কাঞ্চনজঙ্ঘার সেই ঘটনা
‘একটু ওপরে উঠে এগোনোর রাস্তা খুঁজছি। হঠাৎ মনে হল, কেউ যেন কথা বলছে। কান খাড়া করে রইলাম। শ্রুতিভ্রম। শুনতে পাচ্ছি কিন্তু, ‘ইট উইল বি অল রাইট, অল রাইট।’ পরিস্থিতি মানুষকে সজ্ঞানে ভুল কথা শোনায়, বুঝতেও শেখায় যে সেটা ভুল।’
‘একটু ওপরে উঠে এগোনোর রাস্তা খুঁজছি। হঠাৎ মনে হল, কেউ যেন কথা বলছে। কান খাড়া করে রইলাম। শ্রুতিভ্রম। শুনতে পাচ্ছি কিন্তু, ‘ইট উইল বি অল রাইট, অল রাইট।’ পরিস্থিতি মানুষকে সজ্ঞানে ভুল কথা শোনায়, বুঝতেও শেখায় যে সেটা ভুল।’
পার্থের সাহিত্যবাসর থেকে সিডনির জাদুঘর ভ্রমণ— সেবারের বসন্ত নিয়ে এসেছিল নবীন পাতা, নতুন আলাপ। এতবার যাওয়া হল; তবু বিমূর্ত শিল্পকলার মতো প্রতিবারই নতুন করে চেনা হয় সেই দেশ, নতুন মানে খুঁজে পাওয়া যায় ভ্রমণের, জীবনের!

সিনেমার এক্সট্রা থেকে ব্রিজের শ্রমিক, সকলে জানেন তাঁদের নাম কেউ জানবে না, কাজের বড় স্বীকৃতি তাঁরা পাবেন না, তবু তাঁরা নিজেদের কাজ নিষ্ঠাভরে করে যান। কখনও বড় কবি নিজের ভাবনা মহাভারতে প্রবিষ্ট করে নিরভিমানে সরে যান, ব্যাসদেবের কীর্তি প্রচারিত হয়।

পার্টিতে গাঁজায় সুখটান দিয়ে অ্যান্টনির অবস্থা খারাপ। তার উপর ইকবাল যে ফ্রড, তাতে অ্যান্টনির কোনও সন্দেহ নেই। কিন্তু তার সন্দেহের কথা কি সে শায়েরিকে বলার সুযোগ পাবে যখন লালু-ভুলু সারাক্ষণ শায়েরির পিছনে ছায়ার মতো ঘুরছে?

‘এই একটা ছবির সামনেই অনেকক্ষণ ধরেই যে দাঁড়িয়ে আছি, অনেকের সঙ্গে শাফিকাও নিশ্চয় তা লক্ষ করেছে। প্রেসের ভিড় থেকে সরে এসে, অপরিচিত আমার পাশে এসে দাঁড়ায় শাফিকা। তার দিকে তাকিয়ে, আমিও উদাসীন ভাবেই হাসি।’

‘এখন পাশ্চাত্যে থ্যাংকসগিভিং চলছে, গোড়ায় নাকি তা শস্যফলনের জন্য ধন্যবাদ-প্রদান অনুষ্ঠান ছিল, ইদানীং নির্দিষ্ট গণ্ডি নেই, সামগ্রিক ধন্যবাদের পরব। টার্কি খাও, আত্মীয়দের সঙ্গে হল্লা মচাও, এবং ঈশ্বর ও পৃথিবীকে কৃতজ্ঞতা জানাও।’

কয়েক মাস হল কলকাতায় উৎপল দত্তের নাটকের মঞ্চায়ন ঘটিয়েছেন সুমন মুখোপাধ্যায়। শিল্পমুহূর্ত, অভিনব মঞ্চায়ন, সংলাপের বৈচিত্র্যে ‘আজকের সাজাহান’ আজকের কতটা? আলাপচারিতায় সুমন মুখোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী এবং ঋদ্ধি সেন।
‘মানুষের সহজাত সৃষ্টিশীলতাকে নিত্যনতুন খাবার উদ্ভাবনের অভিমুখে চালান করে দেওয়া হল, ঠিক যেমন তার সৃষ্টিশীল দিকটিকে কৌশলে কাজে লাগানো হয় পর্ন-ইন্ডাস্ট্রিতে যৌনতাকে কেন্দ্র করে।’
‘তবু অভ্যাসবশে কোমর থেকে যন্ত্রটা হাতে নিয়ে সাবধানে দরজাটা সামান্য ফাঁক করে অবাক হয়ে গেল মজনু। সুজনি-ঢাকা থালা হাতে অপূর্ব সুন্দরী একটা মেয়ে দাঁড়িয়ে। হলুদ শাড়ি, কালো ব্লাউজ, ফর্সা ছিপছিপে চেহারা।’
‘কারও হয়তো বইয়ের দোকান, কেউ চালান মুদিখানা। কিন্তু কালীপুজোর দশ দিন আগে থেকে সকলের দোকানের বাইরেই বাজির ছোটখাটো সম্ভার। আর তখন বই হোক বা মুসুর ডাল, সবকিছুর চেয়ে বাজি বিক্রি হত বেশি।’
‘বিংশ শতাব্দীর তিরিশের দশকে, ক্যাথলিক চার্চের সাহায্যে হিটলারের নাৎসি-পার্টি জার্মানিতে দিনের পর দিন রটিয়ে গিয়েছে— ইহুদিরা জার্মানদের শত্রু, তারা জার্মানির সমস্ত অর্থ নিজেদের পকেটে পুরে সে দেশের সর্বনাশ করতে চায়।’

‘সবাইকে আশ্চর্য করে দিয়ে ইশারায় কাছে ডাকলেন এক বিধবা কাকিমাকে, বললেন, ‘মিনু খাব, দাও’, আদুল গায়ের আঁচল সরিয়ে তাঁর মুখের কাছে ঝুঁকে এলেন কাকিমা। লজ্জা পেয়ে মুখ ঘোরালেন স্ত্রী। এমন শেষ ইচ্ছে আর কেউ কখনও জানিয়েছে কি!’
This Website comprises copyrighted materials. You may not copy, distribute, reuse, publish or use the content, images, audio and video or any part of them in any way whatsoever.
©2026 Copyright: Vision3 Global Pvt. Ltd.