
যাপিত শিল্পীজীবন
কলাভবনে তাঁর ছাত্রছাত্রীদের জন্য তিনি অনেকটা সময় ব্যয় করতেন। এবং তাদের নতুন পথের দিশা দেখাতেন। যোগেনদার ছাত্রছাত্রীদের অনেকেই আজ প্রতিষ্ঠিত এবং সেই প্রতিষ্ঠার নেপথ্যে তাঁর স্মরণীয় অবদান আছে।

কলাভবনে তাঁর ছাত্রছাত্রীদের জন্য তিনি অনেকটা সময় ব্যয় করতেন। এবং তাদের নতুন পথের দিশা দেখাতেন। যোগেনদার ছাত্রছাত্রীদের অনেকেই আজ প্রতিষ্ঠিত এবং সেই প্রতিষ্ঠার নেপথ্যে তাঁর স্মরণীয় অবদান আছে।

যোগেনদা দীর্ঘজীবনের সিংহভাগটাই কাটিয়েছেন শিল্প ও শিল্পীর স্বার্থে। সব সময় চেষ্টা করতেন, কীভাবে মানুষকে শিল্প-অভিমুখী করা যায়। ওঁর তৈরি করা ‘চারুবাসনা’-য় নানা ধরনের অনুষ্ঠান হত। সেই সব উদ্যোগই ছিল সমাজ ও শিল্পকে একাত্ম করার প্রয়াস।

শিল্পীর কদর করতে জানতেন যোগেনদা, জীবনের শেষাবধি। নিজে কত বড় শিল্পী হয়েও, ছাত্রছাত্রীদের বা তরুণ শিল্পীদের কথা শুনতে চাওয়া, সেই কথার পরিসর তৈরি করার ক্ষেত্রে জুড়ি ছিল না যোগেনদার।

তাঁর বিষয়গুলো খুব সহজ, খুব সাধারণ, কিন্তু তাঁর প্রকাশভঙ্গি ছিল মৌলিক, অভিনব। এমন বিষয় তিনি বেছে নিতেন, যা সকলের হৃদয় অবলীলায় ছুঁয়ে যেত। তাঁর তুলির টান ছিল ‘ফ্রি ফ্লো’-এর মতো, যেন কোনও শিশু হাতে তুলি ধরেছে।

‘‘প্রদর্শনীর নাম ‘ক্রাফট অফ কমিক্স’। ভারত জুড়ে, সমসাময়িক কমিক্স শিল্পীরা তাঁদের সৃষ্টি ও ভাবনা তুলে ধরার জন্য কী কী পদ্ধতি অবলম্বন করছেন বা কীভাবে নিজেদের দর্শকের কাছে পৌঁছতে পারছেন, সেটাই দেখার চেষ্টা। অর্থাৎ, এই প্রদর্শনীতে দর্শকরা শুধু বিভিন্ন সমসাময়িক শিল্পীর কাজ দেখতে পারবেন, তা-ই নয়— তাঁদের সৃজনশীল প্রক্রিয়াটাও নিজেদের মতো করে বুঝে নিতে পারবেন।’’

‘অবনীন্দ্রনাথ তাঁকে একঘেয়েমির কথা বলেন; বলেন পশু-পাখি আঁকার কথা। সুনয়নী আঁকলেন ঘোড়া। এমন ঘোড়া, যা দেখে আমিনা আহমেদ করের মনে হয় মার্ক শাগালের কথা। ওঁর কাজ দেখে তাঁর মনে হয়, প্রাচ্যের শিল্পী Chien Hsuan-এর ‘Boneless’ শৈলীর কথা।’

‘দেশ-বিদেশ থেকে গগনেন্দ্রনাথকে খ্যাতি এনে দিয়েছে ‘জীবনস্মৃতি’-র ছবি। কবিপুত্র রথীন্দ্রনাথের অনুরোধে আঁকা এই পর্বের ছবিগুলো তাঁর চিত্রীসত্তাকে আলাদা করে চিনিয়ে দেয়। ‘রবিকা’-র স্মৃতিআলেখ্য ঘিরে ছবি আঁকতে গিয়ে তিনি নিছক ইলাস্ট্রেটর হয়ে ওঠেননি।’
This Website comprises copyrighted materials. You may not copy, distribute, reuse, publish or use the content, images, audio and video or any part of them in any way whatsoever.
©2026 Copyright: Vision3 Global Pvt. Ltd.