
কবির সঙ্গে দেখা: পর্ব ৪২
কইফি আজমি এমন একজন কবি যিনি সব সময় প্রাসঙ্গিক। আজকের এই অস্থির সময়ে অথবা চরম অসহায়তা, প্রেমের ব্যর্থতার সময়েও তাঁর লেখা আমাদের আশ্রয় হয়ে ওঠে। ‘ওয়াক্ত নে কিয়া কয়্যা হসিঁ সীতম’ কিংবা ‘কোই ইয়ে কয়সে বাতায়ে’র মতো গানও কালজয়ী হয়।

কইফি আজমি এমন একজন কবি যিনি সব সময় প্রাসঙ্গিক। আজকের এই অস্থির সময়ে অথবা চরম অসহায়তা, প্রেমের ব্যর্থতার সময়েও তাঁর লেখা আমাদের আশ্রয় হয়ে ওঠে। ‘ওয়াক্ত নে কিয়া কয়্যা হসিঁ সীতম’ কিংবা ‘কোই ইয়ে কয়সে বাতায়ে’র মতো গানও কালজয়ী হয়।

মালয়ালম ছবির গ্ল্যামারক্ষেত্র থেকে মহারাষ্ট্রের আখের খেত, সর্বক্ষেত্রে নারীকর্মীদের বঞ্চনা অব্যাহত। হাসপাতালেও নারী-ডাক্তার সুরক্ষিত নন। রাজনৈতিক দলের ক্ষেত্রেও সদ্য ‘কাস্টিং কাউচ’-এর অভিযোগ উঠল। তা হলে কি গণআন্দোলন করতে রোজ পথে নামতে হবে?
এবারের ‘দূরপাল্লা’য় ফিরে যাওয়া স্মৃতির শান্তিনিকেতনে, যেবার সুনীল-সান্নিধ্যে হল বসন্ত উদযাপন। বন্ধুত্বের মায়া, প্রেম এবং হুল্লোড় চলল হাত ধরাধরি করে। আবিরের রঙে এখনও রঙিন, স্মৃতিমেদুর এই অধ্যায়।
অল্পবিস্তর বদলেই বদলে যেতে পারে একটা গানের অভিমুখ, অভিপ্রায়। ২০০৬ সালে লেখা প্রেমের গান ‘বাড়িয়ে দাও তোমার হাত’ পরিণতি পায় ২০১১-তে, ‘চলো পাল্টাই’ চলচ্চিত্রে পিতা-পুত্রের সম্পর্কের টানাপোড়েনের ব্যাকড্রপে। এই পর্বে সেই গানের গল্প।

এই অস্থির সময়ে যখন এক ঘন কালো মেঘ জড়িয়ে রয়েছে, তখন ত্রাণ হয়ে আমাদের পাশে দাঁড়ায় মায়া এঞ্জেলোর কবিতা। আমরা সবাই জানি, তিনি কালো মেয়েদের পক্ষে, তাদের অধিকারের পক্ষে লিখে গেছেন। কিন্তু এটুকুই কি সব?

নির্ভয়া কাণ্ডের পর বারো বছর কেটে গেলেও ভারতের মেয়েরা কোনও ক্ষেত্রেই নিরাপত্তা পায়নি। পিতৃতন্ত্রের ধ্বজা সমাজে এমন পোঁতা রয়েছে যে মেয়েরাই হয়ে উঠেছে তার মূল ধারক-বাহক। এই মানসিকতা বদলাতে না পারলে, ঘরে-বাইরে কোথাও মেয়েরা নিরাপত্তা পাবে না।
প্যারিস অলিম্পিকের আঙিনায় এবারের উদ্বোধন অনুষ্ঠান থেকে খেলোয়াড়দের অনায়াস আত্মবিশ্বাস, সবই আমাদের আতশকাচের তলায়। জীবনের সব ক্ষেত্রে এখন অযথা বিতর্ক বিদ্যমান; খেলার মঞ্চই বা বাদ থাকে কেন!

ইলিনয় বিশ্ববিদ্যালয় আরবানা-শ্যাম্পেন-এর সঙ্গে বাঙালির যোগ বহুদিনের; কবিপুত্র রথীন্দ্রনাথ প্রাক্তন ছাত্র ছিলেন, সেই সূত্রে যাতায়াত ছিল রবীন্দ্রনাথেরও। ২০০৬ সালে, সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা সেই শহরে। ‘দূরপাল্লা’-র এই পর্বে স্মৃতির আয়নায় ফিরে দেখা সেই ‘শ্যাম্পেনের স্মৃতি’।

সৃজনশীলতার সূত্র অনুপ্রেরণা, না কি শিল্পীর দক্ষতা? ‘বিজলি বাতি’ গানটা্ ২০০৬ সালের; আজ এতগুলো বছর পরে সৃজনশীলতা নিয়ে কী মতামত অনুপম রায়ের? শুনুন এবারের ‘সং স্টোরি শর্ট’-এ, পর্ব ১৬।

খেলাধুলোর মধ্যে দিয়ে ফিরে যান ছেলেবেলার দিনগুলোয়। হাজারও ব্যস্ততার মধ্যে কোনও মতেই খেলা দেখতে ভোলেন না। বিলেতের মাঠে বসে দেখেছেন উইম্বলডন চ্যাম্পিয়নশিপ কিংবা ফুটবল বিশ্বকাপের ম্যাচ। সেসব অভিজ্ঞতাই জানালেন জয় সরকার।

মানবজাতির যে-কোনও কাজ ‘পেরে যাওয়া’র প্রতি একটা অশেষ শ্রদ্ধা আছে। সে-কাজ যদি অনৈতিকও হয়, তা-ও তা গ্রহণযোগ্য, কিন্তু না-পারা নয়। জো-বাইডেন টক্করের লড়াই দিতে পারলেন না বলে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। তা না হলে যে ট্রাম্পের সুবিধে!
কবি শুধু কবি নন, তিনি দ্রষ্টা; যিনি অনুভব করেন সময়ের হাতছানি, দেখতে পান সেই অবশ্যম্ভাবী পরিণতি। ভাস্কর চক্রবর্তী-র শেষ কাব্যগ্রন্থ ‘জিরাফের ভাষা’ বাংলা সাহিত্যের এক অনন্যসাধারণ সংযোজন, বছর কুড়ি পরেও যা একই রকম মুগ্ধতার আবেশ রেখে যায়।
This Website comprises copyrighted materials. You may not copy, distribute, reuse, publish or use the content, images, audio and video or any part of them in any way whatsoever.
©2026 Copyright: Vision3 Global Pvt. Ltd.