বিশ্বভারতী গ্রন্থনবিভাগের উপ-পরিচালক (প্রকাশন)। ‘আনন্দবাজার পত্রিকা’র প্রাক্তন চিফ সাব এডিটর। ভারত সরকারের পরিভাষা কর্মশালায় বিশেষজ্ঞ হিসেবে অংশগ্রহণ করেছেন। বিশেষ আগ্রহ গ্রন্থনির্মাণ এবং গ্রন্থবিদ্যায়। এছাড়া রবীন্দ্রনাথ, সাহিত্য, সংগীত এবং চলচ্চিত্র নিয়ে নিয়মিত নিবন্ধ লেখেন সংবাদপত্র ও সাময়িকীতে।
পেশায় কম্পিউটার গবেষক। অবসর সময়ে স্পেকুলেটিভ ফিকশন পড়েন ও অনুবাদ করেন। বাংলার কল্পবিজ্ঞান ও ফ্যান্টাসি পত্রিকা ও প্রকাশনা ‘কল্পবিশ্ব’-র প্রতিষ্ঠাতা সম্পাদক। সম্পাদনা করেছেন একাধিক কল্পবিজ্ঞানের বই। বাংলা কল্পবিজ্ঞানের ইতিহাসের ওপর গবেষণাগ্রন্থ প্রকাশিত হয়েছে। সায়েন্স ফিকশন ও ফ্যান্টাসি নিয়ে লেখেন দেশ-বিদেশের পত্রপত্রিকায়।
অনির্বাণ ভট্টাচার্য কবি, গদ্যকার। বর্তমানে দূরদর্শন কেন্দ্রে প্রোগ্রাম এক্সিকিউটিভ পদে কর্মরত। প্রকাশিত কবিতার বই ‘সন্ত নিকোলাসের হাড়গোড়’ (২০১৫) এবং ‘ছেঁড়া কাঁথা, অনন্ত সৎকারগাথা’ (২০১৬)। শখ– চলচ্চিত্র, তিকিতাকা ফুটবল, কান্ট্রি মিউজিক এবং প্রাচীন মন্দির-স্থাপত্যরীতি নিয়ে পড়াশোনা।
পেশা হিসেবে বেছে নিয়েছিলেন সাংবাদিকতা, চর্চার ক্ষেত্র, মধ্যযুগ ও ঔপনিবেশিক স্থাপত্য-ইতিহাস, কোম্পানি-চিত্রকলা, কলকাতা আর বাংলা বইয়ের মুদ্রণ-প্রকাশনার আদিপর্ব পর্যন্ত বিস্তৃত। বঙ্গীয় সাহিত্য পরিষদের চিত্রশালাধ্যক্ষ হিসেবে শতবার্ষিকী গ্যালারি তৈরি করেছেন, 'বাংলার পুতুল' বই লিখেছেন দীপঙ্কর ঘোষের সঙ্গে। বর্তমানে টেগোর ন্যাশনাল রিসার্চ স্কলার হিসেবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সঙ্গে যুক্ত।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা; বাংলা চলচ্চিত্রে প্রবেশ 'চিরদিনই তুমি যে আমার' নামে সফল ছবিতে। পরবর্তীকালে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়-এর সৃষ্টি সত্যান্বেষী ব্যোমকেশের বন্ধু অজিতের চরিত্রে একাধিক ছবিতে কাজ করেছেন। এছাড়া তাঁকে দেখা যায় 'কাগজের বউ', 'জাতিস্মর', 'চতুষ্কোণ' এবং 'জুলফিকার' ছবিতে।