
রানি ডাকলেন অনির্বাণকে
‘যখন শুনলাম রানি মুখার্জি বলেছেন যে রোলটা যেন আমি করি, তখন সত্যিই বিশ্বাস করতে একটু অসুবিধে তো হচ্ছিল। মনে হল, রানি মুখার্জির মতো একজন অভিনেত্রী আমায় অভিনেতা হিসেবে চেনেন, কাজ দেখেছেন এবং এই রোলটার জন্য আমায় বেছেছেন!!!’

‘যখন শুনলাম রানি মুখার্জি বলেছেন যে রোলটা যেন আমি করি, তখন সত্যিই বিশ্বাস করতে একটু অসুবিধে তো হচ্ছিল। মনে হল, রানি মুখার্জির মতো একজন অভিনেত্রী আমায় অভিনেতা হিসেবে চেনেন, কাজ দেখেছেন এবং এই রোলটার জন্য আমায় বেছেছেন!!!’

4B হল চারটে কোরিয়ান শব্দের সংক্ষিপ্ত রূপ, প্রতিটি শব্দই ‘না’ দিয়ে শুরু: প্রথম না, ‘বিহোন’: বিষমকামী বিবাহের প্রত্যাখ্যান৷ ‘বিকুলসান’: প্রসবে প্রত্যাখ্যান। ‘বিয়োনাই’: ডেটিংকে প্রত্যাখ্যান। ‘বিসেকসু’: বিষমকামী যৌন সম্পর্ককে প্রত্যাখ্যান। নতুন আন্দোলন।

‘তাকধাঁধার মধ্যে দিয়ে চলাই বোধহয় এগিয়ে যাওয়া। উঠতে-পড়তে, শিখতে-বুঝতেই এগিয়ে যেতে হবে। ডাকবাংলা-ও সেই প্রক্রিয়ার মধ্যে দিয়েই এগিয়ে চলেছে, সময়ের চাহিদা মেনে, জীবনের ট্রেন্ড মেনে।’ ডাকবাংলার বৈশিষ্ট্য।

চেনে সবাই পৃথিবী বিখ্যাত ভারতীয় শেফ বলেই, কিন্তু তাঁর আস্তিনে আছে আরও অনেক তাস। তাঁর চরিত্রের নানা বৈশিষ্ট্য, তাঁর বানানো খাবারের মতোই অনন্য। তাঁর সঙ্গে কিছু কথা কলকাতা লিটারেরি মিচের আলোচনার ফাঁকে।

যদি ফিরে যেতে বলা হয়, নির্দিষ্ট কোনও এক আদর্শ, নীতি, ক্ষত, উন্মাদনা বা প্রবণতার কাছে, তা হলে বিষয়টা কেমন হবে? সহজ হবে না কঠিন, সুখের হবে না যন্ত্রণার? সততার হবে না অনুশোচনার? বলা মুশকিল। এ ফিরে যাওয়া এক রকম সত্যের মুখোমুখি দাঁড়ানো।

দেশে যুদ্ধ, বিদেশে ঠাঁই এখন। বাবা-মা-পরিজনহীন জায়গায় মানিয়ে নিতে হচ্ছে। কিন্তু খেতাব জিতছেন দেশের জন্য। দুই বোন, দুজনেই গ্র্যান্ডমাস্টার। ইউক্রেনের মেয়েরা চালে-চালে কিস্তিমাত করছেন। কলকাতার টাটা স্টিল তেল ইন্ডিয়া ২০২২-এও তার ব্যতিক্রম হল না। সেই মঞ্চেও উজ্জ্বল আনা ও মারিয়া।

কলকাতাকে ব্যবহার করব এবং নির্দ্বিধায় পরিত্যাগ করব। যৌনকর্মীর শরীরের মতো, জলে ভাসিয়ে দেওয়া মৃতের নাভির মতো। যার দিকে কখনও পেছনে ফিরে তাকাবো না। আর যত্নও করব না কখনও। কোনও ব্যক্তিগত লাভ ছিল না তো কখনও, ভাবটা ঠিক তেমন!

যখন বিউগল বেজে উঠল রাত বারোটায়, কী যেন একটা হল চারপাশে। কেউ কেউ আনন্দে আত্মহারা হয়ে গেল, কেউ কারও কোলে চেপে পড়ল, কেউ সামনে দাঁড়িয়ে থাকা ছোট বাচ্চাকে কোলে তুলে নিয়ে হাওয়ায় ছুঁড়তে লাগল আর কেউ কেউ এমন কান্নায় ভেঙে পড়ল যে মনে হল, তার হৃৎপিণ্ড কেউ উপড়ে নিয়েছে। সে যেন শেষবারের মতো কাঁদছে, আর কোনও দিন চোখের জন সে ফেলবে না। কেমন ছিল সেই দিনের অভিজ্ঞতা!

এনসিপিএ-মুম্বই ১৪ অগস্ট রাত ১০টা থেকে আয়োজন করেছিল এক সঙ্গীতসন্ধ্যার—ডন অ্যাট দ্য মিডনাইট। যে সন্ধ্যায় ভারতীয় রাগসঙ্গীতের সঙ্গে পাশ্চাত্যের সঙ্গীতের আশ্চর্য মিশ্রণে শান্তনু মৈত্র তৈরি করেছিলেন এক মায়াবী সঙ্গীতআবহ। আর তাতে ফোঁটা ফোঁটা করে অমৃত যোগ করেছিলেন গুলজারজী। রাত পৌনে বারোটায় দর্শকরা স্বতস্ফূর্ত ভাবে গেয়ে উঠলেন ‘বন্দেমাতরম’। স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হয়ে উঠল কানায় কানায়।

‘যে-বছর চক্রবর্তীরা কেদার দর্শনে যাচ্ছিলেন, সে-বছরই ঘোষবাড়ি যাচ্ছিল নৈনিতাল। একই কামরা। দিল্লি অবধি একই গন্তব্য। ফিরে এসে কেদারের প্রসাদ-সহ আদান-প্রদান হয়ে গেল সম্বন্ধ অবধি। শুরু সেই ‘কী চা খাবেন নাকি?’, ‘তা, হলে মন্দ হয় না।’’ চায়ের আলাপ।

বইয়ের পাতায় পাতায় আমরা বুঝতে পারি আমরা সাধারণ মানুষরাও কত বিপন্ন। আমাদের ফেসবুক, আমাদের ইমেল আমাদের সত্তা কতটা বিপন্ন। আমরা সোশ্যাল মিডিয়ার নেশায় বুঁদ হয়ে থাকি। কিন্তু যে কোনও দিন সাইবার হ্য়াকিং-এর খপ্পড়ে পড়ে আমার আইপি ঠিকানা দ্বারা সাধিত হতে পারে বড় ধরনের অপরাধ। ‘জিরো ডে’ বইয়ের সমালোচনা।

তবু বাপ্পি লাহিড়ী জিতে গেলেন। কেন? কারণ তিনি পরোয়া করলেন না। না পরোয়া করলেন তাঁর প্রতি বিদ্রূপের, না পরোয়া করলেন তাঁর গলা নিয়ে নিন্দুকের মন্তব্যের আর না পরোয়া করলেন তাঁর জীবনযাপনের দিকে ধেয়ে আসা বাক্যবাণের। তিনি নিজের স্বগর্ব উপস্থিতি ঘোষণা করলেন নিজের যাপনের মধ্যে দিয়ে। বাপ্পীদা, থোরা অলগ সবসে!
This Website comprises copyrighted materials. You may not copy, distribute, reuse, publish or use the content, images, audio and video or any part of them in any way whatsoever.
©2026 Copyright: Vision3 Global Pvt. Ltd.