
ভালবাসার সমুদ্র
‘‘নির্জন সৈকতে’ দেখে প্রথমবারই অবাক হয়েছিলাম। ১৯৬৩-তে এমন একটি ছবি তপন সিংহ বানিয়েছিলেন, যার কেন্দ্রে চার বিধবা মেয়ের নিজেরা নিজেরা তীর্থে বেরিয়ে পড়া।’

‘‘নির্জন সৈকতে’ দেখে প্রথমবারই অবাক হয়েছিলাম। ১৯৬৩-তে এমন একটি ছবি তপন সিংহ বানিয়েছিলেন, যার কেন্দ্রে চার বিধবা মেয়ের নিজেরা নিজেরা তীর্থে বেরিয়ে পড়া।’

‘সুরের মধ্যে একটা পুনরাবৃত্তি আছে, যেমন মনখারাপের বাতাসে থাকে। সে বারে বারে একই পথে ফিরে এসে হানা দেয়, এ-গানের সুরও তাই। আর যখন বলা হচ্ছে, ‘আমাকেও সাথে নিও, নেবে তো আমায়…’, এইটুকুর মধ্যে আকুতি, অনুরোধ, আশঙ্কা আর অনির্দেশ একসঙ্গে ফুটে উঠছে, এমনই আশ্চর্য আর অব্যর্থ শব্দ-সুরের প্রয়োগ!’

‘বাংলা কবিতার ইতিহাসে পুরী আর সমুদ্রের এমন কেন্দ্রীয় স্থাপত্য খুঁজে পাওয়া মুশকিল। সমুদ্র এই দু’টি বইয়ের আলোছায়া। ব্যক্তিগত এবং রমণীয়। তার সঙ্গে আরও কত প্রসঙ্গ ঢুকে পড়েছে। কখনও তারা সমুদ্রের স্পর্শক কখনও সমুদ্র তাদের।’

‘দেশলাই তো হল, তার ওই বাক্স কি কথা বলে? কথা শুধু নয়, বলে ইতিহাস। একটি নিতান্ত ক্ষুদ্র সামাজিক দলিল হিসাবে নিজেকে কালের কাছে হাজির করতে সদা সচেষ্ট সে নিজেই। শুধু নিত্যপ্রয়োজনেই নয়, বিজ্ঞাপনে, প্রচারেও এটি হয়ে উঠতে পারবে একটি হাতিয়ার। বাঙালি বেছে নিল এই সুযোগ।’

‘…গল্পটি যত এগোচ্ছিল, আমার এতদিনের সমস্ত সমুদ্র-বোধ ধীরে-ধীরে গলে যাচ্ছিল; ঘেমে উঠছিলাম নিমের ছায়ায়। গল্পটি পড়ার ‘আগের আমি’ ও ‘পরের আমি’ সম্পূর্ণ অন্যরকম হয়ে গিয়েছিলাম।’

‘…তমালদা গাইছেন, ‘বর্ষণগীত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে’, বাইরে অঝোরে বৃষ্টি। কালিকাপ্রসাদের কাছেই পরে শুনেছি, আদতে গান শেখার অছিলায় ওই মানুষটার সঙ্গে সময় কাটানো, তাঁর সাহচর্য আর আড্ডা দেওয়াই ছিল মূল।’

‘চারদিকে যে-সময়ের মধ্যে দিয়ে আমরা যাই প্রতিদিন, তাতে সতীনাথের গান বেমানান। সমস্যা হল তাঁদের নিয়ে, যাঁরা সিগনাল খুললেও তিরিশ সেকেন্ড ট্রাফিকে দাঁড়িয়ে যান, প্রিয় গানের সঞ্চারীটা শুনবেন বলে! সতীনাথ, সতীনাথের মতো দিকপালেরা তাঁদের মারেন আবার বাঁচানও!’

‘গড্ডলিকা’-র যে-সংস্করণ প্রথম যথার্থ বিপণন পায় এবং প্রচারিত হয়, তারই শতবর্ষ এ-বছর। আর তার বীজ মুনাফালোভীর বিরুদ্ধে জাতীয় আদর্শের লড়াইয়ে। ব্যাবসাবিমুখ বলে দাগা-খাওয়া বাঙালির সাহসী নিশান এই গল্পগ্রন্থ…

‘আধো-অন্ধকার একফালি জায়গা পেরিয়ে আলোজ্বলা বারান্দায় উঠেই আঁতকে উঠলাম। আমার পা বেয়ে রক্তের ধারা কেন? কোথাও তো আঘাত লাগেনি। থ্রি কোয়ার্টার্স আর স্নিকার্সের মাঝখানের জায়গাটা লাল হয়ে গেছে।’

নদীর গতিপথ পাল্টানোর ইতিহাস আজকের নয়, বহু দিনের। মানুষের মতোই নদীর জীবন। শোক, তাপ, রোগ-ভোগ, বিপর্যয় মানুষকে যেমন পাল্টে দেয়, ঠিক তেমনি বন্যা, ভাঙন, বড় বাঁধ, নদীর উপর মানুষের আক্রমণ— নদীর গতিপথকেও পাল্টে দেয়…

‘যে বেলগাছে আলিঙ্গন সুখ পেয়েছিলেন শিব, সেই বেলের ফুল কোনওভাবেই একমাত্রিক নারীরূপ নয়। বেলগাছের ফুল উভলিঙ্গ। পুংকেশর এবং গর্ভকেশর দুইয়ের অবস্থান সেখানে।’

সারা পৃথিবীর প্রায় সত্তর শতাংশের বেশি বাঘ ধারণ করে আমার-আপনার এই দেশ ভারতবর্ষ। ২০২৫ সালে এই মুহূর্তে দেশে মোট টাইগার রিজার্ভের সংখ্যা ৫৮। হাসি সংক্রামিত হয় ছাপ্পান্ন ইঞ্চির মুখে— ভেসে আসে সেই বজ্রনির্ঘোষ; ‘মিত্র, বাঘো মে বাহার হ্যায়!’
This Website comprises copyrighted materials. You may not copy, distribute, reuse, publish or use the content, images, audio and video or any part of them in any way whatsoever.
©2026 Copyright: Vision3 Global Pvt. Ltd.