Jogen Chowdhury সম্বন্ধে খুঁজে পাওয়া লেখাগুলি

সঞ্জয় ঘোষ

যাপিত শিল্পীজীবন

কলাভবনে তাঁর ছাত্রছাত্রীদের জন্য তিনি অনেকটা সময় ব্যয় করতেন। এবং তাদের নতুন পথের দিশা দেখাতেন। যোগেনদার ছাত্রছাত্রীদের অনেকেই আজ প্রতিষ্ঠিত এবং সেই প্রতিষ্ঠার নেপথ্যে তাঁর স্মরণীয় অবদান‌ আছে।

পার্থ দাশগুপ্ত

সংগঠিত, উদ্যমী

‘চতুর্থীর দিন সকালে যোগেনদার ফোন, ‘একটা চেষ্টা করলাম৷ এসে দেখো তো কাজের হল কি না!’ দৌড়ে গিয়ে দেখি এক আজব দৃশ্য। ভেবেছিলাম বুঝি দশ মহাবিদ্যা বা দশাবতার আঁকবেন উনি। দেখি এঁকেছেন ফোলিয়েজ। ফুল-লতাপাতার এক জড়ানো লাউমাচা।’

জ্যোতির্ময় ভট্টাচার্য

সিনেমার চরিত্র

‘বড় ছবিকে খাতায় ছোট স্কেচ করে রাখতেন, তারপরে সেখান থেকে বাছাই করে বড় ছবি হত। আবার সেই বড় ছবিগুলোকে খাতায় নোট করে রাখতেন, সেটারও একটা ছবি এঁকে। কোনওদিনও ফোটোগ্রাফির ব্যবহার করেননি। ওইভাবে কাজের দলিল করে রেখেছেন।’

অরুণিমা চৌধুরী

শিল্পদরদি

যোগেনদা দীর্ঘজীবনের সিংহভাগটাই কাটিয়েছেন শিল্প ও শিল্পীর স্বার্থে। সব সময় চেষ্টা করতেন, কীভাবে মানুষকে শিল্প-অভিমুখী করা যায়। ওঁর তৈরি করা ‘চারুবাসনা’-য় নানা ধরনের অনুষ্ঠান হত। সেই সব উদ্যোগই ছিল সমাজ ও শিল্পকে একাত্ম করার প্রয়াস।

বিমল কুণ্ডু

দায়বদ্ধ শিল্পী

যোগেন চৌধুরী ’৪৭ সালে প্রথম উদ্বাস্তু হয়ে শহীদনগরে এসে উঠেছিলেন। যোগেনদা ছিলেন জমিদার পরিবারের সন্তান। তাঁর মধ্যে উদ্বাস্তুজীবনের দারিদ্র্য যেমন ছিল, তেমনই ছিল প্রখর শিল্পবোধ।

জয়শ্রী বর্মন

ভাঙার সাহস

শিল্পীর কদর করতে জানতেন যোগেনদা, জীবনের শেষাবধি। নিজে কত বড় শিল্পী হয়েও, ছাত্রছাত্রীদের বা তরুণ শিল্পীদের কথা শুনতে চাওয়া, সেই কথার পরিসর তৈরি করার ক্ষেত্রে জুড়ি ছিল না যোগেনদার।

পরেশ মাইতি

যোগেনদার স্মৃতি

তাঁর বিষয়গুলো খুব সহজ, খুব সাধারণ, কিন্তু তাঁর প্রকাশভঙ্গি ছিল মৌলিক, অভিনব। এমন বিষয় তিনি বেছে নিতেন, যা সকলের হৃদয় অবলীলায় ছুঁয়ে যেত। তাঁর তুলির টান ছিল ‘ফ্রি ফ্লো’-এর মতো, যেন কোনও শিশু হাতে তুলি ধরেছে।