ন’টা লেজওয়ালা শেয়াল
‘কিছু গল্পে দেখা যায়, শেয়ালেরা অন্য প্রাণীর রূপ ধারণ করছে, যাতে কোনো গরিব পরিবার তাদের বিক্রি করে কিছু পয়সা অর্জন করতে পারে। বিক্রি হবার পরেই তারা নিজমূর্তি ধারণ করে। এইভাবে একই পরিবার বারবার নানা রূপে তাদের বিক্রি করতে পারে, এবং ধীরে-ধীরে বিত্তবান হয়ে ওঠে। এইসব পরিবারদের বলা হয় শেয়ালের মালিক পরিবার।’












