শ্রীতমা হালদার
যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্য নিয়ে গ্র্যাজুয়েশনের পর, শান্তিনিকেতনের কলাভবন থেকে আর্ট হিস্ট্রি-তে বিএফএ ও এমএফএ করেন। বর্তমানে তিনি কলকাতার একটি স্কুলে রিডিং ফেসিলিটেটর হিসেবে কাজ করছেন। এছাড়াও, ২০২০ সাল থেকে তিনি ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার সেন্টার ফর দ্য অ্যাডভান্সড স্টাডি অফ ইন্ডিয়ার সঙ্গে ইংরাজি থেকে বাংলা অনুবাদক হিসেবে ফ্রিল্যান্সিং করছেন। তাঁর কাজের মধ্যে আছে ভারতীয় শিল্প, সংস্কৃতি এবং ইতিহাসের অনলাইন আর্কাইভ ‘সহপেডিয়া’-র জন্য কিউরেট করা দু’টি মডিউল। এছাড়াও ডিস্টিংগুইশড, আর্ট এটসেটেরা নিউজ অ্যান্ড ভিউজ, আর্টইস্ট এবং কিন্ডল ম্যাগাজিনের মতো বিভিন্ন পত্রিকায় আর্ট হিস্ট্রি সহ অন্যান্য বিষয়ে তাঁর লেখা বেরিয়েছে।
শ্রীতমা বাংলা থেকে ইংরাজিতে অনুবাদ করেন। তাঁর অনূদিত ছোটগল্প দ্য বোম্বে লিটারেরি ম্যাগাজিন ও দ্য থার্ড হুইল-এ বেরিয়েছে।