শিল্পদরদি

যোগেনদা দীর্ঘজীবনের সিংহভাগটাই কাটিয়েছেন শিল্প ও শিল্পীর স্বার্থে। সব সময় চেষ্টা করতেন, কীভাবে মানুষকে শিল্প-অভিমুখী করা যায়। ওঁর তৈরি করা ‘চারুবাসনা’-য় নানা ধরনের অনুষ্ঠান হত। সেই সব উদ্যোগই ছিল সমাজ ও শিল্পকে একাত্ম করার প্রয়াস।