
ব্যক্তিগত প্রবীর সেন
ব্যক্তি প্রবীর সেনের সান্নিধ্য এক অন্য প্রাপ্তি। আপাত-লাজুক, সদাহাস্যময়, অজাতশত্রু এই মানুষটির সঙ্গসান্নিধ্য ভোলার নয়। প্রকৃতি, তার অণু-পরমাণু, কীটপতঙ্গের সঙ্গে জড়িয়েজাপটে বেঁচে থাকতে প্রবীরদা ছাড়া আমি এখনও অবধি কাউকে চাক্ষুষ করিনি।



