পেশা সাংবাদিকতা, নেশাও তাই। চার দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন খবরের কাগজ ও টিভি চ্যানেলে। সংবাদের পাশাপাশি ভালবাসেন ফিচার লিখতে। ‘আজকাল’ দৈনিকের প্রাক্তন ডেপুটি এডিটর। বেশ কয়েকটি তথ্যচিত্রের চিত্রনাট্য ও নির্মাণে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছেন।
শিল্প সমালোচক, সম্পাদক ও প্রাবন্ধিক। যুক্ত ছিলেন সংবাদমাধ্যমের সঙ্গেও। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাও করেছেন কিছুদিন। যুক্ত থেকেছেন ললিত কলা আকাদেমির সঙ্গেও।
শ্রীজাত কবি, ঔপন্যাসিক, গীতিকার। ২০০৪ সালে ‘উড়ন্ত সব জোকার’ কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন আনন্দ পুরস্কার এবং কৃত্তিবাস পুরস্কার। ২০১৪-তে ‘কর্কটকান্তির দেশ’ কাব্যগ্রন্থের জন্য বাংলা আকাদেমি সম্মান। আইওয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক লেখক কর্মশালায় আমন্ত্রিত হয়েছেন ২০০৬ সালে। ‘এবং সমুদ্র’, ‘ভাষানগর’ ও ‘কৃত্তিবাস’ পত্রিকা সম্পাদনার সঙ্গে যুক্ত থেকেছেন বিভিন্ন সময়ে।
জয়দীপ রাউত কবি, চিত্র-পরিচালক। পরিচালিত ছবি : ‘কালী’, ‘তিনবিন্দু’, ‘মল্লার যেখানে নামে’ প্রভৃতি। প্রকাশিত কবিতার বই : ‘মাথুর’, ‘অপরূপকথাখানি’, ‘গুঞ্জাগাথা’, ‘আঁখিগুল্মলতা’ প্রভৃতি। ভালবাসেন আড্ডা দিতে, ছবি তুলতে এবং পায়ে হেঁটে ঘুরে বেড়াতে।
পিনাকী দে অধ্যাপক, শিল্পী, গ্রাফিক ডিজাইনার, লেখক, শিল্প ইতিহাসবিদ, কমিক্স বিশারদ। প্রচ্ছদশিল্পী হিসাবে সৃষ্টি করেছেন অসংখ্য কাজ। সম্পাদনা করেন ‘লংফর্ম’ নামের ভারতের প্রথম বার্ষিক কমিক্স পত্রিকা।
ডাকবাংলা.কম এক বিশ্বমানের সাংস্কৃতিক পোর্টাল। ১৬ ফেব্রুয়ারি, ২০২১-এ তার আত্মপ্রকাশ। আপাতত দায়িত্ব একটাই, প্রতি সপ্তাহে হা-পিত্যেশ করে বসে থাকা সদস্যদের জন্য চমৎকার সব লেখা, vlog, সাক্ষাৎকার, কার্টুন ইত্যাদি নিয়ে এসে হাজির করা।