পিনাকী ভট্টাচার্য বই পড়তে আর আড্ডা দিতে ভালবাসেন। নেশা: শহর কলকাতা। রম্য রচনা লিখতে, অভিনয় করতে আর খাবারের ইতিহাস খুঁড়তে থাকেন নিজের আনন্দ খুঁজতে। পেশায় সার্ভিস সেক্টর বিশেষজ্ঞ হলেও তিনি সবচেয়ে ভালবাসেন ঘুমোতে।
লেখক, সাংবাদিক। দীর্ঘদিন 'আজকাল' পত্রিকার সঙ্গে যুক্ত। তাঁর 'আমার যা আছে', 'ঝিলডাঙার কন্যা'. 'চাঁদ পড়ে আছে'. 'রূপোর খাঁচা' বিখ্যাত বই। পেয়েছেন বাল সাহিত্য আকাদেমি-সহ নানা পুরস্কার। তাঁর কাহিনি অবলম্বনে তরুণ মজুমদার 'চাঁদের বাড়ি', 'ভালবাসার বাড়ি' প্রভৃত ছবি নির্মাণ করেছেন।
দেব রায় ছোটগল্পকার, প্রাবন্ধিক, চলচ্চিত্র-সমালোচক। সহ-লেখক হিসেবে ‘ভূতের ভবিষ্যৎ’ ও ‘আশ্চর্য প্রদীপ’ ফিল্মে তাঁর লেখা সংলাপ জনপ্রিয় হয়েছে। সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন নানান সময়ে। ‘তরুলতার ভূত’ কাহিনিচিত্রটির নির্মাতা।
জন্ম কর্ম কলকাতায়, ভাষা শিক্ষা গল্পের বই পড়ে। বানিয়ে বলার, বা শিশুকাল হতেই গুলবাজির অমোঘ টান এড়াতে না পেরে আখ্যান রচনায় সিদ্ধহস্ত। একটানা আড্ডাবিলাস সে হুনরটিকে ধারালো করেছে। হাল সাকিন গড়িয়ায় চিতপাৎ, নেশা ছবি আঁকা এবং রান্না। একটি লাল বিড়ালও আছে।
মন্দার মুখোপাধ্যায় কবি, গদ্যকার। লিখেছেন গল্প, উপন্যাস; অনুবাদও করেছেন অনেক বই। বহু বছর অধ্যাপনা করেছেন। আড্ডাপ্রিয় মানুষটি ভালবাসেন পদ্য, গান আর পিছুটান। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি বই— ‘নরুণের বদলে বৌ’, ‘আয়া সেন্টার’, ‘ডাস্টার’, ‘দিদিমণির ডেস্ক: বিষয় রবীন্দ্রনাথ’, ‘সময়কে ঘুমোতে দেব না আমি’, ‘শতাব্দীর মূল্যবোধে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’।
প্রখ্যাত চলচ্চিত্র, ধারাবাহিক ও মঞ্চ অভিনেতা। 'একদিন প্রতিদিন' ধারাবাহিকের সূত্রে মানুষের ঘরে ঘরে পরিচিত হয়েছিলেন তিনি। শবর সিরিজ, 'যেখানে ভূতের ভয়', 'চার'-সহ বিবিধ চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন।
আলিয়া বিশ্ববিদ্যালয়ে নারীশ্রম, কর্মক্ষেত্রে যোগদান এবং স্বাস্থ্য বিষয়ে গবেষণারত। পাশাপাশি পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমে মানবসম্পদ উন্নয়ন বিভাগে ও.এস.ডি. পদে নিযুক্ত। দেশি ও বিদেশি জার্নালে গবেষণাপত্র এবং নানা পত্রপত্রিকায় প্রবন্ধ লিখেছেন ও লেখেন।
ডাকবাংলা.কম এক বিশ্বমানের সাংস্কৃতিক পোর্টাল। ১৬ ফেব্রুয়ারি, ২০২১-এ তার আত্মপ্রকাশ। আপাতত দায়িত্ব একটাই, প্রতি সপ্তাহে হা-পিত্যেশ করে বসে থাকা সদস্যদের জন্য চমৎকার সব লেখা, vlog, সাক্ষাৎকার, কার্টুন ইত্যাদি নিয়ে এসে হাজির করা।
কবি, প্রাবন্ধিক, অনুবাদক। দীর্ঘদিন সম্পাদনা করেছেন ‘পাঠক-ই কবিতা’ নামের লিটল ম্যাগাজিন। প্রকাশিত কবিতার বই ‘জিয়নকাঠি মরণকাঠি’, ‘শরণার্থী শব্দদল’. ‘তর্পণ’ প্রভৃতি। ‘কৃত্তিবাস’ পত্রিকা নিয়ে দীর্ঘ গবেষণা রয়েছে তাঁর।