
সেবা, সংকল্প, সংঘর্ষ
‘বয়স যত বেড়েছে, উত্তর ভারতের দিল্লি, পঞ্জাব কিংবা চণ্ডীগড়ের ছোট গলি পুরনো বাড়ির দালান, ভিড় বাস কিংবা গুরদোয়ারার ভিড়কে কেন্দ্রে রেখে মিলিয়ে নিতে চেয়েছি তিন বোনের তিনটি উচ্চতার তিনরকম গড়নের মিলে যাওয়া কোনও অস্তিত্ব।’

‘বয়স যত বেড়েছে, উত্তর ভারতের দিল্লি, পঞ্জাব কিংবা চণ্ডীগড়ের ছোট গলি পুরনো বাড়ির দালান, ভিড় বাস কিংবা গুরদোয়ারার ভিড়কে কেন্দ্রে রেখে মিলিয়ে নিতে চেয়েছি তিন বোনের তিনটি উচ্চতার তিনরকম গড়নের মিলে যাওয়া কোনও অস্তিত্ব।’

গঙ্গাকে ঘিরে শুদ্ধতার যে ধারণা নির্মিত হচ্ছে, তার মধ্যে ধর্ম না পরিবেশ, দাঁড়িপাল্লার ওজনে কে এগিয়ে, কে পিছিয়ে রয়েছে? পরিবেশগতভাবে গঙ্গা নিয়ে কথা উঠলে এই প্রশ্নও উঠে আসবে, গঙ্গা নদীকে পরিচ্ছন্ন রাখার বিষয়ে আদৌ কতটা কঠোর প্রশাসন? গঙ্গায় প্লাস্টিক দূষণ নিয়ে কি এতটাই তৎপর হতে দেখা যায় প্রশাসনকে?

‘‘মজার কথা হল, এখনও অনেকেই এটাকে হিংসা বলতেই নারাজ। ‘ও তো অনলাইনে হয়েছে’, ‘ওসব পাত্তা দিও না’, ‘ব্লক করে দাও’, ‘সোশ্যাল মিডিয়ায় থাকলে এগুলো একটু হবেই’— এইসব কথার মধ্যে আমাদের সমাজের পুরনো নিষ্ঠুরতা খুব আরামে হাই তোলে।’’

সুবিমল বসাকের প্রয়াণের পর, তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় তাড়া-তাড়া চিঠি। সামান্য কয়েকটি ইতিপূর্বে প্রকাশিত হলেও, অধিকাংশই অপ্রকাশিত। অপ্রকাশিত চিঠির সেই ভাণ্ডার থেকে নির্দিষ্ট কয়েকটি চিঠি নির্বাচন করে এই ধারাবাহিকের পরিকল্পনা। এই পর্বে উৎপল কুমার বসু ও প্রভাত চৌধুরী

‘বিশ্ব চড়াই দিবস’ প্রতি বছর ২০ মার্চ পালিত হয়। পরিবেশ সংস্থা ‘নেচার ফরএভার সোসাইটি’-র উদ্যোগে এই দিনটির সূচনা হয় ২০১০ সালে। সংস্থার প্রতিষ্ঠাতা মহম্মদ দিলাবার শহরাঞ্চলে চড়াইপাখির দ্রুত কমে যাওয়া দেখে গভীরভাবে উদ্বিগ্ন হন এবং এই ক্ষুদ্র কিন্তু গুরুত্বপূর্ণ পাখিটিকে কেন্দ্র করে মানুষের মধ্যে সচেতনতা তৈরির প্রয়োজন অনুভব করেন।

‘কিন্তু অগ্নিস্ফুলিঙ্গ সবসময়ে মশাল হয়ে ওঠে না। এ-সব টুকরো-টুকরো ছবি আর ভিডিও-র মেয়াদই বা কতদিন? অ্যালগরিদম-এর চোরাবালি তো অল্প সময়েই গিলে নেবে তাদের; এ-সব দিয়ে আর কতদিন আশা জিইয়ে রাখা যায়?’

হিমানীশদার হিউমারের ধরনটা ইদানীংকার প্রচলিত হিউমারের চেয়ে আলাদা। হিম-অনীশ বললেই যেন তার সঠিক পরিচয় দেওয়া হয়। ইংরেজিতে cold and godless. আবেগতপ্ত না হয়ে জগৎসংসারের মজাটুকু, তার অসংগতিটুকু, নির্লিপ্তভাবে ছেঁকে নেওয়া। সেই অর্থে হিমশীতল। আর তিনি ছিলেন একান্তভাবেই অনীশ, নিরীশ্বরবাদী।

‘সব মিলিয়ে ভাবতে গেলে গায়ের রোম খাড়া হয়ে যাওয়ার জোগাড়। এই ভারতের কত-কত দেশভক্ত, সনাতনি রাষ্ট্রবাদী, তথাকথিত ইতিহাসকাররা কবে থেকে বলে আসছেন, আর্যরা মোটেই বিদেশি নয়, সাচ্চা সনাতনি ভারতীয়। ভারতবর্ষ থেকেই তারা ইউরোপ বা অন্য এদিক-ওদিকে গেছে।’

আমার বাবার কথা বলতে গেলে মনে পড়ে যায় তাঁর হাসিমাখানো মুখটি। কৌতুকভরা চোখদু’টি জানান দিত যে, মনের মধ্যে সঞ্চিত রসাধারে ক্রমাগত পাক দেওয়া চলছে। সেই রসের স্বাদ লেগে থাকত তাঁর বলা কথায় এবং লেখায়। কথায়-কথায় Pun সৃষ্টি করা— সোজা কথার উল্টো মানে আবিষ্কার করে মজা সৃষ্টি করা ছিল তাঁর কাছে অতি সহজ ব্যাপার।

১৪ মার্চ তিনি প্রয়াত হয়েছেন, সমাজবিজ্ঞানের ধারায় যাঁর লেখা সমস্ত বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, যুদ্ধ-পরবর্তী ইউরোপের যিনি এক প্রধান চিন্তক, তাঁর জীবন ফিরে দেখার চেষ্টা চলছে সর্বত্র। বিতর্ক তাকে কখনও ছাড়েনি, বারবার প্রশ্ন ওঠে, মার্ক্সীয় দর্শন তিনি কতটা অবলম্বন করেছিলেন? মার্ক্সিস্ট হয়ে কি জায়োনিস্ট হওয়া যায়?

১৯৮০ সালে রাজশেখর বসুর জন্মশতবর্ষে, যুগান্তর পত্রিকার প্রতিনিধিকে রাজশেখর বসু সম্পর্কিত একটি সাক্ষাৎকার দিয়েছিলেন শিবরাম চক্রবর্তী। সেটিই পুনর্মুদ্রিত হল ডাকবাংলা.কম-এর পাতায়।

২০২৫-এর ‘সাহিত্য অকাদেমি’ পুরস্কারের জন্য বাংলা থেকে নির্বাচিত হলেন কবি প্রসূন বন্দ্যোপাধ্যায়। ‘‘দে’জ পাবলিশিং’’ থেকে প্রকাশিত তাঁর ‘শ্রেষ্ঠ কবিতা’ বইটির জন্য। তাঁর সঙ্গে কথোপকথনে অভীক মজুমদার। সাক্ষী রইল ডাকবাংলা.কম।
This Website comprises copyrighted materials. You may not copy, distribute, reuse, publish or use the content, images, audio and video or any part of them in any way whatsoever.
©2026 Copyright: Vision3 Global Pvt. Ltd.