
বিভাবরী
রবীন্দ্রসংগীতের সেই একমেবাদ্বিতীয়ম ব্রাত্যজনকেই যে গুরু বলে মেনেছিলেন বিভা! তাঁর রুদ্ধসংগীত অনিরুদ্ধ হয়েছিল ছাত্রী বিভার গলায়, কিন্তু সামনের সারিতে আসেনি সেভাবে।

রবীন্দ্রসংগীতের সেই একমেবাদ্বিতীয়ম ব্রাত্যজনকেই যে গুরু বলে মেনেছিলেন বিভা! তাঁর রুদ্ধসংগীত অনিরুদ্ধ হয়েছিল ছাত্রী বিভার গলায়, কিন্তু সামনের সারিতে আসেনি সেভাবে।

‘বিশ্বভারতী সংগীত সমিতি তাঁর গান রেকর্ড করার ক্ষেত্রে কোনও স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেনি। দেবব্রত গান রেকর্ড করা বন্ধ করেছিলেন সংগীত সমিতির আধিপত্যবাদের প্রতিবাদে এবং ওঁরই অনুজ একাধিক গাইয়ের প্রতি গভীর অভিমানে। এ যেন এক দীক্ষিত শিল্পীর সত্যাগ্রহ।’

‘সায়গল একটা আপত্তিকর কথা বলেছিলেন গান শুরু করার আগে যেটা সরাসরি রেডিয়োতে সম্প্রচারিত হয়ে যায়। এই ঘটনার পরে অল ইন্ডিয়া রেডিয়ো আর সায়গলের গান সম্প্রচার করেনি সরাসরি, রেকর্ডে তাঁর গান বাজত রেডিয়োতে, কিন্তু রেডিয়োতে তাঁকে আর ডাকা হয়নি।’

‘পত্র সাহিত্য, পত্রালাপ, নববর্ষের বা বিজয়ার চিঠি আজ ইতিহাস! ডিজিটাল যুগে এখন সব ডিজিটাল আদান-প্রদান। তবু এই ধরনের সব পুরনো চিঠি অতীতের উষ্ণতা বহন করে আর সেইসব পত্রের লেখক যদি দেবব্রত বিশ্বাসের মতো মানুষ হন তাহলে শুধু চিঠির প্রাপক কেন আমরাও সমৃদ্ধ হই।’

‘গান নিয়ে শৈলজারঞ্জনের এত খুঁতখুঁতানি ছিল যে, সেই সত্তর দশকেই লিখেছিলেন, জোয়ারের পর যেমন জল নেমে যায়— বাঙালি জাতির জীবনে প্রাবল্যের শেষে এসেছে তেমনই দৈন্য— আর এই মর্মান্তিক আবহে রবীন্দ্রনাথের গান, জাতির অন্যতম কলাসম্পদ, টিকবে তো আদৌ?’

‘আমার ভজন শুনে একদিন ফোন করে বললেন, ‘শোনো স্বাগতালক্ষ্মী, আমি তোমার সঙ্গে একটা শর্ত করতে চাই। তুমি আমার কাছে রবীন্দ্রসংগীত শিখবে, আমি তোমার কাছে ভজন শিখব। এত ভাল হিন্দি উচ্চারণ করো কী করে?’’
This Website comprises copyrighted materials. You may not copy, distribute, reuse, publish or use the content, images, audio and video or any part of them in any way whatsoever.
©2026 Copyright: Vision3 Global Pvt. Ltd.