পত্রিকা

শ্রীজাত

কয়েকটি কবিতা

‘কুকুরপ্রত্যাশী এই মধুবন। দন্তনখশোভা/ তার বড় পছন্দের। গলার পট্টিটি খুলে দিলে/ যে-হুংকার লাফ দেয়, তাকে চাই ভীষণ। অথবা/ শরীরে শরীর দুমড়ে পিষে নিতে চাই অন্ত্যমিলে।’

শাক্যজিৎ ভট্টাচার্য

ব্লাডি উইক

‘বুলডোজারের নাকের ওপর একটা লোককে হাত-পা বেঁধে বসানো। সপ্তর্ষি চিনতে পারল— এই আধবুড়ো লোকটাকেই একটু আগে প্রশ্ন করছিল। পুলিশের সহযোগী হয়ে ভিড় সামলাচ্ছিল যে। লোকটার মুখ বাঁধা। চোখ ঠিকরে আসছে। ভয়ে কাঁপছে থরথর করে।’

পার্থ দাশগুপ্ত

লাইটহাউস

‘আমি যদি পুজোর নকশা করতাম এবার, তাহলে হয়তো ওই স্পিরিটটাকে স্মরণ করে একটা লাইটহাউস বানাতাম। আমার আঁধারপথ, পরিক্রমার আলোকবর্তিকা হয়ে থাকত তা। শ্লাঘা প্রকাশ। কালো পাথরের থালায় ঠাকুরমার হাতে-মাখা আলোচালের মণ্ডের মতো।’

ডাকবাংলা.কম

পন্তু লাহা ২.০: ৩

বের্টোল্ট ব্রেখটের ‘মিস্টার পুন্টিলা অ্যান্ড হিজ ম্যান মাট্টি’-র বঙ্গীকরণ করেছিলেন নীহার ভট্টাচার্য, তার পরিমার্জনা ও সম্পাদনা করেছিলেন অনির্বাণ ভট্টাচার্য ও প্রতীক দত্ত। সেই নাটকটি পূর্ণাঙ্গ প্রকাশিত হল পুজোসংখ্যা ২০২৬-এ। তৃতীয় পর্ব…

প্রসূন বন্দ্যোপাধ্যায়

ক্ষতিগ্রস্ত

‘কীসেরই-বা দ্বিচারিতা… ভাবি…/ কে দিব্যি দিয়েছে একচারিতার/ আমরা সকলে খুবই মন্দ লোক/ দু-একটা ভাল কাজ করি… তুমি/ তাও কি দেবে না’

প্রশান্ত মাজী

কোপাই ভার্সেস কুনুর  

‘কুনুরের দরজা সর্বদা বন্ধ কেন, তার উত্তর দিতে ওরা প্রস্তুত নয়। ওরা আজ কোথায় ব্রেকফাস্ট করবে, কোথায় করবে লাঞ্চ, কেনই-বা কাউকে ওরা বলতে যাবে? কুনুর চায় কুনুরের মতো করে থাকতে। কোপাইয়ের মতো করে নয়। ওরা আরও চায়, কোপাই থাকুক কোপাইয়ের মতো। কুনুরের মতো করে নয়।’

কিউ

ডান্স বাংলা ডান্স

কখন যে গোটা ব্যাপারটা একটা সিরিয়াস বাণিজ্যিক ইভেন্টে পরিণত হল, বুঝতেই পারা গেল না। এবং সবাই জানে ডিসটোপিয়ান সোসাইটিতে কী হয়ে থাকে? বিভাজন।

ডাকবাংলা.কম

পন্তু লাহা ২.০ : ২

বের্টোল্ট ব্রেখটের ‘মিস্টার পুন্টিলা অ্যান্ড হিজ ম্যান মাট্টি’-র বঙ্গীকরণ করেছিলেন নীহার ভট্টাচার্য, তার পরিমার্জনা ও সম্পাদনা করেছিলেন অনির্বাণ ভট্টাচার্য ও প্রতীক দত্ত। সেই নাটকটি পূর্ণাঙ্গ প্রকাশিত হল পুজোসংখ্যা ২০২৬-এ। দ্বিতীয় পর্ব…

চন্দ্রিল ভট্টাচার্য

পুজোসন্ধে ৬.০০-৭.৫০

‘পিসির বাড়িতে টিমটিমে আলো, এলডি-প্রোজেকশন নেই, পিসি লেসিং-টুনাক এন্টা-ইনফো’র কানেকশনই নেয়নি, বাড়িটায় ঢুকলেই একটা বুড়ো-বুড়ো গন্ধ, যেন স্বেচ্ছা-ডিমেনশিয়ার রাজ্য। বাবাকে দেখলেই নতুন নাইটি থেকে কাঠি-কাঠি হাত বের করে ঘ্যানঘ্যানে গল্প।’

ডাকবাংলা.কম

পন্তু লাহা ২.০

বের্টোল্ট ব্রেখটের ‘মিস্টার পুন্টিলা অ্যান্ড হিজ ম্যান মাট্টি’-র বঙ্গীকরণ করেছিলেন নীহার ভট্টাচার্য, তার পরিমার্জনা ও সম্পাদনা করেছিলেন অনির্বাণ ভট্টাচার্য ও প্রতীক দত্ত। সেই নাটকটি পূর্ণাঙ্গ প্রকাশিত হল পুজোসংখ্যা ২০২৬-এ। প্রথম পর্ব…

ডাকবাংলা.কম

সাক্ষাৎকার : আপ্পুপেন

সম্প্রতি শান্তিনিকেতনের ‘সোয়াদ’-এ ‘অ্যান্টনিম’ আয়োজিত ‘লাইনরাইটস’ রেসিডেন্সিতে এসেছিলেন বিশ্ববিখ্যাত কমিকস শিল্পী আপ্পুপেন। কমিকস থেকে ডিসটোপিয়ার জগৎ, অনেককিছু নিয়ে কথাবার্তায় সাত্তিক শঙ্খ। সঙ্গে ছিল ডাকবাংলা.কম।

অনুপম রায়

নীলা-নীলাব্জ: পর্ব ৩১

‘পুরনো একটা বাড়ির নীচতলায় কাচের দরজা লাগিয়ে কোনওরকমে বানানো। ভেতরে কয়েকটা টেবিল দেখা যাচ্ছে। লোকজন বিশেষ নেই। নীলা মোবাইল ফোনের দিকে তাকিয়ে ভুরু কুঁচকে কীসব পড়ছিল। একবার রেস্টুরেন্টের দিকে তাকায়, আবার ফোনের দিকে। ঠিক তখন পেছন থেকে পরিচিত গলা।’