পেশা সাংবাদিকতা, নেশাও তাই। চার দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন খবরের কাগজ ও টিভি চ্যানেলে। সংবাদের পাশাপাশি ভালবাসেন ফিচার লিখতে। ‘আজকাল’ দৈনিকের প্রাক্তন ডেপুটি এডিটর। বেশ কয়েকটি তথ্যচিত্রের চিত্রনাট্য ও নির্মাণে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছেন।
গবেষক ও প্রাবন্ধিক। কাজ করেন লোকসাহিত্য নিয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে গবেষক, মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অতিথি শিক্ষক।
কবি, চিত্র সমালোচক, গদ্যকার। বর্তমানে সূত্রপাত সাহিত্য পত্রিকার সম্পাদক। প্রকাশিত কবিতার বই- তারবার্তা(ভালো বই), আমার কোনও জন্মদিন নেই(রাবণ)। নিয়মিত কবিতা ও গদ্য প্রকাশিত হয়ে চলেছে বিভিন্ন পত্রিকায়।
চন্দ্রিল ভট্টাচার্য সাহিত্যিক, গীতিকার, বক্তা। দশটি বই লিখেছেন। ‘চন্দ্রবিন্দু’ গানের দলের সঙ্গে যুক্ত। খুব শখ, কান-বার্লিন কাঁপানো চলচ্চিত্রকার হবেন, কিন্তু সে গুড়ে ধারাবাহিক বালি পতনের ফলে ইদানীং ফ্যান্টাসি ফেঁদেছেন, দ্রুত তিন-চারটে নোবেল পেয়ে সে টাকায় নিজের যুগান্তকারী ছবি বানাবেন।
অশোক বিশ্বনাথন চলচ্চিত্র পরিচালক, নাট্যব্যক্তিত্ব, শিক্ষক, লেখক; বর্তমানে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট-এ চলচ্চিত্র ও টিভি প্রযোজনা বিভাগের অধ্যক্ষ। প্রথম ছবি 'শূন্য থেকে শুরু' এবং পরবর্তীকালে 'কিছু সংলাপ কিছু প্রলাপ' ছবির জন্য পেয়েছেন জাতীয় পুরস্কার।
অর্ঘ্যকমল মিত্র চলচ্চিত্র সম্পাদক; মূলত বাংলা চলচ্চিত্র জগতে দুই দশকেরও বেশি সময় কাজ করেছেন ১০০-রও বেশি ছবিতে। ঋতুপর্ণ ঘোষের ছবির সম্পাদক হিসাবে পরিচিত, 'আবহমান' ছবির জন্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত। এ-ছাড়া কাজ করেছেন 'পারমিতার একদিন', 'হার্বার্ট', 'ভূতের ভবিষ্যৎ' এবং 'ওপেন টি বায়োস্কোপ' ছবিতে।
অধ্যা।পক, লেখক, হিউম্যান রাইটস চলচ্চিত্রকার ও আ্যক্টিভিস্ট। মি-ল্যা ব এর প্রতিষ্ঠাতা। মি-ল্যা ব মিডিয়া এডুকেশন রিসার্চ ও পলিসি রিসার্চ ও ভূ-রাজনীতির রিসার্চের সঙ্গে যুক্ত। মার্কিন যুক্তরাষ্ট্রের নানা সিভিল রাইটস আন্দোলন ও অর্গানাইজেশনের প্রত্যরক্ষ সদস্য। একজন আম্বেদকরবাদী ও ব্রাহ্মণ্য বাদ-বিরোধী হিসেবে নিজের পূর্বতন পদবি ‘বন্দ্যোপাধ্যায়’ বর্জন করেছেন।