শ্রীজাত কবি, ঔপন্যাসিক, গীতিকার। ২০০৪ সালে ‘উড়ন্ত সব জোকার’ কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন আনন্দ পুরস্কার এবং কৃত্তিবাস পুরস্কার। ২০১৪-তে ‘কর্কটকান্তির দেশ’ কাব্যগ্রন্থের জন্য বাংলা আকাদেমি সম্মান। আইওয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক লেখক কর্মশালায় আমন্ত্রিত হয়েছেন ২০০৬ সালে। ‘এবং সমুদ্র’, ‘ভাষানগর’ ও ‘কৃত্তিবাস’ পত্রিকা সম্পাদনার সঙ্গে যুক্ত থেকেছেন বিভিন্ন সময়ে।
চন্দ্রিল ভট্টাচার্য সাহিত্যিক, গীতিকার, বক্তা। দশটি বই লিখেছেন। ‘চন্দ্রবিন্দু’ গানের দলের সঙ্গে যুক্ত। খুব শখ, কান-বার্লিন কাঁপানো চলচ্চিত্রকার হবেন, কিন্তু সে গুড়ে ধারাবাহিক বালি পতনের ফলে ইদানীং ফ্যান্টাসি ফেঁদেছেন, দ্রুত তিন-চারটে নোবেল পেয়ে সে টাকায় নিজের যুগান্তকারী ছবি বানাবেন।
উপল সেনগুপ্ত গায়ক, সুরকার। এছাড়া কার্টুনিস্ট হিসেবেও তাঁর জনপ্রিয়তা রয়েছে। ‘চন্দ্রবিন্দু’ গানের দলের প্রতিষ্ঠাতা সদস্য। অনেক ছবি আঁকেন, বিভিন্ন গানের অনুষ্ঠানের আয়োজন করেন, নতুন প্রতিভা তুলে আনায় তাঁর জহুরির চোখ এবং বড়দা-সুলভ উদারতা তাঁকে অনন্য করেছে।
দেবজিৎ চক্রবর্তীর বয়স বর্তমানে পঁচিশ। সিঙ্গুর থানার অন্তর্গত বোড়াই গ্রামের বাসিন্দা। রিসার্চ স্কলার। গবেষণা এবং পড়াশোনা সূত্রে বর্তমানে ভাগলপুরে থাকা। প্রথম প্রেম খেলা। কাগজের পাতা আজও পিছন থেকে পড়ে থাকেন। আশৈশব আর্জেন্টিনার সমর্থক।
অনিকেত সুর কবিতা, প্রবন্ধ, গল্প ও সাহিত্য সমালোচনা লিখে থাকেন। প্রকাশিত উপন্যাস : ‘রহস্য বাড়ি’। প্রকাশিত কবিতাগ্রন্থ : ‘খুলে যায় বন্য বীজপাতা’ এবং ‘অন্ধ বেঁধেছি গান’। প্রবন্ধগ্রন্থ (প্রকাশিতব্য) : ‘রবীন্দ্রনাথের ঈশ্বরচিন্তা ও অন্যান্য প্রবন্ধ’।
শুভময় মিত্র ফোটোগ্রাফার, চিত্রকর, গদ্যকার, ভ্রমণবিলাসী। কিন্তু তাঁর সর্বাধিক পারদর্শিতা যে কাজে, তা হল, চব্বিশ ঘণ্টা হো-হো করে হাসা ও কোনও কিছুকেই সিরিয়াসলি না নেওয়ার ভঙ্গি করা। খুব মন দিয়ে জীবনটাকে দেখা ও চাখা তাঁর নিত্যকর্ম, এবং সেই জন্যই বোধহয়, কেউ চাকরি, তকমা বা দায়িত্ব দিতে চাইলেই পিছলে বেরিয়ে যান।
সঞ্চারী মুখোপাধ্যায় লেখক, সম্পাদক, সাংবাদিক। এক দশকেরও বেশি সময় ধরে সামাজিক নানান ঘটনাবলি নিয়ে লিখে চলেছেন। এইসব লেখার মধ্যে ধরা পড়ে তাঁর অনন্য বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি। প্রকাশিত বই : ‘একটা কষ্ট লজ্জা ভয়’।
প্রত্যয় নাথ হরিয়ানার অশোক বিশ্ববিদ্যালয়ে ইতিহাস পড়ান। মুঘল সাম্রাজ্যের বিষয়ে তাঁর বই ক্লাইমেট অফ কংকোয়েস্টঃ ওয়ার, এনভায়রনমেন্ট, অ্যান্ড এম্পায়ার ইন মুঘল নর্থ ইন্ডিয়া ২০১৯ সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশ পায়। ইতিহাস লেখার কৃৎকৌশল নিয়ে তাঁর সহসম্পাদিত প্রবন্ধ সংকলন ইতিহাসের বিতর্ক, বিতর্কের ইতিহাসঃ অতীতের ভারত ও আজকের গবেষণা ২০২২ সালে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে। কাজের ফাঁকে গান গাইতে আর ক্যারম খেলতে ভালবাসেন।
অরুণ কর বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিক। লেখালিখির চর্চা ছাত্রাবস্থা থেকে। 'দেশ', 'আনন্দবাজার রবিবাসরীয়', 'আনন্দমেলা', 'উনিশ কুড়ি', আজকাল রবিবাসর, 'মাসিক বসুমতী', 'কালি ও কলম' ( বাংলাদেশ) সহ ছোট-বড় নানা পত্রিকায় বহু গল্প প্রকাশিত হয়েছে।
শ্রীজাত কবি, ঔপন্যাসিক, গীতিকার। ২০০৪ সালে ‘উড়ন্ত সব জোকার’ কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন আনন্দ পুরস্কার এবং কৃত্তিবাস পুরস্কার। ২০১৪-তে ‘কর্কটকান্তির দেশ’ কাব্যগ্রন্থের জন্য বাংলা আকাদেমি সম্মান। আইওয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক লেখক কর্মশালায় আমন্ত্রিত হয়েছেন ২০০৬ সালে। ‘এবং সমুদ্র’, ‘ভাষানগর’ ও ‘কৃত্তিবাস’ পত্রিকা সম্পাদনার সঙ্গে যুক্ত থেকেছেন বিভিন্ন সময়ে।
অনুপম রায় গায়ক, সুরকার, গীতিকার। ২০১০ সালে ‘অটোগ্রাফ’ ছবিতে তাঁর গলায় গাওয়া গান ‘আমাকে আমার মতো থাকতে দাও’ এবং ‘বেঁচে থাকার গান’ তাঁকে জনপ্রিয় করে তোলে। ২০১৫ সালে ‘পিকু’ ছবির সঙ্গীত পরিচালনার মধ্যে দিয়ে বলিউডে আত্মপ্রকাশ এবং ছবিটির আবহসঙ্গীতের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান। শ্রেষ্ঠ গীতিকার হিসেবে ২০১৬ সালে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সঙ্গীতচর্চার পাশাপাশি বিভিন্ন পত্রপত্রিকায় কবিতা ও ছোটগল্পও লেখেন।