
অ্যাবরা কা থ্যাবড়া ২৭
কথা থাকবে না, শুধু ছবি। মানে কার্টুন, ব্যঙ্গচিত্র। অবশ্য শুধু ব্যঙ্গ কেন, থাকবে হিহি, খিলখিল, ঠোঁট টিপে মুচকি, একলা দোকলা ফোকলা হাসি। ব্যঙ্গচিত্র কখনও হবে বঙ্গ-চিত্র, কখনও স্রেফ তির্যক দৃশ্য। ছোট্ট ফ্রেম, বিশাল ক্যানভাস।

কথা থাকবে না, শুধু ছবি। মানে কার্টুন, ব্যঙ্গচিত্র। অবশ্য শুধু ব্যঙ্গ কেন, থাকবে হিহি, খিলখিল, ঠোঁট টিপে মুচকি, একলা দোকলা ফোকলা হাসি। ব্যঙ্গচিত্র কখনও হবে বঙ্গ-চিত্র, কখনও স্রেফ তির্যক দৃশ্য। ছোট্ট ফ্রেম, বিশাল ক্যানভাস।

একটা জাদু-আয়না। এক রূপের গরবিনি রানি। এক ধবধবে ফর্সা রাজকন্যা স্নো হোয়াইট। জঙ্গল। জল্লাদ। সাত বামন। এক রাজপুত্র। রাজপুত্রের সঙ্গে স্নো হোয়াইটের বিয়ে, তারপর ফুলশয্যায় রাজপুত্রের ধারালো সব প্রশ্ন। ওদিকে নতুন গান ‘ছোট্ট মিথ্যে’: ‘পুরুলিয়া টুরে উদ্দাম গাঁজা/ পাপের অহং-এ গল্পেরা ভাজা/ হুট করে বলে দাও প্লিজ/ একটা ছোট্ট মিথ্যে/ আমার সুবিধে হয়/ জুয়াখেলা জিততে।’

‘…অধিকাংশ দর্শক তো জানেনই কাম্বারব্যাচ কত বড় অভিনেতা, কিন্তু এই ছবির আবিষ্কার হলেন জর্জিয়ান অভিনেতা মেরাব নিনিদজে, যিনি তাঁর পেনকভস্কির চরিত্রের বহিরঙ্গের নির্বিকার ভাবের আড়ালে একটা অদ্ভুত মানুষিকতার উষ্ণতা চারিয়ে দেন।’ ঠান্ডা লড়াইয়ের পুরনো আমেজ।

এই প্রজন্মের ‘ফেলুদা’ জানালেন সত্যজিৎ রায়ের সিনেমার তিনজন পছন্দের চরিত্রের কথা। তার মধ্যে ফেলুদা-চরিত্র তো আছেই, বাকি দুটি চরিত্র হল হীরক রাজা এবং জটায়ু। কেন এই তিনটে চরিত্র তাঁর কাছে বিশেষ, সে-কথাই উঠে এসেছে এই লেখায়। আক্ষেপও করেছেন এই সব চরিত্রে অভিনয় না করতে পারার জন্য!
‘…আবার ময়মনসিংহ। আবার দাদু-ঠাকুমা, আবার সেই নদী! সব ঠিক, তবে এবার কী যেন নেই! হ্যাঁ, সঙ্গে আমার শান্ত, স্নিগ্ধ, ছায়ার মতো, তেষ্টার জলের মতো, শ্বাসবায়ুর মতো মা নেই। তাই তেমন করে মন আর আগের মতো নেচে উঠল না কিছুতেই।’ ছোটবেলার ময়মনসিংহ।

‘…চারপাশের উল্লাসধ্বনির মধ্যেও শামলুর মনে আছে, উল্লাসের সুর কীভাবে ধীরে ধীরে গম্ভীর ও অন্ধকার হয়ে এসেছিল। এই বদলের সঙ্গে তাল মিলিয়ে তাঁর চোখে পড়েছিল শহরের বিভিন্ন জায়গা থেকে একে একে পাক খেয়ে উঠে আসা কালো ধোঁয়া।’ দেশভাগের স্মৃতি।

‘আমাদের দেশের সাহিত্যকারদের একটি বড় চ্যালেঞ্জ, নিজেকে অতিক্রম করে সমাজের সঙ্গে মানুষের অন্বয়কে অনুসন্ধান করা। আমরা যদি ইতিহাসের আঞ্চলিকতায় বিশ্বাস না করি, তা পু্নর্লিখনের জন্য উদ্যোগী না হই, একটি স্বাধীন দেশের ইতিবৃত্ত সম্পূর্ণ হবে না।’ স্বাধীন রাষ্ট্রে লেখকের দায়।

‘…The young Shamlu also remembers the tenor of the roar changing gradually to something more dark and angry. In tandem with this change, she saw plumes of smoke beginning to rise up in the distance.’ Memories of Independence and Partition.

‘…The roles demand that Cumberbatch and Ninidze use diverse acting tools… Cumberbatch transformed himself physically to become both the overweight and emaciated Wynne… Ninidze has to convey fear, revulsion and triumph with subtle changes.’ An engaging spy thriller.

‘যাত্রা শুভ হোক, বন্ধু!’পৃথিবীটা ভেঙে পড়ছে, কিন্তু আমরা, চিলেকোঠার ধর্মাবতার আর আমি, আমরা জীবন ভাল কাটিয়েছি। প্যাঁচা মহাশয় তাঁর বরাদ্দ ইঁদুর যথেচ্ছ ভক্ষণ করেছেন, আর আমি কোফতা কারি সহযোগে ভাত। বহু Friday The 13th এসেছে ও গেছে। প্যাঁচা ও কালো শুক্রবার।

আমাদের পাড়াতে অনেক বাজে ফ্ল্যাটবাড়ি হয়েছে। চারতলা হলেও সেখানে লিফ্ট বসানো আছে কায়দা করে। ফলপট্টির কাঠের প্যাকিং বাক্সের চেয়েও ছোট। জেলের মতো গরাদ লাগানো দরজা তার। টোল-বিশু বলেছিল, খরচ কমাতে এইসব বাড়ির তলাটা নাকি তৈরি হয় না। একগুচ্ছ জীবন।

এসব প্রশ্ন শুধু ‘টুরিস্ট’-দের জন্য নয়, যাঁরা এখানে পাহাড় আর জঙ্গল ‘এনজয়’ করতে আসেন, এবং আর কোনও বিষয়েই জানার আগ্রহ তেমন দেখান না। এ প্রশ্ন আমাদের জন্যেও, যারা এখানে থাকি। উত্তরের প্রশ্ন।
This Website comprises copyrighted materials. You may not copy, distribute, reuse, publish or use the content, images, audio and video or any part of them in any way whatsoever.
©2026 Copyright: Vision3 Global Pvt. Ltd.