কাউন্টার-স্ট্রাইকিং মিষ্টি চ্যাম্পিয়ন
‘গোলগাল, মিষ্টি চেহারার পারহামকে এক নজরে দেখে বোঝার জো নেই যে তিনি ইরানের ১ নং পুরুষ দাবা খেলোয়াড়, যিনি ২০১৮-তে দাবা দুনিয়াকে চমকে দিয়ে, ১০-এ ৯.৫ স্কোর নিয়ে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জিতেছিলেন।’
‘গোলগাল, মিষ্টি চেহারার পারহামকে এক নজরে দেখে বোঝার জো নেই যে তিনি ইরানের ১ নং পুরুষ দাবা খেলোয়াড়, যিনি ২০১৮-তে দাবা দুনিয়াকে চমকে দিয়ে, ১০-এ ৯.৫ স্কোর নিয়ে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জিতেছিলেন।’

দেশে যুদ্ধ, বিদেশে ঠাঁই এখন। বাবা-মা-পরিজনহীন জায়গায় মানিয়ে নিতে হচ্ছে। কিন্তু খেতাব জিতছেন দেশের জন্য। দুই বোন, দুজনেই গ্র্যান্ডমাস্টার। ইউক্রেনের মেয়েরা চালে-চালে কিস্তিমাত করছেন। কলকাতার টাটা স্টিল তেল ইন্ডিয়া ২০২২-এও তার ব্যতিক্রম হল না। সেই মঞ্চেও উজ্জ্বল আনা ও মারিয়া।

একটি সমাজ বা রাষ্ট্র যখন মূর্তি বা স্থাপত্য খাড়া করে, তার গোড়ায় থাকে সেই এলাকার সামাজিক পরিসরের সঙ্গে নিজের সত্তাকে জড়িয়ে ফেলার তাগিদ। অথচ সেই মূর্তি ভেঙে ফেলার মধ্যে থাকে সমস্ত সত্তাকে, বিশ্বাসকে ও প্রত্যয়কে ভাঙার নির্মমতা।

বাদল সরকারের তৃতীয় থিয়েটারের গড়ে ওঠা একেবারে অন্যরকম। অন্য সব নাটক মঞ্চস্থ হওয়ার আগে যে দোর্দণ্ডপ্রতাপ স্ক্রিপ্টের দাসানুদাস হয়ে থাকে, যার নমনীয়তা বলেও কিছু নেই, আর ইম্প্রোভাইজেশনের সুযোগও মঞ্চে খুব কম— তৃতীয় থিয়েটার মোটেই সেরকম ছিল না।
‘দোস্তোজি, তোমার ওই সেলিব্রেশন। ওই ভলির পর ক্যামেরার সামনে গিয়ে দেখিয়ে দেওয়া, দেখো, দেখো আমি দিয়েগো, আমি নম্বর টেন, আমি আলবেসিলেস্তে। তোমার ওই বাইসেপ্স, ট্রাইসেপ্স, ছুটে এসে জড়িয়ে ধরা ক্লদিও ক্যানিজিয়ার সোনালি চুলে মিশে যাওয়া তোমার ট্যাটু।’ স্বপ্নের নাম মারাদোনা।

শেষ মুহূর্তের ব্যাগ গোছাতে-গোছাতে বিশ্বাস হল সত্যিই যাচ্ছি তাহলে! বাবা ইয়াগা, খুদে ইভান আর জাদুকরী ভাসিলিসার দেশে! মুরগির এক ঠ্যাং-এর ওপর ভর করে, আমার দিকে মুখ করে দাঁড়াল এক বিশাল ফুটবল। তারপর ঘুরতে লাগল বনবন করে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ থেকে সরাসরি।

কালো মানুষরা সাঁতার জানে না, পারে না— এই গল্পটাই পালটে দিলেন তিনি, রাতারাতি তাঁর নাম হয়ে গেল ‘ব্ল্যাক মারমেড’। ওই একশো ফুট জলের গভীরে গিয়ে যখন প্রথম তিমিদের আওয়াজ শুনতে পান তিনি, সেই মুহূর্তটাই তো জয়ের মুহূর্ত। জীবন্ত মৎস্যকন্যা।

উৎকর্ষ চিরকালই শিক্ষিত সংখ্যালঘু একটা গোষ্ঠীর চর্চার বিষয়। সংস্কৃতি হোক বা জ্ঞানচর্চা, সমাজ-সংস্কৃতি-রাজনীতি-অর্থনীতি নিয়ে আলোচনা হোক বা বিতর্ক, যে-কোনও ক্ষেত্রেই এলিটদের আর আমজনতার চর্চার মধ্যে একটা বড় ফারাক চিরকালই ছিল। প্রশ্ন হল, সমাজমাধ্যম কি এই ফারাক বাড়িয়ে দিচ্ছে?

কলকাতাকে ব্যবহার করব এবং নির্দ্বিধায় পরিত্যাগ করব। যৌনকর্মীর শরীরের মতো, জলে ভাসিয়ে দেওয়া মৃতের নাভির মতো। যার দিকে কখনও পেছনে ফিরে তাকাবো না। আর যত্নও করব না কখনও। কোনও ব্যক্তিগত লাভ ছিল না তো কখনও, ভাবটা ঠিক তেমন!

ইসলামে হিজাব চিরকালই দ্বন্দ্বের বিষয়। ফলে, বিশাল সংখ্যক মুসলিম নারী হিজাব পরতে অস্বীকার করছে। বেশিরভাগ পুরুষ মনে করে, মেয়েরা নিজেদের ঢাকার জন্য সম্পূর্ণ চেষ্টা করছে না। আর অধিকাংশ নারী মনে করে, পুরুষদের থেকে বাঁচার জন্য় কোনও আব্রুই যথেষ্ট নয়। হিজাব রাজনীতি।

‘তাঁর পুরু চশমার কাচের আড়ালে ঝকঝকে চোখদুটোয় একইসঙ্গে মেধা আর কৌতুকের ঝলক। দর্শকের সঙ্গে এই মেধাবী কৌতুকের খেলাটা গোদার চিরকালই খেলে গেছেন।’ গোদারের নিজস্বতা।

কৃত্রিম বুদ্ধিমত্তা একসময় ডেমোগ্রাফিক তথ্য বাদ দিয়ে পুরোপুরিই মনোনিবেশ করল আমার-আপনার আচরণগত তথ্যের ওপর। সকালবেলা কোন গান শুনছি, রাত্রে কোন ওয়েবসিরিজ দেখছি, অফিসে যাওয়ার তাড়ার মধ্যে কোন ধরনের ধূমায়িত কফি ভরে নিচ্ছি কাপে বা ছুটিছাটা পেলে কোন ধরনের পর্যটনকেন্দ্রের সুলুকসন্ধান জানার চেষ্টা করছি— এহেন অগুনতি ডেটাপয়েন্টে ভরে যেতে শুরু করল AI system-গুলি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর কব্জায় পৃথিবী।
This Website comprises copyrighted materials. You may not copy, distribute, reuse, publish or use the content, images, audio and video or any part of them in any way whatsoever.
©2026 Copyright: Vision3 Global Pvt. Ltd.