চিত্রনাট্যকার, প্রাবন্ধিক। তাঁর লেখা চিত্রনাট্য থেকে তৈরি হওয়া ছবিগুলি, আলিনগরের গোলকধাঁধা, কর্ণসুবর্ণের গুপ্তধন, যকের ধন ও অন্যান্য। ব্যোমকেশ কাহিনি অবলম্বনে নির্মিত ওয়েব সিরিজের চিত্রনাট্য লিখেছেন। সলিল চৌধুরী ও শিবরাম চক্রবর্তীকে নিয়ে তাঁর দীর্ঘকালীন চর্চা রয়েছে।
প্রাক্তন অধ্যাপক, গবেষক ও প্রাবন্ধিক। তাঁর প্রকাশিত বইগুলির মধ্যে 'প্রাচীন ভারতের ইতিহাসের সন্ধানে', 'Trade and Traders in Early Indian Society', 'The Pull Towards the Coast and Other Essays' বিখ্যাত।
ডাকবাংলা.কম এক বিশ্বমানের সাংস্কৃতিক পোর্টাল। ১৬ ফেব্রুয়ারি, ২০২১-এ তার আত্মপ্রকাশ। আপাতত দায়িত্ব একটাই, প্রতি সপ্তাহে হা-পিত্যেশ করে বসে থাকা সদস্যদের জন্য চমৎকার সব লেখা, vlog, সাক্ষাৎকার, কার্টুন ইত্যাদি নিয়ে এসে হাজির করা।
এই সময়ের একজন নিষ্ঠাবান ক্ষেত্র-সমীক্ষক। ক্ষেত্র-সমীক্ষার মাধ্যমেই বুঝতে চেষ্টা করেন স্থান-কাল-পাত্রের সমাজ-বিবর্তন। সম্প্রতি বাংলার মিষ্টান্ন চর্চা নিয়ে ‘রসবঙ্গ’ শীর্ষক একটি বই লিখেছেন। বর্তমানে উত্তরবঙ্গের শিল্প ও সংস্কৃতির নানা দিক নিয়ে ক্ষেত্র-সমীক্ষায় ব্যস্ত।
শ্রীজাত কবি, ঔপন্যাসিক, গীতিকার। ২০০৪ সালে ‘উড়ন্ত সব জোকার’ কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন আনন্দ পুরস্কার এবং কৃত্তিবাস পুরস্কার। ২০১৪-তে ‘কর্কটকান্তির দেশ’ কাব্যগ্রন্থের জন্য বাংলা আকাদেমি সম্মান। আইওয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক লেখক কর্মশালায় আমন্ত্রিত হয়েছেন ২০০৬ সালে। ‘এবং সমুদ্র’, ‘ভাষানগর’ ও ‘কৃত্তিবাস’ পত্রিকা সম্পাদনার সঙ্গে যুক্ত থেকেছেন বিভিন্ন সময়ে।
শর্মিলা ঠাকুর অভিনেত্রী, হিন্দি এবং বাংলা চলচ্চিত্রের প্রবাদপ্রতিম নায়িকা। প্রথম ছবি সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’। এছাড়াও তাঁর পরিচালনায় অভিনয় করেছেন ‘দেবী’, ‘নায়ক’, ‘অরণ্যের দিনরাত্রি’ এবং ‘সীমাবদ্ধ’ ছবিতে। সম্মানিত হয়েছেন পদ্মভূষণ এবং জাতীয় পুরস্কারে।
জগন্নাথদেব মণ্ডল কবি, গদ্যকার। প্রকাশিত বই: ‘মাটির সেতার’ ও ’সীতাগাছের কোলে’। পেয়েছেন কৃত্তিবাস পুরস্কার ও আদম সম্মাননা। ভালবাসেন গান শুনতে
আর মাটির ছোট-ছোট পুতুল গড়তে।
দেবশঙ্কর হালদার মঞ্চ অভিনেতা, নাট্যপরিচালক, নাট্যচিন্তক, লেখক। দীর্ঘকাল যুক্ত থেকেছেন নান্দিকার, শুদ্রক, গান্ধার এবং ব্রাত্যজনের মতো বিখ্যাত নাট্যদলের সঙ্গে। 'মহুলবনীর সেরেং', 'হার্বার্ট' এবং 'অ্যাক্সিডেন্ট'-এর মতো মূলধারার চলচ্চিত্রে অভিনয় করেছেন।
চন্দ্রিল ভট্টাচার্য সাহিত্যিক, গীতিকার, বক্তা। দশটি বই লিখেছেন। ‘চন্দ্রবিন্দু’ গানের দলের সঙ্গে যুক্ত। খুব শখ, কান-বার্লিন কাঁপানো চলচ্চিত্রকার হবেন, কিন্তু সে গুড়ে ধারাবাহিক বালি পতনের ফলে ইদানীং ফ্যান্টাসি ফেঁদেছেন, দ্রুত তিন-চারটে নোবেল পেয়ে সে টাকায় নিজের যুগান্তকারী ছবি বানাবেন।