সিনেমার চরিত্র

‘বড় ছবিকে খাতায় ছোট স্কেচ করে রাখতেন, তারপরে সেখান থেকে বাছাই করে বড় ছবি হত। আবার সেই বড় ছবিগুলোকে খাতায় নোট করে রাখতেন, সেটারও একটা ছবি এঁকে। কোনওদিনও ফোটোগ্রাফির ব্যবহার করেননি। ওইভাবে কাজের দলিল করে রেখেছেন।’