Passion সম্বন্ধে খুঁজে পাওয়া লেখাগুলি

অমিতাভ মালাকার

কলমবিলাস: পর্ব ২

‘পার্কার, শেফার্স ১-২ টাকায় পাওয়া যেত ওদের দোকানে— পেন হাসপাতালে আর একটু বেশি দরে বিকোত গুড উইলের কারণে। উইলসন এবং চাইনিজ় কলমের দামও এক টাকাই ছিল। পশুপতিবাবু মাসে সাড়ে সাতশো থেকে হাজার টাকার ব্যাবসা করতেন মাসে এবং ৩০% লাভ থাকত হেসেখেলে।’

অমিতাভ মালাকার

কলমবিলাস: পর্ব ১

‘গুটখা, টি-টুয়েন্টি, সিরিয়ালের নোংরামো নেই, এমনকী মোবাইলফোনও শুধু জরুরি কথা বলার জন্যই এক কোণে পড়ে থাকে। একশো বছর আগে তৈরি ল্যাকার বডির ওপর মাদার অফ পার্লের কারুকাজ, ডগায় সোনার ডাবল হোল্‌ড নিব, কাট গ্লাসের দোয়াত, নীল কাচের কলমদান…!’

সঞ্চারী মুখোপাধ্যায়

মেঘে মেঘে বেলা : পর্ব ১০

মেয়েরা একটা বয়সের পর আর প্রেম চায় না— এই কথাটা মিথ্যে। তারা শুধু প্রেম চাওয়ার কথাটা বলা বন্ধ করে দেয়। লজ্জায়। ভয়ে। সমাজের চোখে। সন্তানের কথা ভেবে। নিজের আয়নার সামনে দাঁড়িয়ে।

ডাকবাংলা.কম

চোখ-কান খোলা : পর্ব ২৬

অন্যের অধীনে উচ্চপদে কাজ করার চেয়ে, রাকেশ চেয়েছিল জীবনে স্বাধীনভাবে কিছু করতে। তাই সে কোনও কাজ করতেই দ্বিধা করবে না— এমন ভাবনাই ছিল তার। প্রতিটা কাজকেই সে মনে করেছে সম্মানজনক। গৌরবময়। সে যেমন ফুড ডেলিভারির কাজ করেছে, তেমনই জিমে সহকারী হয়ে মেঝে পরিষ্কার করার কাজও করেছে।

সঞ্জয় ঘোষ

রবীন্দ্র-চিত্রে ‘নগ্নতা’

নারী-পুরুষের নগ্নতা অশ্লীলতা পেরিয়ে যেভাবে কোনও নান্দনিক মুহূর্তকে ছুঁয়ে ফেলে, তা সৃষ্টি করা রবীন্দ্রনাথ ছাড়া কারও পক্ষে বোধহয় অসম্ভব। নগ্নতার মধ্যে কোনও যৌন উত্তেজনা নেই, আছে শুধু জ্যামিতিক বিমূর্ততার মধ্যে দিয়ে এক তীব্র প্যাশনের বার্তা।

Representative image
পারমিতা গাইন

মনডে ব্লুজ : পর্ব ১৩

‘শেষটায় নিশ্চয়ই দিন-ক্ষণ-বারের হিসেবটা গুলিয়ে যায়! মনডে-র একার ঘাড়েই ডিমন চাপে না শুধু। কোনও রং-ও থাকে না নিশ্চয়ই। রং মানে তো আলোর সোর্স। আলো মানে নতুন পথ।’

Representative image for an article about Monday Blues
অনিকেত মিত্র

মনডে ব্লুজ : পর্ব ১২

‘আমার মনে হয়, সোমবারের সকাল একটা বহুমূল্য দুর্দান্ত গিটারের মতো। সঠিক সুরে, ছন্দ মিলিয়ে বাজাতে পারলে সে তোমার প্রিয় বন্ধুর মতো। যার সঙ্গে দেখা করতে মন চায়।’

Representative image for an article about Monday Blues by Indrasis Acharya
ইন্দ্রাশিস আচার্য

মনডে ব্লুজ : পর্ব ১১

‘শুক্রবার বিকেল থেকে শান্তির আবহ, আর রোববার যখনই আসছে, তখনই সোমবারের দাঁতনখ স্পষ্ট হয়ে উঠতে শুরু করছে। তখন বিরক্ত লাগত…’