একরাম আলি কবি, গদ্যকার, প্রাবন্ধিক। প্রকাশিত কবিতার বই : ‘অতিজীবিত’, ‘ঘনকৃষ্ণ আলো’, ‘আঁধারতরঙ্গ’, ‘বিপন্ন গ্রন্থিপুঞ্জ’, ‘পোড়া মাটির ঘড়ি’ প্রভৃতি। প্রবন্ধের বই : ‘মুসলমান বাঙালির লোকাচার’, ‘অ্যাপোলোর পাখি’ এবং ‘বেদনাতুর আলোকরেখা’। ‘ধুলোপায়ে’ এবং ‘হ্যারিসন রোড’ তাঁর দুটি স্মৃতিকথার বই। পেয়েছেন বীরেন্দ্র চট্টোপাধ্যায় পুরস্কার এবং পশ্চিবঙ্গ বাংলা আকাদেমি সম্মান।
চন্দ্রিল ভট্টাচার্য সাহিত্যিক, গীতিকার, বক্তা। দশটি বই লিখেছেন। ‘চন্দ্রবিন্দু’ গানের দলের সঙ্গে যুক্ত। খুব শখ, কান-বার্লিন কাঁপানো চলচ্চিত্রকার হবেন, কিন্তু সে গুড়ে ধারাবাহিক বালি পতনের ফলে ইদানীং ফ্যান্টাসি ফেঁদেছেন, দ্রুত তিন-চারটে নোবেল পেয়ে সে টাকায় নিজের যুগান্তকারী ছবি বানাবেন।
চলচ্চিত্র নির্মাতা। বর্তমানে বহুজাতিক সংস্থায় কর্মরত। তাঁর প্রথম ছবি ‘বিলু রাক্ষস’ দর্শকমহলে রীতিমতো সমাদৃত হয়েছিল। শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘নীহারিকা’ বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সাড়া ফেলেছে, জিতেছে বেশ কিছু পুরস্কার। আসন্ন ছবি ‘গুডবাই মাউন্টেন’, ‘গাজনের ধুলোবালি’।
স্ট্যান্ড আপ কমেডি শিল্পী, ফিচার লেখক, চিত্রনাট্যকার ও নির্দেশক। নির্দেশনা করেছেন ‘ভিঞ্চি ভারতী অ্যাকাডেমি’ শীর্ষক একটি ওয়েব সিরিজ, লিখেছেন বেশ কিছু সিরিজের চিত্রনাট্য। অনুবাদ করেছেন নাটকও।
‘আজকাল’ পত্রিকার দীর্ঘদিনের সাংবাদিক। প্রাবন্ধিক। বিবিধ বিষয়ে লেখালিখি করেন। বিজ্ঞান ও ভ্রমণ বিষয়ে তাঁর লেখা রীতিমতো জনপ্রিয়। প্রকাশিত বইয়ের মধ্যে বিখ্যাত, ‘উপেক্ষিত অভিধান নায়ক: জ্ঞানেন্দ্রমোহন দাস’, ‘জাদুসম্রাট গণপতি ও বাঙালির জাদুচর্চা’।
যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর। আপাতত গবেষণা ও সম্পাদনার নানা কাজে রত। গান তুমি হও (কবীর সুমনকে নিয়ে সংকলন), ঋতুপর্ণ এবং (ঋতুপর্ণ ঘোষকে নিয়ে সংকলন) তাঁর সম্পাদিত বই।
মৃদুল দাশগুপ্ত কবি, গদ্যকার। এছাড়া লিখেছেন ছোটগল্প, ছড়া। দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। ‘সূর্যাস্তে নির্মিত গৃহ’ কবিতা-বইয়ের জন্য পেয়েছেন বাংলা আকাদেমির সুনীল বসু-অনীতা বসু পুরস্কার (২০০০)। ২০১২ সালে পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র পুরস্কার। সেলিম পারভেজ নামে একাধিক গ্রন্থের প্রচ্ছদও করেছেন নানান সময়ে। ‘শত জলঝর্ণার ধ্বনি’ আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ ছিলেন তিনি।
অয়ন চক্রবর্তী কবি, চিত্র-পরিচালক। দূরদর্শনের টেলি-ম্যাগাজিন ‘দর্পণ’-এ কাজ শুরুর পর, পরবর্তীতে কাজ করেছেন এপিটিএন, ই-টিভি, আকাশ বাংলা, জি টিভি-র মতো চ্যানেলে। তাঁর পরিচালিত প্রথম পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘ষড়রিপু’ (২০১৬)। ২০২০-তে মুক্তি পেয়েছে ওয়েবসিরিজ ‘জাজমেন্ট ডে’, ২০২১-এ ‘ষড়রিপু ২’। প্রকাশিত কবিতাবই : ‘মায়া’ (১৯৯৯), ‘তুমি’ (২০০৪) ও ‘বিষণ্ণ রূপকথা’ (২০১৬)। বইমেলায় প্রকাশিত হবে তাঁর নতুন কবিতাবই : ‘নক্ষত্ররাতের গান’।
বিশিষ্ট সংগ্রাহক, প্রাবন্ধিক। মেনুকার্ড থেকে স্ট্যাম্প— আগ্রহের বিষয় নানাবিধ। বেড়াতে ভালবাসেন। প্রকাশিত বই: ‘বাহনলিপি’, ‘সেকেলে গপ্পো’, ‘ভ্রমণ: নানা রূপে দেখা’ প্রভৃতি।
সোহিনী দাশগুপ্ত চিত্র-পরিচালক, তথ্যচিত্র-নির্মাতা, কবি। আঠারো বছর ধরে বুদ্ধদেব দাশগুপ্ত-র সহকারী পরিচালক ও সহ-চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন। ২০১৪ সালে নিজের প্রথম বড় ছবি, ‘ছোটিমোটি বাতে’-র (হিন্দি) পরিচালনা। সাম্প্রতিক তথ্যচিত্র ‘ড্রামা ক্যুইন্স‘ এবারের ইন্ডিয়ান প্যানোরামা-তে দেখানো হয়। সিনেমা আর কবিতা ছাড়া ভালবাসেন নাচ ও পারফর্ম্যান্স নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে।