বিমল কুণ্ডু ভাস্কর, চিত্রশিল্পী, শিল্পচিন্তক। কাঠ, পাথর, ব্রোঞ্জ এবং ফাইবার-গ্লাসের মতো বিভিন্ন মাধ্যমে তাঁর ভাস্কর্য সুবন্দিত। জাতীয় পুরস্কার প্রাপ্ত হন ২০০০ সালে। বর্তমানে ‘সোসাইটি অফ কনটেম্পোরারি আর্টিস্টস’ গ্রুপের অন্যতম সদস্য।
শৌভ চট্টোপাধ্যায় কবি; জন্ম ও বেড়ে ওঠা হাওড়ার শিবপুরে, বর্তমানে কর্মসূত্রে দিল্লির বাসিন্দা। প্রকাশিত বই 'অনন্ত-র ঘরবাড়ি, হাতিঘোড়া ও অন্যান্য’, ‘মুনিয়া ও অন্যান্য ব্যূহ’, ‘মায়াকানন’ এবং ‘নিঃশব্দে অতিক্রম করি’। যুক্ত ছিলেন ‘অবসরডাঙা’ ও ‘ব্রজী’-নামক দুটি পত্রিকার সঙ্গেও।
শিল্পী ও ভাস্কর। তাঁর শিল্পশিক্ষার প্রাতিষ্ঠানিক পাঠ শুরু হয়েছিল শান্তিনিকেতনের কলাভবনে। তাঁর শিল্পের নিজস্ব পরিসরে পৌরাণিকতা, মিনিয়েচার শিল্পরীতি এবং আধুনিকতার এক অনন্য মেলবন্ধন লক্ষ করা যায়, যা রূপ পায় শিল্পকথার আঙ্গিকে।
মৃদুল দাশগুপ্ত কবি, গদ্যকার। এছাড়া লিখেছেন ছোটগল্প, ছড়া। দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। ‘সূর্যাস্তে নির্মিত গৃহ’ কবিতা-বইয়ের জন্য পেয়েছেন বাংলা আকাদেমির সুনীল বসু-অনীতা বসু পুরস্কার (২০০০)। ২০১২ সালে পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র পুরস্কার। সেলিম পারভেজ নামে একাধিক গ্রন্থের প্রচ্ছদও করেছেন নানান সময়ে। ‘শত জলঝর্ণার ধ্বনি’ আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ ছিলেন তিনি।
পেশা সাংবাদিকতা, নেশাও তাই। চার দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন খবরের কাগজ ও টিভি চ্যানেলে। সংবাদের পাশাপাশি ভালবাসেন ফিচার লিখতে। ‘আজকাল’ দৈনিকের প্রাক্তন ডেপুটি এডিটর। বেশ কয়েকটি তথ্যচিত্রের চিত্রনাট্য ও নির্মাণে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছেন।
শান্তনু চক্রবর্তী সিনেমা, সময়, সমাজ নিয়ে লেখালিখি করেন। একাধিক বাংলা দৈনিক ও সামাজিক পত্রপত্রিকার সঙ্গে যুক্ত থেকেছেন দীর্ঘদিন ধরে। আগ্রহের বিষয়, জনপ্রিয় সংস্কৃতি। প্রকাশিত বই: ‘জনপ্রিয় সিনেমা’, ‘বলিউডের জন-গণ-মন’, ‘এক ছিলিম ফিলিম’, ‘ইতিহাসের সীমানা ছাড়িয়ে’।
পেশায় শিক্ষক; গল্পকার, কবি ও প্রাবন্ধিক। ইতিহাসের চাপা পড়া কণ্ঠস্বর, মফস্সলের প্রান্তজীবন এবং সমকালীন সমাজের অস্বস্তিকর প্রশ্ন তাঁর লেখার প্রধান অন্বেষণ। প্রতিষ্ঠিত সত্যকে সন্দেহ করাই তাঁর লেখালিখির স্বভাব।
ডাকবাংলা.কম এক বিশ্বমানের সাংস্কৃতিক পোর্টাল। ১৬ ফেব্রুয়ারি, ২০২১-এ তার আত্মপ্রকাশ। আপাতত দায়িত্ব একটাই, প্রতি সপ্তাহে হা-পিত্যেশ করে বসে থাকা সদস্যদের জন্য চমৎকার সব লেখা, vlog, সাক্ষাৎকার, কার্টুন ইত্যাদি নিয়ে এসে হাজির করা।