
ডেটলাইন: পর্ব ৬০
‘আমার একেবারে ব্যক্তিগত মিউজিয়ামে থেকে যাবে এক রাষ্ট্রপ্রধানের এক টুকরো কথা। তাঁর সরকারি বাসভবনে একান্ত সাক্ষাৎকারের পর ফটো সেশনে পাশে-দাঁড়ানো আমাকে খুব স্নেহের সুরে বলেছিলেন, ‘ক্লোজ আস’। সত্যিই কি আর কখনও আগের মতো কাছাকাছি আসবে দুই প্রতিবেশী?’




