পৃথু হালদারের শিক্ষা-জীবনের এগারো বছর কেটেছে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ আর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের জলহাওয়াতে। বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের স্নাতকোত্তর ছাত্র। স্কুলে পড়াকালীন প্রবন্ধ প্রতিযোগিতায় রাজ্যপাল পদকপ্রাপ্তি। প্রকাশিত লেখালেখি বিভিন্ন পত্রিকায়। বাংলা সাহিত্য ও বিশ্ব সাহিত্যে আগ্রহী।
সোহিনী দাশগুপ্ত চিত্র-পরিচালক, তথ্যচিত্র-নির্মাতা, কবি। আঠারো বছর ধরে বুদ্ধদেব দাশগুপ্ত-র সহকারী পরিচালক ও সহ-চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন। ২০১৪ সালে নিজের প্রথম বড় ছবি, ‘ছোটিমোটি বাতে’-র (হিন্দি) পরিচালনা। সাম্প্রতিক তথ্যচিত্র ‘ড্রামা ক্যুইন্স‘ এবারের ইন্ডিয়ান প্যানোরামা-তে দেখানো হয়। সিনেমা আর কবিতা ছাড়া ভালবাসেন নাচ ও পারফর্ম্যান্স নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে।
ডাকবাংলা.কম এক বিশ্বমানের সাংস্কৃতিক পোর্টাল। ১৬ ফেব্রুয়ারি, ২০২১-এ তার আত্মপ্রকাশ। আপাতত দায়িত্ব একটাই, প্রতি সপ্তাহে হা-পিত্যেশ করে বসে থাকা সদস্যদের জন্য চমৎকার সব লেখা, vlog, সাক্ষাৎকার, কার্টুন ইত্যাদি নিয়ে এসে হাজির করা।
ইংরেজি সাহিত্যের ছাত্র। বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ কালচারাল টেক্সটস অ্যান্ড রেকর্ডস-এর ‘সম্পাদনা এবং প্রশিক্ষণ’ স্নাতকোত্তর বিভাগের ছাত্র। ভাল লাগা বিবিধ বিষয়ের বই পড়া, ‘নন-ফিকশন’ লেখালিখি।
ইংরেজি সাহিত্যের ছাত্র। বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ কালচারাল টেক্সটস অ্যান্ড রেকর্ডস-এর ‘সম্পাদনা এবং প্রশিক্ষণ’ স্নাতকোত্তর বিভাগের ছাত্র। ভাল লাগা বিবিধ বিষয়ের বই পড়া, ‘নন-ফিকশন’ লেখালিখি।
প্রখ্যাত সাহিত্যিক। দীর্ঘকাল যুক্ত ছিলেন আকাশবাণী-র সঙ্গে। তাঁর চতুষ্পাঠী, জলের উপর পানি, হলদে গোলাপ-এর মতো উপন্যাস সাড়া ফেলেছে। ছোটগল্প থেকে অণুগল্প, গদ্যের নানা মার্গে তাঁর যাতায়াত। সাহিত্য অকাদেমি পুরস্কারপ্রাপ্ত এই লেখক উত্তর কলকাতাকে এখনও লালন করেন মনেপ্রাণে।
প্রতীক নেশায় ও পেশায় স্বাধীন লেখক। লেখার স্থান খবরের কাগজ, ইংরেজি ও বাংলা ওয়েবসাইট, পত্রিকা এবং সোশ্যাল মিডিয়া। লেখার ধরন গল্প, কবিতা, নিবন্ধ, চ্যাংড়ামি। অর্থাৎ সর্বঘটে কাঁঠালিকলা। প্রকাশিত বইয়ের সংখ্যা দুই।
সঞ্চারী মুখোপাধ্যায় লেখক, সম্পাদক, সাংবাদিক। এক দশকেরও বেশি সময় ধরে সামাজিক নানান ঘটনাবলি নিয়ে লিখে চলেছেন। এইসব লেখার মধ্যে ধরা পড়ে তাঁর অনন্য বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি। প্রকাশিত বই : ‘একটা কষ্ট লজ্জা ভয়’।