নীল কেটলি: পর্ব ৬
‘বিয়েবাড়ির নেমন্তন্নে গেলে প্রথমেই ভাত এবং শাক বা ভাজা দেওয়া হত বটে, কিন্তু তারপরই পর পর তিন-চার রকমের ডাল দেওয়া হত পাতে। ডালের পর ডাল খেয়ে ছোটদের পেট এত ভরে যেত যে, পরে আর অন্য পদ দিয়ে খেতে পারত না। বলে রাখি তখন কিন্তু মাংসের চলন ছিল না।’ বাঙালবাড়ির বিয়ের খাওয়া।













