
পোশাকের সংস্কৃতি
সম্প্রতি রাখিবন্ধন উপলক্ষে কৃতী শ্যানন অভিনীত একটি ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্র ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিজ্ঞাপনে কৃতীকে দেখা যাচ্ছে, সমকালীন ভারতীয়-পাশ্চাত্য পোশাকে। কিন্তু সমালোচনার মূল নিশানা পোশাকটি নয়; বরং ব্লাউজের নকশা ও গভীর কাটিং, যা নাকি ভারতীয় ঐতিহ্যের নির্ধারিত শালীনতার দেওয়ালে চিড় ধরাচ্ছে।




