
সময়ের টিপছাপ
“‘হীরের আংটি’-তে ব্যাপারটা এই প্যাটার্নের থেকে খানিক আলাদা। এখানে যে বাইরে থেকে আসছে, সে নিশ্চিতভাবেই ওই পরিবারের কেউ নয়। এমনকী, যে পরিচয় নিয়ে সে আসছে, সে প্রকৃতপক্ষে সেই ব্যক্তিও নয়, অর্থাৎ একধরনের ছলনা রয়েছে তার পরিচয়ের মধ্যেই।”

“‘হীরের আংটি’-তে ব্যাপারটা এই প্যাটার্নের থেকে খানিক আলাদা। এখানে যে বাইরে থেকে আসছে, সে নিশ্চিতভাবেই ওই পরিবারের কেউ নয়। এমনকী, যে পরিচয় নিয়ে সে আসছে, সে প্রকৃতপক্ষে সেই ব্যক্তিও নয়, অর্থাৎ একধরনের ছলনা রয়েছে তার পরিচয়ের মধ্যেই।”

‘শ্রীলঙ্কার বৌদ্ধ ধর্মের ইতিহাস অনেকটা দাঁতের লড়াইয়ের ইতিহাস। বুদ্ধের দাঁত এনেছিলেন কলিঙ্গ থেকে হেমা মালি বলে একজন রানি। সেটা প্রথমে ছিল অনুরাধাপুরমে, তারপর পোলোনারুয়ায়, তারপর এখন ক্যান্ডিতে। ক্যান্ডি লেকের ধারে রাজার প্রসাদ। তার মধ্যে বুদ্ধের দাঁতের ওপর তৈরি হয়েছে মন্দির।’

‘…শুনলাম, কোন ম্যাজিকে বালির ওপর দাঁড়িয়ে আছে এত উঁচু বাড়ি। অনেকটা নীচে কংক্রিট পাইল করে, ওপরের জমিতে পাথর আর কংক্রিট দিয়ে বেঁধে তবে দাঁড় করাতে হয়েছে স্থাপত্যের এই বিস্ময়কে। শুনে নতুন করে আর অবাক হলাম না যে, এই হোটেলে আছে আন্ডারওয়াটার রেস্তরা।’
‘ডেটলাইন’ পর্ব ৩১…

‘ষাট-সত্তরের কোঠায় বয়স হলে আজকের ইয়াঙ্গনে পা রাখার আগে নিশ্চয়ই ভেবেছিলেন, কিশোরবেলার নায়ক বিপ্লবী সব্যসাচীর খোঁজে ঘুরে আসবেন শরৎচন্দ্রের পাড়া। সে গুড়ে বালি, কেউ আপনাকে এতটুকু হদিশ দিতে পারবে না!’

চাঁদের পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছলেন বাঙালি যুবক! তাও আবার সাইকেল করে! কেমন ছিল সেই অভিযান?
জ্যোতিষ্ক বিশ্বাসের চাঁদের পাহাড় অভিযান নিয়ে বিশেষ নিবন্ধ…

‘বুমথাং উপত্যকার আদরের নাম জাকর। ভুটানি ভাষায় এর মানে সাদা পাখি। উপকথা বলে, কোনও এক সাদা পাখি যে জায়গায় এসে বসেছিল, বুঝিয়েছিল এই সেই পবিত্র স্থান, সেখানেই ১৫৪৯ সালে তৈরি হয় জাকর জং। তার থেকেই নাম।’
ডেটলাইন পর্ব । ২৯…

‘আমরা ভাবি, জীবনের পথে ওঠাটাই সমস্যা, নামাটা সহজ। পাহাড়ের পথে কিন্তু ঠিক উলটো। সেটা এর আগেও টের পেয়েছি, কিন্তু ভুলে যাই বারবার। কে বলে নেড়া একবারই বেলতলায় যায়! অতএব সপাটে আছাড় খেলাম মাঝপথে…’ ডেটলাইন। পর্ব ২৮…

‘আরে বাবা, হিন্দুরাষ্ট্র নামক বাড়িটা বানানোর জন্য যখন ভিতপুজো নিয়ে আলোচনা চলছে, তখন যদি সেই বাড়ি তৈরির মিস্তিরিরা যদি সামোসা আর জালেবি নামক দুই বিধর্মী খাবার খেতে খেতে আলোচনায় যোগ দেয়, সেটা কি মেনে নেওয়া যায়? দুটো খাবারই তো আদপে এই দেশের নয়, মধ্যপ্রাচ্য থেকে এসেছে!’

‘আমাকে একা রাস্তা পেরোতে দেখে গাড়ি তো দাঁড়িয়ে পড়লই, এমনকী একটা গাড়ির চালক নেমে এসে মাথা ঝুঁকিয়ে বাও করে হাত প্রসারিত করলেন, যেন আমি রাস্তা পেরিয়ে ওঁকে ধন্য করলাম! তত বাড়াবাড়ি না হলেও, থিম্পুতে বেশ লজ্জা লাগছিল এরকম রাজকীয় চালে রাস্তা পেরোতে।’

‘পাহাড়ি পথের দু’ধারের গাছে লাগানো রংবেরঙয়ের প্রেয়ার ফ্ল্যাগ। বৌদ্ধদের বিশ্বাস, এগুলো সৌভাগ্যের প্রতীক, অশুভ শক্তি থেকে বাঁচায়। কিন্তু শুধুই কি এরকম দুর্গম জায়গায় বলে এত বিখ্যাত ভুটানের আইকন এই মনেস্ট্রি?’

‘দ্য লুম্বিনী মাস্টার প্ল্যান’ কিন্তু, বৌদ্ধ সংস্কৃতির অঙ্গ, জ্যামিতিক নকশা মেনে তৈরি, নির্বাণলাভের পথরেখা। তবে সত্যিই কি আর নির্বাণের রোড ম্যাপ হয়? ঐ আমার-আপনার মতো ভোগীদের সাময়িক আলোর পথযাত্রী করে তোলার একটা প্রয়াস আর কী!

‘আধো-অন্ধকার একফালি জায়গা পেরিয়ে আলোজ্বলা বারান্দায় উঠেই আঁতকে উঠলাম। আমার পা বেয়ে রক্তের ধারা কেন? কোথাও তো আঘাত লাগেনি। থ্রি কোয়ার্টার্স আর স্নিকার্সের মাঝখানের জায়গাটা লাল হয়ে গেছে।’
This Website comprises copyrighted materials. You may not copy, distribute, reuse, publish or use the content, images, audio and video or any part of them in any way whatsoever.
©2026 Copyright: Vision3 Global Pvt. Ltd.