এক দীর্ঘদেহী, প্রাপ্তবয়স্কা নারীর অবয়ব। নাম দিলেন নিজেরই মেয়ের নামে; বারবারা মিলিসেন্ট রবার্টস— ডাকনামে, বার্বি।’
This Website comprises copyrighted materials. You may not copy, distribute, reuse, publish or use the content, images, audio and video or any part of them in any way whatsoever.
©2026 Copyright: Vision3 Global Pvt. Ltd.