
ট্যাবু থেকে ট্রেন্ড
‘প্রাচীন ভারতে ‘নগরবধূ’ বা ‘গণিকা’-রা কেবল শরীরের নয়, সংস্কৃতি, সংগীত ও নৃত্যকলার ধারক ছিলেন। কামসূত্র-তে দেহ ও কামের যে সূক্ষ্ম জ্ঞান উঠে আসে, তা বোঝায় যে, প্রাচীন সমাজ যৌনতাকে অস্বীকার করত না, বরং শিল্পের স্তরে তুলে এনেছিল।’

‘প্রাচীন ভারতে ‘নগরবধূ’ বা ‘গণিকা’-রা কেবল শরীরের নয়, সংস্কৃতি, সংগীত ও নৃত্যকলার ধারক ছিলেন। কামসূত্র-তে দেহ ও কামের যে সূক্ষ্ম জ্ঞান উঠে আসে, তা বোঝায় যে, প্রাচীন সমাজ যৌনতাকে অস্বীকার করত না, বরং শিল্পের স্তরে তুলে এনেছিল।’

‘আজীবনকাল অ্যালেন তাঁর লক্ষাধিক কপি বিক্রি হওয়া কবিতার বইয়ের সিংহভাগ উপার্জনই ব্যয় করেছেন তাঁর বন্ধু, সহশিল্পী ও অনুরাগীদের জন্য। অ্যালেনের দৃষ্টিভঙ্গি অনুযায়ী, কবি-সাহিত্যিকদের প্রাপ্যের ভাগ হওয়া উচিত ন্যূনতম। এই ন্যূনতম ভোগবাদের জীবন অ্যালেন বজায় রেখেছেন শেষ পর্যন্ত; নেননি সরকারি সাহায্য, বা চাকরি।’

‘নারী গুপ্তচর বা তাঁদের অবদান নিয়ে প্রকৃত ইতিহাস কখনওই লেখা যাবে না। কারণ, গুপ্তচরবৃত্তি যে-কোনও রাষ্ট্রের এক অতি গোপন কার্যক্রম। গুপ্তচররা নিজেদের পরিচয় ফাঁস করবেন না বলেই তাঁরা গুপ্তচর।’

‘নাইকি’ সেখানে ছিল নিছকই পায়ের জন্য বিলাসময় প্রসাধন। তবে শহর আর তার দোসর বাজারি অর্থনীতি বরাবরই তার নিজের স্বার্থে নিজস্ব ছন্দে মানুষকে ভাবতে প্ররোচিত করেছে।

‘হিংসাত্মক ন্যায়বাসনার উল্টোদিকে দাঁড়িয়ে সভ্যতা কী বলে? লোকটা যা-ই করে থাকুক, হুড়মুড়-সিদ্ধান্ত নেওয়া যাবে না, এর বিচার হবে, তার একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে। এ-কথা শুনলে সাধারণের মুখ ভার হয়ে যায়।’

‘আদতে জেমস বন্ড হল সাম্রাজ্যবাদী আমেরিকার কমিউনিস্ট জুজু দেখা ম্যাকার্থি জমানার পরে-পরেই পুরুষ আধিপত্যবাদের আইকন। সারা পৃথিবীর রক্ষাকর্তা বিগ ব্রাদার আমেরিকা। কোল্ড ওয়ারে তাদের সহযোগী ইউকে।’

‘দর্শক তাঁকে বোঝেনি, সমালোচক তাঁকে বোঝেনি, প্রেমিকেরা তাঁকে বোঝেনি। কোন মেরিলিন যে আসল, তা কিছুতেই বোঝা যায় না বলেই তিনি আজ মিথ।’

‘আজকে যে শত-শত ছেলেমেয়েরা গিটার হাতে নিজেদের গান খোঁজার চেষ্টা করে, তারা বলে, ভাগ্যিস আপনারা গান লিখেছিলেন, গেয়েছিলেন— সমাজ বদলানোর হাতিয়ার স্বরূপ ভাগ্যিস অস্ত্রের বদলে গৌতম চট্টোপাধ্যায়, রঞ্জনপ্রসাদ হাতে তুলে নিয়েছিল গিটার।’

‘বারাউনি জংশন স্টেশনে ট্রেন থেকে শুনলাম শহরগুলি ও শিল্পাঞ্চল থেকে জনগর্জন: তানাশাহি নহি চলে গা… ইন্দিরা হঠাও… বিহার তখন কাঁপছিল জয়প্রকাশ নারায়ণের ইন্দিরাবিরোধী আন্দোলনে। অর্থাৎ আমি ইতিহাসের ভিতরে ছিলাম।’

‘১৯৪১ সালে কানাডা আর আমেরিকার বর্ডার অঞ্চলে, একেবারে নির্জন জায়গায় অত্যন্ত গোপনে প্রথম খোলা হয় স্পাই ট্রেনিং স্কুল। তারপর আমেরিকা ও অন্যান্য দেশে একের পর এক এই ধরনের ট্রেনিং স্কুল খোলা হতে থাকে। এই সব জায়গায় নানা কৌশলে শেখানো হয় স্পাই-ভাষা।’

‘যেহেতু বানুর লেখাকে নারীবাদী বলে দেওয়া হচ্ছে, বলে দেওয়া হয়েছে তাঁর গল্পে মহিলাদের সচেতন মনোভঙ্গি (agency) ফুটে উঠছে, আমরা যেন বানুর লেখায় একলপ্তে চেনা ধর্ম বনাম নারীবাদী চেতনার খোঁজ না করি।’

‘এইরকম কত সহস্র দেবদেবী পানের পিকের মুখে ভাবলেশহীন মুখে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছেন তার ইয়ত্তা নেই। পিক প্রতিরোধের প্রহরায় নিযুক্ত দেবদেবীরা যে সর্বত্র নিজেদের উজ্জ্বল ভাব বজায় রাখতে পেরেছেন তা নয়। অনেক অবাধ্য পান-প্রিয় বে ভক্তরা বেসামাল ভাবে দেবদেবীর গায়েও এঁকে দিয়েছেন লাল রঙের উলকি-ঝুলকি।’
This Website comprises copyrighted materials. You may not copy, distribute, reuse, publish or use the content, images, audio and video or any part of them in any way whatsoever.
©2026 Copyright: Vision3 Global Pvt. Ltd.