মৃদুল দাশগুপ্ত কবি, গদ্যকার। এছাড়া লিখেছেন ছোটগল্প, ছড়া। দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। ‘সূর্যাস্তে নির্মিত গৃহ’ কবিতা-বইয়ের জন্য পেয়েছেন বাংলা আকাদেমির সুনীল বসু-অনীতা বসু পুরস্কার (২০০০)। ২০১২ সালে পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র পুরস্কার। সেলিম পারভেজ নামে একাধিক গ্রন্থের প্রচ্ছদও করেছেন নানান সময়ে। ‘শত জলঝর্ণার ধ্বনি’ আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ ছিলেন তিনি।
১৯৮৩ সাল থেকে শবর জনজাতির সঙ্গে থেকে অধিকারের কাজে যুক্ত। শবরদের উন্নয়ন, সংস্কৃতি ও ভাষাকে বাঁচানোই তার লক্ষ্য। প্রকাশিত বই: শবর ভাষা অভিধান, শবর লোকগান ও লোককথা, গীতর আজুড়া প্রভৃতি।
ডাকবাংলা.কম এক বিশ্বমানের সাংস্কৃতিক পোর্টাল। ১৬ ফেব্রুয়ারি, ২০২১-এ তার আত্মপ্রকাশ। আপাতত দায়িত্ব একটাই, প্রতি সপ্তাহে হা-পিত্যেশ করে বসে থাকা সদস্যদের জন্য চমৎকার সব লেখা, vlog, সাক্ষাৎকার, কার্টুন ইত্যাদি নিয়ে এসে হাজির করা।
স্ট্যান্ড আপ কমেডি শিল্পী, ফিচার লেখক, চিত্রনাট্যকার ও নির্দেশক। নির্দেশনা করেছেন ‘ভিঞ্চি ভারতী অ্যাকাডেমি’ শীর্ষক একটি ওয়েব সিরিজ, লিখেছেন বেশ কিছু সিরিজের চিত্রনাট্য। অনুবাদ করেছেন নাটকও।
বাংলা ভাষা ও সাহিত্যের ছাত্র। গবেষণার বিষয় ছিল অবনীন্দ্রনাথের শিশুকিশোর সাহিত্য। আগ্রহের বিষয় ভাষাবিজ্ঞান, শৈলীতত্ত্ব ও শিশুসাহিত্য। বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক।
পেশা অধ্যাপনা, নেশা অভিনয় ও লেখালিখি। প্রকাশিত উপন্যাস দুটি: টিলা ও শেষ স্টেশনের ট্রেন। কুমার রায় পরিচালিত বহুরূপী প্রযোজিত নাটকঃ ধর্মপুত্র। সম্পাদনা: সাহিত্যিকা পত্রিকা।
ডাকবাংলা.কম এক বিশ্বমানের সাংস্কৃতিক পোর্টাল। ১৬ ফেব্রুয়ারি, ২০২১-এ তার আত্মপ্রকাশ। আপাতত দায়িত্ব একটাই, প্রতি সপ্তাহে হা-পিত্যেশ করে বসে থাকা সদস্যদের জন্য চমৎকার সব লেখা, vlog, সাক্ষাৎকার, কার্টুন ইত্যাদি নিয়ে এসে হাজির করা।
প্রতীক নেশায় ও পেশায় স্বাধীন লেখক। লেখার স্থান খবরের কাগজ, ইংরেজি ও বাংলা ওয়েবসাইট, পত্রিকা এবং সোশ্যাল মিডিয়া। লেখার ধরন গল্প, কবিতা, নিবন্ধ, চ্যাংড়ামি। অর্থাৎ সর্বঘটে কাঁঠালিকলা। প্রকাশিত বইয়ের সংখ্যা দুই।
লেখক, সম্পাদক। আকাশবাণী-র সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন। প্রভাতকুমার দাসের সঙ্গে যৌথভাবে সম্পাদনা করেছেন ‘কলকাতা বেতার’, রচিত বই ‘কলকাতা বেতার: দশ ব্যক্তিত্ব’। বেতারের বিষয়ে প্রায় জীবন্ত এনসাইক্লোপিডিয়া।
শ্রীজাত কবি, ঔপন্যাসিক, গীতিকার। ২০০৪ সালে ‘উড়ন্ত সব জোকার’ কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন আনন্দ পুরস্কার এবং কৃত্তিবাস পুরস্কার। ২০১৪-তে ‘কর্কটকান্তির দেশ’ কাব্যগ্রন্থের জন্য বাংলা আকাদেমি সম্মান। আইওয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক লেখক কর্মশালায় আমন্ত্রিত হয়েছেন ২০০৬ সালে। ‘এবং সমুদ্র’, ‘ভাষানগর’ ও ‘কৃত্তিবাস’ পত্রিকা সম্পাদনার সঙ্গে যুক্ত থেকেছেন বিভিন্ন সময়ে।