Uncategorized

অমিতাভ নাগ

উত্তম ও আধুনিকতা

সিবুলস্কি ও মাস্ত্রোইয়ান্নির থেকে তাঁর অভিনয়ে প্রত্যক্ষভাবে উত্তমকুমার কিছু গ্রহণ করেছিলেন কি না (যেমন মন্টেগোমারি ক্লিফটের থেকে, যা নিজেই ঘোষণা করেন) তা জানা যায় না। কিন্তু  এঁদের অভিনয়ের প্রতি তাঁর আপাত, প্রচ্ছন্ন ভাল লাগা ধরে হাঁটলে তাঁর অভিনয়ের বিবর্তনের এক সম্ভাব্য হেতু অবশ্যই চোখে পড়ে।

Leonard Cohen
বৃন্দা দাশগুপ্ত

কোহেন-কোহল

কোহেনের কবিতা ও গানে প্রার্থনার ভাষা, প্রেমের ভাষা এবং ক্ষমতার ভাষা প্রায়ই একে-অপরের খুব কাছাকাছি চলে আসে। প্রেমিক, ঈশ্বর, নারী, পুরুষ, নেতা, অনুসারী, প্রভু, দাস, শরীর এবং আত্মসমর্পণের মতো আপাত ভিন্ন-ভিন্ন বর্গ বারবার পরস্পরের ভাষা ধার করে।

AI apocalypse
চন্দ্রিল ভট্টাচার্য

সামথিং সামথিং: পর্ব ৮২

নেশা যুক্তি মানে না, এবং সৃষ্টির মত্ততা অন্য সবকিছুকেই প্রত্যাখ্যান করে। যে-লোকটা অ্যাটম বোমা আবিষ্কার করে, সে অলৌকিক স্ব-ক্ষমতায় এমন নার্সিসাস-বুঁদ, এর ফলে কী অকল্যাণ ঘটবে দিব্যি বুঝেও সে ভাবে, সেটা আমার দায় নয়।

ডাকবাংলা.কম

রংমশাল

‘কৃতি’ আর ‘ফেবলওয়ার্কস’-এর উদ্যোগে হয়ে গেল ‘রংমশাল’ শীর্ষক তিনদিনব্যাপী অনুষ্ঠান।সঙ্গে ছিল ডাকবাংলা.কম। তিনরকম তিনটি সন্ধে কতটা সুরেলা হল?

অরিন্দম নন্দী

‘সীমিত সময়ের জন্য উপলব্ধ’

আজকের ভারতে বেশিরভাগ শহুরে মধ্যবিত্ত বাঙালি কোন ভাষায় কথা বলেন? ‘সোনার কেল্লা’-র জটায়ুর তুলনায় অনেক বেশি ভাল হিন্দি আর ব্যাকরণের তোয়াক্কা না করে বেশ খানিকটা

তপশ্রী গুপ্ত

ডেটলাইন : পর্ব ৪১

আইনস্টাইনের আসবাব-প্রীতির গল্প কিন্তু সত্যি। নাৎজিদের চোখ এড়িয়ে একটা-দুটো নয়, পঁয়ষট্রিটা আসবাব তিনি চোরাপথে আনিয়েছিলেন জার্মানি থেকে প্রিন্সটনে। এর মধ্যে খুব প্রিয় আরামকেদারাটি দেখার সৌভাগ্য হল। হিস্টরিক্যাল সোসাইটি অফ প্রিন্সটন মাঝে-মাঝেই বিজ্ঞানীর আসবাবের প্রদর্শনী করে ‘আইনস্টাইন অ্যাট হোম’।

Representative Image
মানবেন্দ্র মুখোপাধ্যায়

আশ্রমিক ক্ষিতিমোহন

‘ক্ষিতিমোহন কাশীতে জীবনের প্রথমভাগের অনেকটা সময় অতিবাহিত করেছিলেন। তাঁর শাস্ত্রশিক্ষাও সম্পন্ন হয়েছিল মূলত কাশীর সাংস্কৃতিক পরিমণ্ডলে। কাশীর আবহ তাঁকে রক্ষণশীল শাস্ত্রী বানায়নি, বরং একজন গ্রহিষ্ণু উদার চিত্তের মানুষ হিসেবে তাঁর জীবনেররসদ জুগিয়েছিল।’

ডাকবাংলা.কম

‘মুদ্রাগ্রাফি’-র চার বছর

অনুষ্ঠিত হয়ে গেল ‘মুদ্রাগ্রাফি’র চতুর্থ বর্ষ। কলকাতার জ্ঞান মঞ্চে অনুষ্ঠিত হল তিথি দাস এবং ড্রপ্স প্লে আয়োজিত মুদ্রাগ্রাফি সিজন ৪। চতুর্থ বর্ষে পা দিল ‘মুদ্রাগ্রাফি’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক স্বনামধন্য ব্যক্তিত্ব।

আন্তর্জাতিক মহিলা দিবস ২০২৪

জেন্ডার ইক্যুয়ালিটির যুগে আলাদা করে নারী দিবস পালন করার যৌক্তিকতা কতটা? পিতৃতান্ত্রিক বর্তমান ভারতীয় সমাজে মেয়েদের অবস্থান ঠিক কোথায়? এসব বিষয়ে মতামত জানালেন অভিনেতা ঋতব্রত মুখার্জি।

পারাপার: ‘বরিশালের প্রয়াত গুনীজন’

আগামী ২৪ ফেব্রুয়ারি কলকাতা প্রেস ক্লাবে, বিকেল তিনটের সময় ‘বরিশালের প্রয়াত গুনীজন’ বইটির আনুষ্ঠানিক আবরণ উন্মোচন হবে। ‘পারাপার’ নামক এই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুই বাংলার বহু বিশিষ্ট মানুষ। অনুষ্ঠানে প্রবেশ অবাধ।