প্রসিদ্ধ পরিচালক। অর্জন করেছেন জাতীয় পুরস্কারের স্বীকৃতিও। দীর্ঘদিন ধরে বানিয়েছেন টেলিছবি। 'বাকিটা ব্যক্তিগত' দিয়ে বড়পর্দার যাত্রা শুরু। সাম্প্রতিক ছবি 'নধরের ভেলা' আলোড়ন ফেলেছে। যুক্ত রূপকলা কেন্দ্র ও সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটের সঙ্গে।
এই মুহূর্তে মঞ্চ ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা। রূপকলা কেন্দ্র থেকে করেছেন চলচ্চিত্র-সম্পাদনার স্নাতকোত্তর কোর্স। নাট্যরচয়িতা ও নাট্যনির্দেশক। কিছু স্বল্পদৈর্ঘ্যর ছবি ও ওয়েব সিরিজও নির্দেশনা করেছেন, যা মুক্তির অপেক্ষায়।
বিশিষ্ট শিল্পী ও প্রাবন্ধিক। শান্তিনিকেতনের কলাভবন মিউজিয়ামের কিউরেটর। কেতকী কুশারী ডাইসনের সঙ্গে 'রঙের রবীন্দ্রনাথ'-এর মতো গ্রন্থ লিখেছেন, এছাড়াও সম্পাদনা করেছেন 'মাস্টারমশাই', 'নন্দলালের বাপুজি'-র মতো গ্রন্থ।
প্রসিদ্ধ কন্নড় চলচ্চিত্রকার। 'ঘাটশ্রাদ্ধ' ছবি দিয়ে যাত্রা শুরু। ভারতীয় চলচ্চিত্রজগতে আলোড়ন ফেলে দিয়েছিল সেই ছবি। আন্তর্জাতিক স্তরে অন্যধারার ভারতীয় ছবির অন্যতম জীবিত প্রতিনিধি তিনি।
শিল্পী, ভিস্যুয়াল আর্টিস্ট, মঞ্চ নির্দেশক ও প্রাবন্ধিক। ছবি আঁকার পাশাপাশি বাংলা নাট্যমঞ্চেও তাঁর অবদান সুবিদিত। শিল্পকলা প্রসঙ্গে লিখেছেন বেশ কিছু গ্রন্থ।
প্রসিদ্ধ চলচ্চিত্রকার। তাঁর নির্দেশিত ছবির মধ্যে রয়েছে 'কথাপুরুষম', 'বিধেয়ান', 'স্বয়ম্ভরম'। মালয়ালি ভাষার এই চিত্রনির্মাতা ভারত তো বটেই, আন্তর্জাতিক স্তরেও লেজেন্ড হিসেবেই বিবেচিত হন। ঋত্বিক ঘটকের ছাত্র, সত্যজিৎ রায়ের ঘনিষ্ঠ এই পরিচালকের সঙ্গে বঙ্গের যোগও অমলিন।
চন্দ্রিল ভট্টাচার্য সাহিত্যিক, গীতিকার, বক্তা। দশটি বই লিখেছেন। ‘চন্দ্রবিন্দু’ গানের দলের সঙ্গে যুক্ত। খুব শখ, কান-বার্লিন কাঁপানো চলচ্চিত্রকার হবেন, কিন্তু সে গুড়ে ধারাবাহিক বালি পতনের ফলে ইদানীং ফ্যান্টাসি ফেঁদেছেন, দ্রুত তিন-চারটে নোবেল পেয়ে সে টাকায় নিজের যুগান্তকারী ছবি বানাবেন।
মৈত্রীশ ঘটক গবেষক ও অধ্যাপক। বর্তমানে লন্ডন স্কুল অফ ইকনমিক্সের অর্থনীতির প্রফেসর। ব্রিটিশ একাডেমির নির্বাচিত ফেলো ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পি.এইচ.ডি.। এই অর্থনীতিবিদের গবেষণার মূল ক্ষেত্র উন্নয়নের অর্থনীতি, সাংগঠনিক অর্থনীতি, এবং রাষ্ট্রক্ষেত্রের অর্থনীতি। গবেষণার বাইরে অর্থনীতি, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি নিয়ে বিভিন্ন সংবাদপত্র ও পত্রিকায় বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই নিয়মিত লেখালেখি করেন।