Cinema সম্বন্ধে খুঁজে পাওয়া লেখাগুলি

শ্রীজাত

হিয়া টুপটাপ জিয়া নস্টাল: পর্ব ৫৩

প্রার্থনা কবুল হল, বাড়িতে কানেকশন নেওয়া হবে। আমি আড়ালে একবার আনন্দ করে নিলাম দু’পাক। জানি না, রোজ-রোজ সিনেমা আমাকে দেখতে দেওয়া হবে কি না, বা ক্লাস সেভেনে সব সিনেমা তো দেখার কথাও নয়।

গৌতম ঘোষ

আমার না-হওয়া নায়ক

স্তম্ভিত, স্তব্ধ হয়ে গেলাম খবরটা শুনে। যাঁকে নিয়ে এমন একটা চরিত্র ভাবলাম, এমন একটা ছবির সম্ভাবনা যাঁকে ঘিরে তৈরি হল, সেই উত্তমকুমারই চলে গেলেন। আমার প্রথম বাংলা ছবির নায়ক হতেন যিনি, সেই উত্তমকুমার!

তন্ময় ভট্টাচার্য

নেতাজির প্রত্যাবর্তন

১৯৪৮-এ, ২৩ জানুয়ারি দিনটিকে প্রায় জাতীয় উৎসবের পর্যায়ে নিয়ে গেল বাঙালি। আজকের গতানুগতিক দিনপালনের যুগে কল্পনা করাও মুশকিল, কী আবেগ জড়িয়ে ছিল সেকালে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিশেষ নিবন্ধ।

অরিন্দম মুখোপাধ্যায়

দক্ষিণ খোলা জানলা

‘নায়ক-নায়িকাদের ক্যারিশমা, পরিচালকদের দক্ষতা, এসব পেরিয়ে যা দক্ষিণের সিনেমাকে সবচেয়ে বেশি আকর্ষণীয় করে তোলে— তা হল তাদের দর্শকদের সিনেমার প্রতি প্রেম। যে-কারণে রজনীকান্ত তিয়াত্তরে এসেও স্বমহিমায় ফিরে আসার জন্য জানপ্রাণ দিয়ে দেন।’

উদয়ন ঘোষচৌধুরি

সাক্ষাৎকার: হানি ত্রেহান

সম্প্রতি ‘সতলুজ’ -এর মুক্তি ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছিল। এই ছবির পরিচালক হানি ত্রেহান দীর্ঘদিন ধরে যুক্ত মুম্বই ইন্ডাস্ট্রির সঙ্গে। বিশাল ভরদ্বাজ থেকে ইরফান খান— বিভিন্ন যোগসূত্র তাঁকে সমৃদ্ধ করেছে। তাঁর নির্দেশনা থেকে তাঁর প্রযোজনা, বিবিধ বিষয় নিয়ে তাঁর সঙ্গে কথোপকথনে উদয়ন ঘোষচৌধুরি, ডাকবাংলা.কম-এর জন্য এক্সক্লুসিভ…

পৃথু হালদার

মহাকাব্যের খামতি

তবে সিনেপ্রেমী হিসেবে আমাদের বেশি ‘চিন্তা হওয়া উচিত অন্য এক বিষয় নিয়ে। যখন এমন এক মহাকাব্যিক মাত্রার টেক্সটকে পর্দায় রূপান্তরিত করা হল, তার চরিত্রগুলো কি আদৌ যথেষ্ট পূর্ণাঙ্গ চরিত্র হয়ে ওঠার সুযোগ পেল?’

সোহিনী দাশগুপ্ত

সাংস্কৃতিক বোমা

অ্যান্ডি ওয়ারহল আমাদের ভাবতে বাধ্য করে— আমরা কি আদৌ জানি, আমাদের মন কীসে সত্যি আকর্ষিত হয়, আর যদি সে আকর্ষণ আদর্শের পরাকাষ্ঠার বাইরে হয়, তবে কি  তাকে এক ঢোক গিলে ফেলতে হয় না কি তার সামনে গিয়ে মুখোমুখি দাঁড়াতে হয়।

Keigo Higashino Obituary
দেবত্রী ঘোষ

রহস্যের অন্য ধারা

‘‘পাঠক থ্রিলার বলতে যেখানে গতানুগতিক ‘হু ডান ইট’ বোঝে, সেই ভাবনার বাইরে গিয়ে ‘হোয়াই ডান ইট’-এর মাধ্যমে রহস্য-রোমাঞ্চ উপন্যাসের এক নতুন দিক পেশ করেছিলেন তাদের দরবারে— আর সেইখানেই লেখা হয়ে গিয়েছিল কিইগো হিগাশিনোর সাফল্যের গল্পটুকু।’’

প্রিয়ক মিত্র

ছায়ার মতো, ভূতের মতো

“এই সময়েও যশবন্তের তোলা প্রশ্ন অস্বস্তির। তাই ‘সতলাজ’ নিষিদ্ধ হয়, ঘুরে বেড়ায় ইন্টারনেটের কানাগলিতে, নামে-বেনামে। সঙ্গে গুরুদ্বার থেকে উপত্যকায় আবারও এসে দাঁড়ায় যশবন্ত সিং খালরার ভূত।”

Representative Image
ভাস্কর মজুমদার

বর্ণপরিচয়: ২

‘অ্যাঞ্জেলিনা সেই সমস্ত হিংসা-হেনস্থাকে ভয় তো করেনইনি, বরং নিশ্চুপ থেকে কেরিয়ার সুরক্ষিত করার পথেও হাঁটেননি। তিনি নিজে যা, সেটাই সবার কাছে প্রকাশ করেছিলেন। এই সাহস অ্যাঞ্জেলিনা পেয়েছিলেন কোথা থেকে?’

Representative Image
ঋকসুন্দর বন্দ্যোপাধ্যায়

এভাবেও ফিরে আসা যায়

‘দেশভাগের ইতিহাসকে আমরা প্রায়শই পরিসংখ্যানের মাধ্যমে স্মরণ করি। কত লক্ষ মানুষ উদ্‌বাস্তু হলেন, কত হাজার মানুষ প্রাণ হারালেন, কতগুলো সীমারেখা নতুন করে আঁকা হল। কিন্তু, সংখ্যা কখনও সেই ক্ষতির প্রকৃত গভীরতাকে ধারণ করতে পারে না।’

সৌহার্দ্য প্রামাণিক

কান ঢেকে যায় বিজ্ঞাপনে

কিছুদিন আগেই পরিচালক অনুরাগ কাশ্যপ কান চত্বরেই ফিল্ম সমালোচক সুচরিতা ত্যাগীর সঙ্গে একটি সাক্ষাৎকারে তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই একটি মন্তব্য করেছেন, যা অপ্রিয় হলেও অস্বীকার করার উপায় নেই। যে কোনও চলচ্চিত্র উৎসবের মতোই কানেরও মূল উদ্দেশ্য বা সম্মানের জায়গা রেড কার্পেটের বাইরে, বড়পর্দায়।