অমিতাভ ঘোষ ঔপন্যাসিক, প্রাবন্ধিক, সাহিত্য সমালোচক। এখনও পর্যন্ত পনেরোটি বইয়ের লেখক। ‘দ্য শ্যাডো লাইন’স’, ‘দ্য ক্যালকাটা ক্রোমোজোম’, ‘দ্য হাংরি টাইড’-এর মতো উপন্যাস পাঠকমহলে সমাদৃত। সাহিত্যকৃতির জন্য পেয়েছেন জ্ঞানপীঠ সম্মাননা, সাহিত্য অকাদেমি পুরস্কার, আনন্দ পুরস্কার-সহ আরও একাধিক পুরস্কার।
দেবশঙ্কর হালদার মঞ্চ অভিনেতা, নাট্যপরিচালক, নাট্যচিন্তক, লেখক। দীর্ঘকাল যুক্ত থেকেছেন নান্দিকার, শুদ্রক, গান্ধার এবং ব্রাত্যজনের মতো বিখ্যাত নাট্যদলের সঙ্গে। 'মহুলবনীর সেরেং', 'হার্বার্ট' এবং 'অ্যাক্সিডেন্ট'-এর মতো মূলধারার চলচ্চিত্রে অভিনয় করেছেন।
লেভন আরোনিয়ান আর্মেনিয়ান-মার্কিন দাবা গ্র্যান্ডমাস্টার; ২০০০ সালে ফিডে (FIDE) তাঁকে এই উপাধিতে ভূষিত করে। আরোনিয়ান ২০০৫ এবং ২০১৭ সালের ফিডে (FIDE) বিশ্বকাপ-বিজয়ী; ২০০৬, ২০০৮ এবং ২০১২ সালের দাবা অলিম্পিয়াডে আর্মেনিয়ার স্বর্ণপদক-জয়ী দলের অধিনায়ক। কলকাতা এবং সত্যজিৎ রায় তাঁর ব্যক্তিগত পরিসরে বিশেষ স্থান গ্রহণ করে রয়েছে।
মালবিকা ব্যানার্জি টাটা স্টিল লিটেরারি মিটের পরিচালক। সাংবাদিক হিসাবে পথ চলা শুরু। ১৯৯৮ সালে স্বামী জিৎ ব্যানার্জির সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠা করেন ক্রীড়া বিপণন সংস্থা ‘গেমপ্ল্যান’ (‘ডাকবাংলা’ যে কোম্পানির অধীন)। এই সংস্থা বিশ্ব জুড়ে মহেন্দ্র সিং ধোনির মতো আরও অনেক খেলোয়াড় এবং বিখ্যাত ক্রীড়ানুষ্ঠানের ‘ম্যানেজমেন্ট’ বা তত্ত্বাবধান করেছে। মালবিকা কলকাতার অন্যতম বিখ্যাত পোশাক বিপণি ‘বাইলুম’-এরও অংশীদার।
চন্দ্রিল ভট্টাচার্য সাহিত্যিক, গীতিকার, বক্তা। দশটি বই লিখেছেন। ‘চন্দ্রবিন্দু’ গানের দলের সঙ্গে যুক্ত। খুব শখ, কান-বার্লিন কাঁপানো চলচ্চিত্রকার হবেন, কিন্তু সে গুড়ে ধারাবাহিক বালি পতনের ফলে ইদানীং ফ্যান্টাসি ফেঁদেছেন, দ্রুত তিন-চারটে নোবেল পেয়ে সে টাকায় নিজের যুগান্তকারী ছবি বানাবেন।
সৈকত ভট্টাচার্য পেশায় ডেটা সায়েন্টিস্ট, নেশায় লেখক। বর্তমানে ব্যাঙ্গালোর নিবাসী। তাঁর লেখা বই: ‘উত্তরে আছে মৌন’ (২০২১) এবং ‘খামখেয়ালির পথ-পাঁচালি’ (২০১৯)।
মালবিকা ব্যানার্জি টাটা স্টিল লিটেরারি মিটের পরিচালক। সাংবাদিক হিসাবে পথ চলা শুরু। ১৯৯৮ সালে স্বামী জিৎ ব্যানার্জির সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠা করেন ক্রীড়া বিপণন সংস্থা ‘গেমপ্ল্যান’ (‘ডাকবাংলা’ যে কোম্পানির অধীন)। এই সংস্থা বিশ্ব জুড়ে মহেন্দ্র সিং ধোনির মতো আরও অনেক খেলোয়াড় এবং বিখ্যাত ক্রীড়ানুষ্ঠানের ‘ম্যানেজমেন্ট’ বা তত্ত্বাবধান করেছে। মালবিকা কলকাতার অন্যতম বিখ্যাত পোশাক বিপণি ‘বাইলুম’-এরও অংশীদার।
লেভন আরোনিয়ান আর্মেনিয়ান-মার্কিন দাবা গ্র্যান্ডমাস্টার; ২০০০ সালে ফিডে (FIDE) তাঁকে এই উপাধিতে ভূষিত করে। আরোনিয়ান ২০০৫ এবং ২০১৭ সালের ফিডে (FIDE) বিশ্বকাপ-বিজয়ী; ২০০৬, ২০০৮ এবং ২০১২ সালের দাবা অলিম্পিয়াডে আর্মেনিয়ার স্বর্ণপদক-জয়ী দলের অধিনায়ক। কলকাতা এবং সত্যজিৎ রায় তাঁর ব্যক্তিগত পরিসরে বিশেষ স্থান গ্রহণ করে রয়েছে।
শুভময় মিত্র ফোটোগ্রাফার, চিত্রকর, গদ্যকার, ভ্রমণবিলাসী। কিন্তু তাঁর সর্বাধিক পারদর্শিতা যে কাজে, তা হল, চব্বিশ ঘণ্টা হো-হো করে হাসা ও কোনও কিছুকেই সিরিয়াসলি না নেওয়ার ভঙ্গি করা। খুব মন দিয়ে জীবনটাকে দেখা ও চাখা তাঁর নিত্যকর্ম, এবং সেই জন্যই বোধহয়, কেউ চাকরি, তকমা বা দায়িত্ব দিতে চাইলেই পিছলে বেরিয়ে যান।